শেয়ারFacebookWhatsApp

হুমায়ুন শব্দের অর্থ কী?

উত্তর: হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

হুমায়ুন শব্দের অর্থ কী?

উদ্দীপক

নাসির উদ্দিন শাহ শাসন ক্ষমতা গ্রহণের পর প্রচলিত রাজস্ব ব্যবস্থার সংস্কার ও পুনর্বিন্যাস করেন। রাজস্ব ব্যবস্থার পুনর্বিন্যাস ও আধুনিকায়নের লক্ষ্যে তিনি জমি জরিপ প্রথা চালু করেন এবং রাজস্ব নির্ধারণ ও আদায় ব্যবস্থায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করেন। তার শাসনামলে রাজস্ব আদায়ের জন্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দান করা হয়। এ ছাড়াও প্রজা স্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ রাষ্ট্রীয় আয় বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় বহু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান।

উত্তর

পানিপথের যুদ্ধ সম্রাট আকবরের সময়ে ১৫৫৬ খ্রিষ্টাব্দে সংঘটিত একটি যুদ্ধ। আদিল শাহের প্রধানমন্ত্রী হিমু উত্তর ভারতে হিন্দু আধিপত্য প্রতিষ্ঠার জন্য দিল্লি ও আগ্রা অধিকার করে বিক্রমাদিত্য উপাধি ধারণ করে নিজেকে স্বাধীন রাজা বলে ঘোষণা করেন। হিমুকে প্রতিরোধ করার জন্য আকবর ও বৈরাম খান ১৫৫৬ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধের মোকাবিলা করেন। যুদ্ধে হিমু নিহত হন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাজস্ব সংস্কার পদ্ধতির সাথে আমার পঠিত আফগান শাসক শেরশাহের ভূমি রাজস্ব নীতির মিল রয়েছে।ভূমি রাজস্বব্যবস্থাকে ন্যায়ানুগ করার উদ্দেশ্যে শেরশাহ সযত্নে জমি জরিপের ব্যবস্থা করেন। তার আগে এ রীতি প্রচলিত না থাকায়, অনেক ক্ষেত্রে রায়ত অবিচারের সম্মুখীন হতেন। কাজেই শেরশাহ ভূমি রাজস্ব নির্ধারণের পূর্বশর্ত হিসেবে প্রথমে সাম্রাজ্যের চাষ উপযোগী সমস্ত ভূমি পরিমাপের ব্যবস্থা করেন। ফসল বপনের সময় ভূমি জরিপ করা হতো এবং ফসল কাটার সময় শস্যের পরিমাপ করে উৎপাদিত শস্যের গড়পড়তা তিন ভাগের এক ভাগ রাজস্ব ধার্য করা হতো। অবশ্য মূলতানসহ আরও দু একটি অঞ্চল নির্ধারিত রাজস্বের পরিমাণ ছিল উৎপন্ন ফসলের চার ভাগের এক ভাগ। রাজস্ব নগদ অর্থ ও শস্যের মাধ্যমে পরিশোধ করা যেত। রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল চৌধুরী, মুকাদ্দম, আমিন, কানুনগো এবং পাটোয়ারী প্রভৃতি কর্মচারীর ওপর অবশ্য কৃষক ইচ্ছা করলে সরাসরি রাজকোষে রাজস্ব জমা দিতে পারত। শেরশাহের রাজকোষ কেন্দ্রীয় ও প্রাদেশিক এ দু'ভাগে বিভক্ত ছিল। ভূমি রাজস্ব, খুমস, জিজিয়া, বাণিজ্য শুল্ক, প্রান্তীয় শুল্ক, লবণ কর, টাকশাল থেকে আয়, উত্তরাধিকারবিহীন সম্পত্তি এবং উপহার ও উপঢৌকন ইত্যাদি ছিল কেন্দ্রীয় রাজকোষের প্রধান আয়ের উৎস। অন্যদিকে, প্রাদেশিক আয়ের উৎস ছিল পথ কর, জল কর, যানবাহন ও বাস্তুভিটার ওপর ধার্য কর এবং গৃহপালিত পশুর ওপর করসহ নানা স্থানীয় শুল্ক ও কর। শেরশাহ প্রজাদের সাথে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টির উদ্দেশ্যে জমিদারি প্রথা লোপ এবং রায়তওয়ারি প্রথা 'প্রবর্তন করেন। ভূমি ব্যবস্থাপনায় 'কবুলিয়ত' ও 'পাট্টা' প্রথা প্রচলন তার অনবদ্য উদ্ভাবন। সুষ্ঠুভাবে দক্ষতার সাথে সাম্রাজ্য পরিচালনার জন্য শেরশাহ্ তার গোটা সাম্রাজ্যকে মোট ৪৭টি স্নকার ও ১,১৩,০০০টি পরগনায় ভাগ করেন।

উত্তর

আধুনিক রাষ্ট্রীয় ভূমি রাজস্বনীতি আমার পঠিত আফগান শাসক তথা শেরশাহ প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থাপনার নিকট অনেকাংশে ঋণী। উক্তিটির যথার্থ ও যৌক্তিক।বর্তমান রাষ্ট্রসমূহ হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। তাই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার জন্য, জনগণের কল্যাণ সাধনের জন্য শাসকগণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন। সামন্ততান্ত্রিক ভারতে ভূমি রাজস্ব ছিল রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস। তাই শেরশাহ ভূমি রাজস্ব সংস্কারে বিশেষ মনোযোগ দেন। সাসারামের জায়গিরদার থাকাকালীন তার অর্জিত অভিজ্ঞতাকে তিনি এ ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগান এবং কৃষি ও কৃষকের কল্যাণমুখী একটি ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। ভূমি রাজস্ব ব্যবস্থাকে ন্যায়ানুগ করার উদ্দেশ্যে শেরশাহ সযত্নে জমি জরিপের ব্যবস্থা করেন। তার আগে এ রীতি প্রচলিত না থাকায় অনেক ক্ষেত্রে রায়ত অবিচাএরর সম্মুখীন হতেন। কাজেই শেরশাহ ভূমি রাজস্ব নির্ধারণের পূর্বশর্ত হিসেবে প্রথমে সাম্রাজ্যের চাষ উপযোগী সমস্ত ভূমি পরিমাপের ব্যবস্থা করেন। ফসল বপনের সময় ভূমি জরিপ করা হতো এবং ফসল কাটার সময় শস্যের পরিমাপ করে উৎপাদিত শস্যের গড়পড়তা তিন ভাগের এক ভাগ রাজস্ব ধার্য করা হতো। অবশ্য মূলতানসহ আরও দু'একটি অঞ্চলে নির্ধারিত রাজস্বের পরিমাণ ছিল উৎপন্ন ফসলের চার ভাগের এক ভাগ। রাজস্ব নগদ অর্থ ও মস্যের মাধ্যমে পরিশোধ করা যেত। অবশ্য প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের কারণে ফসল উৎপাদন ব্যাহত বা শস্যহানি হলে কৃষকদের রাজস্ব মওকুফ এমনকি রাষ্ট্রীয় কোষাগার থেকে কৃষকদের ঋণদানেরও ব্যবস্থা ছিল। ক্ষতিগ্রস্ত কৃষকদের আপদকালীন সহযোগিতাদানের জন্য তিনি 'বীমা তহবিল' গঠন করেছিলেন।পরিশেষে বলা যায়, শাসক শেরশাহের রাজস্বব্যবস্থার নিকট আধুনিক রাজস্বব্যবস্থার অনেকাংশে ঋণী।
HSCIslamic History 2nd paperআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।