শেয়ারFacebookWhatsApp

সম্রাট জাহাঙ্গীরের নাম সেলিম রাখার কারণ কী?:

উত্তর: সম্রাট আকবরের অনেকগুলো সন্তান শিশু অবস্থায় মারা গেলে তিনি চিন্তিত হয়ে পড়েন এবং পরবর্তী উত্তরাধিকারী হিসেবে একটি পুত্র সন্তান লাভের আশায় আজমীরের খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং সেখানে অবস্থানরত মশহুর দরবেশ শেখ সেলিম চিশতির হাতে বায়াতও গ্রহণ করেন। অবশেষে জাহাঙ্গীরের জন্ম হয়। সম্রাট আকবর বিশ্বাস করেন যে, গুরু সেলিম চিশতির দোয়ার বরকতেই তিনি এ সন্তান লাভ করেছেন। এজন্য সম্রাট আদর করে তার ছেলেন নাম দরবেশের নামের সাথে মিল রেখে সেলিম রাখেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

সম্রাট জাহাঙ্গীরের নাম সেলিম রাখার কারণ কী?:

উদ্দীপক

হাবিব সাহেব একজন চেয়ারম্যান ছিলেন। তার এলাকায় অধিকাংশ মানুষ ছিলেন ভিন্ন ধর্মাবলম্বী। তিনি বুঝতে পারেন, সংখ্যাগরিষ্ঠ জনগণকে অসন্তুষ্ট রেখে এলাকার উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি ভিন্ন ধর্মের লোকদের সাথে আত্মীয়তার সম্পর্ক, করেন। তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সুব্যবস্থা করে দেন। তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন। ফলে উক্ত সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

নূরজাহানের প্রকৃত নাম ছিল 'মেহের-উন-নেসা'।

উত্তর

সম্রাট আকবরের অনেকগুলো সন্তান শিশু অবস্থায় মারা গেলে তিনি চিন্তিত হয়ে পড়েন এবং পরবর্তী উত্তরাধিকারী হিসেবে একটি পুত্র সন্তান লাভের আশায় আজমীরের খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং সেখানে অবস্থানরত মশহুর দরবেশ শেখ সেলিম চিশতির হাতে বায়াতও গ্রহণ করেন। অবশেষে জাহাঙ্গীরের জন্ম হয়। সম্রাট আকবর বিশ্বাস করেন যে, গুরু সেলিম চিশতির দোয়ার বরকতেই তিনি এ সন্তান লাভ করেছেন। এজন্য সম্রাট আদর করে তার ছেলেন নাম দরবেশের নামের সাথে মিল রেখে সেলিম রাখেন।

উত্তর

উদ্দীপকে মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি গ্রহণের ইঙ্গিত করা হয়েছে।সম্রাট আকবর ভারতবর্ষে হিন্দু জাগরণের নেতৃত্বদানকারী রণদক্ষ ও নির্ভীক রাজপুতদের সহযোগিতা ও সহানুভূতি লাভের জন্য তাদের সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলেন। ১৫৬২ খ্রিষ্টাব্দে তিনি অম্বরের রাজা বিহারীমলের কন্যা যোধাবাঈকে বিবাহ করেন। ১৫৭০ খ্রিষ্টাব্দে তিনি জয়পুরের ভগবান দাসের কন্যার সাথে পুত্র সেলিমের বিবাহ দেন। এভাবে সম্রাট আকবর ভারতবর্ষে হিন্দুদের সর্বাপেক্ষা সাহসী, শক্তিশালী ও বিশ্বস্ত বীরদের সর্বাত্মক সাহায্য, সহযোগিতা, বন্ধুত্ব ও সম্প্রীতি লাভে সক্ষম হন। আবুল ফজলের 'আইন-ই-আকবরী' হতে পাওয়া যায় আকবর রাজপুতদের প্রশাসনিক ও সামরিক বিভাগের উচ্চপদগুলোতে নিযুক্ত করে তাদের সহানুভূতি ও সহযোগিতা লাভ করেন। অপরদিকে, বিজিত রাজ্যগুলোর রাজপুতদের হস্তে শাসন ভার ছেড়ে দিয়ে তাদের সহযোগিতা লাভ করেন। প্রদত্ত উদ্দীপকটি পাঠ করলে আমরা দেখতে পাই, হাবিব সাহেব একজন চেয়ারম্যান ছিলেন। তার এলাকায় অধিকাংশ মানুষ ছিলেন ভিন্ন ধর্মাবলম্বী। তিনি বুঝতে পারেন, সংখ্যাগরিষ্ঠ জনগণকে অসন্তুষ্ট রেখে এলাকার উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি ভিন্ন ধর্মের লোকদের সাথে আত্মীয়তার সম্পর্ক করেন। তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন। ফলে উক্ত সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। যা সম্রাট আকবরের রাজপুত্রদের প্রতি গৃহীত নীতি অর্থাৎ বৈবাহিক সম্পর্ক স্থাপন ও মহাবস্থান নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।অতএব উদ্দীপকে আকবরের রাজপুত্র নীতি গ্রহণের কথা বলা হয়েছে।

উত্তর

উক্ত সম্রাট তথা সম্রাট আকবরের রাজপুতনীতির উদ্দেশ্য ছিল রাজনৈতিক। সম্রাট আকবর রাজনৈতিকভাবে সমর্থন আদায়ের জন্য রাজপুত্রদের প্রতি বৈবাহিক ও সহানুভূতিশীল নীতি গ্রহণ করেন। Muslim Rule in India গ্রন্থে ডি. ডি মহাজন বলেন, "Thus by a policy of conciliation, Akbar was able to win overe the affection of the Rajputs and thereby solidify the foundation of the Mughat Empire in the country." এর ফলে রাজ্য বিস্তার ও রাজ্য শাসনের ব্যাপারে এবং এদেশে সামাজিক, সাংস্কৃতিক, সামরিক ও অর্থনৈতিক উন্নতি ও প্রগতির ক্ষেত্রে হিন্দু তথা রাজপুতদের অবদান অনস্বীকার্য। প্রকৃতপক্ষে আকবরের সাম্রাজ্য ছিল একাধারে মুঘল শৌর্য-বীর্য ও কূটনীতির এবং অপরপক্ষে, রাজপুতদের বীরত্ব ও কর্মদক্ষতার মিলিত ফল। মোরল্যান্ড বলেন, "এ নীতির ফলে রাজপুতনার অধিকাংশ রাজপুত সুনির্দিষ্টভাবে সম্রাটের অনুগত হয়ে পড়ে, যার ফলে তিনি ভারতে সর্বশ্রেষ্ঠ ৫০,০০০ অশ্বারোহী বাহিনীর সেবা লাভের অধিকারী হয়েছিলেন।” লেনপুল বলেন, "সুদক্ষ হিন্দুদের নিযুক্ত করার ফলে আকবরের শাসনব্যবস্থায় যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয়েছিল।” প্রকৃতপক্ষে রাজপুতদের প্রতি উদার আচরণের দ্বারাই সম্রাট আকবর প্রজাদের সর্বজনীন আতিথ্য পেয়েছিলেন এবং এর ফলে মুঘল সাম্রাজ্যের ভিত্তিমূল সুদৃঢ় ও শতাধিক বছর স্থায়ী হয়েছিল। সম্রাট আকবর কখনই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে কিংবা ধর্মনৈতিক উদ্দেশ্য নিয়ে রাজপুতনায় হস্তক্ষেপ করেনি। প্রকৃতপক্ষে সম্রাট আকবর সমস্ত রাজপুতদের নিজরাজ্যের অংশীদার করে নেওয়ায়, সমগ্র হিন্দু সম্প্রদায় মুঘল সাম্রাজ্যের অনুগত হয়ে পড়েছিল।অতএব, সম্রাট আকবরের রাজপুত্র নীতি ব্যক্তিস্বার্থে নয় এটি ছিল রাজনৈতিক স্বার্থে গৃহীত পদক্ষেপ।
HSCIslamic History 2nd paperআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।