শেয়ারFacebookWhatsApp

ময়ূর সিংহাসনের উপর টীকা লেখ।

উত্তর: পৃথিবীর বিখ্যাত ময়ূর সিংহাসন মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত অনুপম শিল্পকীর্তির অন্যতম নির্দেশ। তখনকার মুল্য প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সাত বছরে ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিলো। সিংহাসনে সোনার তৈরি চারটি স্তম্ভের শীর্ষে ছিলো মুখোমুখি বসানো একজোড়া ময়ূর। অনিন্দ্যসুন্দর ও মূল্যবান এ সিংহাসনটি সম্রাট শাহজাহানের সৌন্দর্যজ্ঞা ও ঐশ্বর্যের উজ্জ্বল নিদর্শন। ১৭৩৯ খ্রিস্টাব্দে পারস্যের নাদির শাহ ভারতআক্রমনকালে এটি লুট করে নিয়ে যান। পরে পারস্য থেকে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার পথে জাহাজডুবিতে ময়ূর সিংহাসনটি হারিয়ে যায়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

ময়ূর সিংহাসনের উপর টীকা লেখ।

উদ্দীপক

স্পেনের প্রেসিডেন্ট আলী আকবরের মধ্যে কোমল ও কঠোরতার সংমিশ্রণ ঘটেছিল রাজ্যে তিনি জনকল্যাণমূলক কাজ 'ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। কিন্তু তার শাসনামলে স্ত্রী মাজেদা ব্যাপক প্রভাব বিস্তার করে। মাজেদার কথায় রাষ্ট পরিচালিত হতো। তিনি দুই ভাইকে গুরুত্বপূর্ণ পদে বসান। আলী আকবর নামমাত্র শাসকে পরিণত হন।

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত।

উত্তর

পৃথিবীর বিখ্যাত ময়ূর সিংহাসন মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত অনুপম শিল্পকীর্তির অন্যতম নির্দেশ। তখনকার মুল্য প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সাত বছরে ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিলো। সিংহাসনে সোনার তৈরি চারটি স্তম্ভের শীর্ষে ছিলো মুখোমুখি বসানো একজোড়া ময়ূর। অনিন্দ্যসুন্দর ও মূল্যবান এ সিংহাসনটি সম্রাট শাহজাহানের সৌন্দর্যজ্ঞা ও ঐশ্বর্যের উজ্জ্বল নিদর্শন। ১৭৩৯ খ্রিস্টাব্দে পারস্যের নাদির শাহ ভারতআক্রমনকালে এটি লুট করে নিয়ে যান। পরে পারস্য থেকে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার পথে জাহাজডুবিতে ময়ূর সিংহাসনটি হারিয়ে যায়।

উত্তর

উদ্দীপকের শাসকের সঙ্গে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সাদৃশ্য দেখা যায়।সম্রাট জাহাঙ্গীর মুঘল বংশের চতুর্থ শাসক হিসেবে নানা গুণে গুণান্বিত ছিলেন। শাসক হিসেবে তিনি অনেক কৃতিত্ব অর্জন করেন। শাসক হিসেবে তিনি কঠোর ও কোমল উভয় চরিত্রের পরিচয় দিয়েছেন। কেননা তাঁর শাসনামলের প্রথমদিকে নিজপুত্র খসরু সিংহাসন দখলের জন্য বিদ্রোহ করলে তিনি সসৈন্য পুত্রের, বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করেন। তিনি বাংলায় শান্তি প্রতিষ্ঠার জন্য বারো ভূঁইয়াদের দমন করেন। এছাড়াও সম্রাট জাহাঙ্গীর দাক্ষিণাত্যের আহম্মদনগরে মুঘল আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করেন এবং 'কংড়া দুর্গ' দখল করেন এবং কাশ্মিমের রাজাকে কর প্রদানে বাধ্য করেন। তিনি রাজ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ৬০টি ঘণ্টা যুক্ত ৩০ গজ লম্বা একটি সোনার শিকল তার সিংহাসন হতে যমুনা নদী পর্যন্ত ঝুলিয়ে দেন এবং রাজ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 'দস্তরুল আমল' নামে ১২টি আইন প্রণয়ন করেন যা ন্যায়পরায়ণতার উজ্জ্বল নিদর্শন বহন করে। সম্রাট মেহের-উন-নেসাকে দেখে তার রূপ ও সৌন্দর্যে মুগ্ধ হন এবং বিবাহ করেন। এ বিবাহের পর মেহের-উন-নেসার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি থেকে থাকে এবং একসময় তার প্রভাব-প্রতিপত্তি এতই বেড়ে যায় যে, সম্রাট নাম মাত্রই শাসকে পরিণত হয়। উপরিউক্ত আলোচনা থেকে পরিলক্ষিত হয় যে, উদ্দীপকে স্পেনের প্রেসিডেন্ট আলী আকবরের সাথে সম্রাট জাহাঙ্গীরের সাদৃশ্য লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে মহিয়সী নারী মাজেদার ন্যায় মুঘল বংশের মহীয়সী নারী নুরজাহান রাষ্ট্র পরিচালনায় ব্যাপক ভূমিকা রাখে। মন্তব্যটি যথার্থ ও যৌক্তিক। নূরজাহান যেমন অসামান্য রূপবতী ও বিদূষী মহিলা ছিলেন, তেমনি অসাধারণ বুদ্ধিমত্তা ও বহুমুখী প্রতিভার অধিকার ছিলেন। তিনি কবিতা পছন্দ করতেন এবং কবিতা লিখতে পারতেন। তার বুদ্ধিমত্তা ও রাজনৈতিক সিদ্ধান্তের নিকট উচ্চপদস্থ কর্মকর্তারা মাথা নেওয়াতে বাধ্য হতো। বিপদে তিনি অসীম সাহস ও ধৈর্যধারণ করতে পারতেন। যেকোনো জটিল রাজনৈতিক বা কূটনৈতিক সমস্যা তিনি সহজেই সমাধান করে দিতে পারতেন। নূরজাহান মুঘল প্রশাসনে একজন শক্তিশালী সম্রাজ্ঞী হিসেবে আবির্ভূত হন। উচ্চপদস্থ কর্মকর্তাগণ তার আনুকূল্য পাওয়ার চেষ্টা করতেন। রাষ্ট্র পরিচালনা কাজেও তিনি অত্যন্ত দক্ষতার সাথে অংশগ্রহণ করতেন। ঐতিহাসিক স্মিথ তাকে 'Power behind the thorne(thorne^{\prime} (সিংহাসনের পেছনের শক্তি) বলে অভিহিত করেছেন। রাজদরবারের রাজনীতি তিনি দক্ষতার সাথে মোকাবিলা করতেন। যুদ্ধক্ষেত্রেও তিনি অংশগ্রহণ করেছেন। তিনি মুদ্রার অপর পিঠে নিজের নামাঙ্কনের ব্যবস্থা করেছিলেন। রাজকীয় ফরমানে তার স্বাক্ষর দেওয়া অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ ছিল। কান্দাহার মুঘল সাম্রাজ্যের বেদখল হওয়ার জন্য নূরজাহানের বৈরী মনোভাব কিছুটা দায়ী ছিল। তিনি নিজের আত্মীয়স্বজনকে উচ্চপদ দিতে কার্পণ্য করেননি। তিনি পিতা গিয়াস বেগ ও ভাই আসফ খানকে উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। অনাথ অসহায় নারীদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আশ্রয়হীনদের জন্য তিনি আশ্রয়ের ব্যবস্থা করে দিতেন। এসব কৃতিত্বের জন্য মুঘল সাম্রাজ্যে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পরিশেষে বলা যায়, মহিয়সী মাজেদার ন্যায় নূরজাহান শাসনকার্যে ব্যাপক ভূমিকা রাখে। মন্তব্যটি যথার্থ।
HSCIslamic History 2nd paperরংপুর সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।