সম্রাট আওরঙ্গজেবকে 'জিন্দাপির' বলা হয় কেন?
উত্তর: ধর্মভীরুতার কারণে মুঘল সম্রাট আওরঙ্গজেবকে 'জিন্দাপির' বলা হয়। সম্রাট আওরঙ্গজেব একজন নিষ্ঠাবান সুন্নি মুসলিম শাসক ছিলেন। তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। তিনি তৎকালীন সমাজের সকল অপরাধ থেকে মুক্ত ছিলেন। মদ সেবন থেকে দূরে থাকতেন। তিনি কুরআন শরিফ নকল করে আত্মীয়স্বজন ও পরিচিতদের নিকট বিক্রি করতেন। তিনি নামাজ আদায়ে যত্নবান ছিলেন। এমনকি যুদ্ধের ময়দানেও নামাজ আদায় করতেন। তার এ ধর্মভীরুতার জন্যই তাকে 'জিন্দাপির' বলা হতো।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
সম্রাট আওরঙ্গজেবকে 'জিন্দাপির' বলা হয় কেন?
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর