শেয়ারFacebookWhatsApp

বাবরনামা বলতে কী বোঝায়?

উত্তর: বাবরনামা' হচ্ছে সম্রাট বাবরের আত্মজীবনীমূলক ঐতিহাসিক একটি শ্রেষ্ঠ গ্রন্থ। তিনি গদ্য সাহিত্যে তুর্কি ভাষায় এটি রচনা করেন। এ গ্রন্থে বাবর তার পূর্বপুরুষদের কথা, তার জন্ম, শৈশব, কৈশোরের কথা উল্লেখ করেছেন। এ গ্রন্থে বাবর তার বোকামি ও ব্যর্থতাগুলো অকপটে তুলে ধরেছেন। এ আত্মজীবনীতে ভারতের আবহাওয়া, পরিবেশ, ফলমূল ও মানুষের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

বাবরনামা বলতে কী বোঝায়?

উদ্দীপক

সম্রাট 'ফ' তার সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংখ্যাগুরু সম্প্রদায়ের লোকদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করেন। তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে ঐ সম্প্রদায়ের অভিজাত পরিবারের সাথে নিজে ও তার সন্তানকে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেন। তাছাড়া তিনি উক্ত গোষ্ঠীর লোকদের তার সাম্রাজ্যের সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করেন। এর ফলে সাম্রাজ্যে সুবাতাস বইতে থাকে।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

কপানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে সংঘটিত হয়।

উত্তর

বাবরনামা' হচ্ছে সম্রাট বাবরের আত্মজীবনীমূলক ঐতিহাসিক একটি শ্রেষ্ঠ গ্রন্থ। তিনি গদ্য সাহিত্যে তুর্কি ভাষায় এটি রচনা করেন। এ গ্রন্থে বাবর তার পূর্বপুরুষদের কথা, তার জন্ম, শৈশব, কৈশোরের কথা উল্লেখ করেছেন। এ গ্রন্থে বাবর তার বোকামি ও ব্যর্থতাগুলো অকপটে তুলে ধরেছেন। এ আত্মজীবনীতে ভারতের আবহাওয়া, পরিবেশ, ফলমূল ও মানুষের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সম্রাট 'ফ'-এর সাথে মুঘল সম্রাট আকবরের রাজপুতদের সাথে তার বৈবাহিক সম্পর্ক স্থাপন নীতি তথা রাজপুত নীতির সামঞ্জস্য রয়েছে।সম্রাট আকবর ভারতবর্ষে হিন্দু জাগরণের নেতৃত্বদানকারী রণদক্ষ ও নির্ভীক রাজপুতদের সহযোগিতা ও সহানুভূতি লাভের জন্য তাদের সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলেন। ১৫৬২ খ্রিষ্টাব্দে তিনি অম্বরের রাজা বিহারীমলের কন্যা যোধাবাঈকে বিবাহ করেন। ১৫৭০ খ্রিষ্টাব্দে তিনি জয়পুরের ভগবান দাসের কন্যার সাথে পুত্র সেলিমের বিবাহ দেন। এভাবে সম্রাট আকবর ভারতবর্ষে হিন্দুদের সর্বাপেক্ষা সাহসী, শক্তিশালী ও বিশ্বস্ত বীরদের সর্বাত্মক সাহায্য, সহযোগিতা, বন্ধুত্ব ও সম্প্রীতি। লাভে সক্ষম হন। আবুল ফজলের 'আইন-ই-আকবরী' হতে পাওয়া যায় আকবর রাজপুতদের প্রশাসনিক ও সামরিক বিভাগের উচ্চপদগুলোতে 'নিযুক্ত করে তাদের সহানুভূতি ও সহযোগিতা লাভ করেন। অপরদিকে, বিজিত রাজ্যগুলোর রাজপুতদের হস্তে শাসন ভার ছেড়ে দিয়ে তাদের সহযোগিতা লাভ করেন। প্রদত্ত উদ্দীপকটি পাঠ করলে আমরা সম্রাট আকবর কর্তৃক রাজপুতদের সঙ্গে যে নীতি অবলম্বন করেছিলেন, সে নীতির অনুরূপ নীতিই আমরা সম্রাট 'ফ'-এর গৃহীত কর্মকান্ডে দেখতে পাই।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিশেষ গোষ্ঠীর প্রতি সম্রাট আকবরের বন্ধুত্বমূলক মনোভাব ও সদয় আচরণ ভারতে, মুসলমান শাসনের ইতিহাস এক নবযুগের সূচনা করে- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত।ভারতের মুঘল শাসনের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিতকরণে সম্রাট আকবরের রাজপুত নীতির ভূমিকা ব্যাপক। Muslim Rule in India গ্রন্থে ভি. ডি মহাজন বলেন, "Thus by a policy of conciliation, Akbar was able to win overe the affection of the Rajputs and thereby solidify the foundation of the Mughat Empire in the country." এর ফলে রাজ্য বিস্তার ও রাজ্য শাসনের ব্যাপারে এবং এদেশে সামাজিক, সাংস্কৃতিক, সামরিক ও অর্থনৈতিক উন্নতি ও প্রগতির ক্ষেত্রে হিন্দু তথা 'রাজপুতদের অবদান অনস্বীকার্য। প্রকৃতপক্ষে আকবরের সাম্রাজ্য ছিল একাধারে মুঘল শৌর্য-বীর্য ও কূটনীতির এবং অপরপক্ষে, রাজপুতদের বীরত্ব ও কর্মদক্ষতার মিলিত ফল। মোরল্যান্ড বলেন, "এ নীতির ফলে রাজপুতনার অধিকাংশ রাজপুত সুনির্দিষ্টভাবে সম্রাটের অনুগত হয়ে পড়ে, যার ফলে তিনি ভারতে সর্বশ্রেষ্ঠ ৫০,০০০, অশ্বারোহী বাহিনীর সেবা লাভের অধিকারী হয়েছিলেন।” লেনপুল বলেন, "সুদক্ষ হিন্দুদের নিযুক্ত করার ফলে আকবরের শাসনব্যবস্থায় যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয়েছিল।" প্রকৃতপক্ষে রাজপুতদের প্রতি উদার আচরণের দ্বারাই সম্রাট আকবর প্রজাদের সর্বজনীন আতিথ্য পেয়েছিলেন এবং এর ফলে মুঘল সাম্রাজ্যের ভিত্তিমূল সুদৃঢ় ও শতাধিক বছর স্থায়ী হয়েছিল। সম্রাট আকবর কখনই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে কিংবা ধর্মনৈতিক উদ্দেশ্য। নিয়ে রাজপুতনায় হস্তক্ষেপ করেনি। প্রকৃতপক্ষে সম্রাট আকবর সমস্ত রাজপুতদের নিজ রাজ্যের অংশীদার করে নেওয়ায়, সমগ্র হিন্দু সম্প্রদায় মুঘল সাম্রাজ্যের অনুগত হয়ে পড়েছিল।
HSCIslamic History 2nd paperনিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।