শেয়ারFacebookWhatsApp

সম্রাট জাহাঙ্গীরের নাম সেলিম রাখার কারণ ব্যাখ্যা কর।

উত্তর: সম্রাট আকবরের অনেকগুলো সন্তান শিশু অবস্থায় মারা গেলে তিনি চিন্তিত হয়ে পড়েন এবং পরবর্তী উত্তরাধিকারী হিসেবে একটি পুত্র সন্তান লাভের আশায় আজমীরের খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং সেখানে অবস্থানরত মশহুর দরবেশ শেখ সেলিম চিশতির হাতে বায়াতও গ্রহণ করেন। অবশেষে জাহাঙ্গীরের জন্ম হয়। সম্রাট আকবর বিশ্বাস করেন যে, গুরু সেলিম চিশতির দোয়ার বরকতেই তিনি এ সন্তান লাভ করেছেন। এজন্য সম্রাট আদর করে তার ছেলেন নাম দরবেশের নামের সাথে মিল রেখে সেলিম রাখেন। এটিই সম্রাট জাহাঙ্গীরের নাম সেলিম রাখার প্রধান কারণ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

সম্রাট জাহাঙ্গীরের নাম সেলিম রাখার কারণ ব্যাখ্যা কর।

উদ্দীপক

ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস আকর্ষণীয় ব্যক্তিত্ব ও চরিত্রের অধিকারী ছিলেন। তার চরিত্রে দোষ ও গুণের সমাবেশ ছিল। তিনি একই সাথে কোমল ও কঠোর ছিলেন। তিনি অনেক জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করেন এবং ন্যায়বিচারও প্রতিষ্ঠা করেন। কিন্তু তার শাসনামলে তার স্ত্রী ইমেলদা এতই প্রভাবশালী হয়ে উঠেন যে, সমস্ত প্রশাসনযন্ত্র তাকে প্রেসিডেন্টের চালিকাশক্তি হিসেবে গণ্য করে।

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

নূরজাহানের প্রকৃত নাম ছিল 'মেহের-উন-নেসা'।

উত্তর

সম্রাট আকবরের অনেকগুলো সন্তান শিশু অবস্থায় মারা গেলে তিনি চিন্তিত হয়ে পড়েন এবং পরবর্তী উত্তরাধিকারী হিসেবে একটি পুত্র সন্তান লাভের আশায় আজমীরের খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং সেখানে অবস্থানরত মশহুর দরবেশ শেখ সেলিম চিশতির হাতে বায়াতও গ্রহণ করেন। অবশেষে জাহাঙ্গীরের জন্ম হয়। সম্রাট আকবর বিশ্বাস করেন যে, গুরু সেলিম চিশতির দোয়ার বরকতেই তিনি এ সন্তান লাভ করেছেন। এজন্য সম্রাট আদর করে তার ছেলেন নাম দরবেশের নামের সাথে মিল রেখে সেলিম রাখেন। এটিই সম্রাট জাহাঙ্গীরের নাম সেলিম রাখার প্রধান কারণ।

উত্তর

উদ্দীপকে প্রেসিডেন্ট মার্কোসের সাথে মুঘল সম্রাট জাহাঙ্গীরের তুলনা করা যায়। সম্রাট জাহাঙ্গীর মুঘল বংশের চতুর্থ শাসক হিসেবে নানা গুণে গুণান্বিত ছিলেন। শাসক হিসেবে তিনি অনেক কৃতিত্ব অর্জন করেন। শাসক হিসেবে তিনি কঠোর ও কোমল উভয় চরিত্রের পরিচয় দিয়েছেন। কেননা তার শাসনামলের প্রথমদিকে নিজপুত্র খসরু সিংহাসন দখলের জন্য বিদ্রোহ করলে তিনি সসৈন্য পুত্রের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করেন। তিনি বাংলায় শান্তি প্রতিষ্ঠার জন্য বারো ভূঁইয়াদের দমন করেন। এছাড়াও সম্রাট জাহাঙ্গীর দাক্ষিণাত্যের আহম্মদনগরে মুঘল আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করেন এবং 'কংড়া দুর্গ' দখল করেন এবং কাশ্মিমের রাজাকে কর প্রদানে বাধ্য করেন। তিনি রাজ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ৬০টি ঘণ্টা যুক্ত ৩০ গজ লম্বা একটি সোনার শিকল তার সিংহাসন' হতে যমুনা নদী পর্যন্ত ঝুলিয়ে দেন এবং রাজ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 'দস্তকূল আমল' নামে ১২টি আইন প্রণয়ন করেন যা ন্যায়পরায়ণতার উজ্জ্বল নিদর্শন বহন করে। সম্রাট মেহের-উন-নেসাকে দেখে তার রূপ ও সৌন্দর্যে মুগ্ধ হন এবং বিবাহ করেন। এ বিবাহের পর মেহের-উন-নেসার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি থেকে থাকে এবং একসময় তার প্রভাব-প্রতিপত্তি এতই বেড়ে যায় যে, সম্রাট নাম মাত্রই শাসকে পরিণত হয়। উপরিউক্ত আলোচনা থেকে পরিলক্ষিত হয় যে, উদ্দীপকে প্রেসিডেন্ট মার্কোসের সাথে সম্রাট জাহাঙ্গীরের পরিণতিকেই তুলনা করা যায়।

উত্তর

বিশ্ব ইতিহাসের একজন উজ্জ্বলতম, আকর্ষণীয় ও প্রভাবশালী নারী ছিলেন নূরজাহান। পৃথিবীর খুব কম নারীই এ মহীয়সী নারীর ন্যায় অসীম সাহসিকতা এবং রাজনৈতিক প্রজ্ঞা প্রদর্শন করতে পেরেছেন। নূরজাহানের বাল্য নাম ছিল মেহের-উন-নেসা। মেহের-উন-নেসার অসাধারণরূপে মোহিত হয়ে সম্রাট জাহাঙ্গীর তাকে বিবাহ করে প্রধান বেগমের মর্যাদাদান করেন এবং 'নূরজাহান' উপাধিতে ভূষিত করেন। নিজের প্রতি স্বামী জাহাঙ্গীরের অস্বাভাবিক দুর্বলতার সুযোগ নিয়ে নূরজাহান তার আত্মীয়স্বজন ও দলীয় লোকদের রাজ্যের উচ্চপদে নিযুক্ত করেন। নূরজাহান অনেক সময় নিজেই রাজকীয় আদেশ নাম জারি করতেন। কখনো কখনো তিনি সরকারি নির্দেশনায় সম্রাটের নামের সাথে তার নিজের নাম যুক্ত করতেন। নূরজাহান তার কর্মকাণ্ড দ্বারা সম্রাট জাহাঙ্গীরকে নামমাত্র সম্রাটে পরিণত করেছিলেন। অসামান্য রূপলাবণ্যের অধিকারিণী, বুদ্ধিমতী নূরজাহান মুঘল হেরেমের সর্বাপেক্ষা প্রভাবশালী মহিলা ছিলেন। ইতিহাসবিদগণ নূরজাহানকে সিংহাসনের পশ্চাতের শক্তি বলে অভিহিত করেন এবং বলেন সম্রাট জাহাঙ্গীর ছিলেন' তার ক্রীড়নক। আলোচ্য উদ্দীপকে প্রেসিডেন্ট মার্কোসের শাসনামলে ও তার স্ত্রী ইমেলদা এতই প্রভাবশালী হয়ে উঠেন যে, সমস্ত প্রশাসনযন্ত্র তাকে প্রেসিডেন্টের চালিকাশক্তি হিসেবে গণ্য করে। আর এ কার্যাবলিগুলোই উপরিউক্ত আলোচনায় সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ নূরজাহানও ছিলেন ইমেলদার ন্যায় প্রভাবশালী।
HSCIslamic History 2nd paperঢাকা সিটি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।