শেয়ারFacebookWhatsApp

আওরঙ্গজেবকে জিন্দাপির বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর: ধর্মভীরুতার কারণে মুঘল সম্রাট আওরঙ্গজেবকে 'জিন্দাপির' বলা হয়। সম্রাট আওরঙ্গজেব একজন নিষ্ঠাবান সুন্নি মুসলিম শাসক ছিলেন। তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। তিনি তৎকালীন সমাজের সকল অপরাধ থেকে মুক্ত ছিলেন। মদ সেবন থেকে দূরে থাকতেন। তিনি কুরআন শরিফ, নকল করে আত্মীয়স্বজন ও পরিচিতদের নিকট বিক্রি করতেন। তিনি নামাজ আদায়ে যত্নবান ছিলেন। এমনকি যুদ্ধের ময়দানেও নামাজ আদায় করতেন। তার এ ধর্মভীরুতার জন্যই তাকে 'জিন্দাপির' বলা হতো।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

আওরঙ্গজেবকে জিন্দাপির বলা হয় কেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

কাশেম খান মসনদের অধিষ্ঠিত হয়ে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত হন। তিনি মাত্র পাঁচ বছর শাসন করেন। বহু রাস্তাঘাট, সরাইখানা, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেন। জমি জরিপ, সামরিক সংস্কার, পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ডাক বিভাগ ইত্যাদি সংস্কারমূলক কাজের জন্য ইতিহাস বিখ্যাত হয়ে আছেন।

Dinajpur · 2025

উত্তর

পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়।

উত্তর

ধর্মভীরুতার কারণে মুঘল সম্রাট আওরঙ্গজেবকে 'জিন্দাপির' বলা হয়। সম্রাট আওরঙ্গজেব একজন নিষ্ঠাবান সুন্নি মুসলিম শাসক ছিলেন। তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। তিনি তৎকালীন সমাজের সকল অপরাধ থেকে মুক্ত ছিলেন। মদ সেবন থেকে দূরে থাকতেন। তিনি কুরআন শরিফ, নকল করে আত্মীয়স্বজন ও পরিচিতদের নিকট বিক্রি করতেন। তিনি নামাজ আদায়ে যত্নবান ছিলেন। এমনকি যুদ্ধের ময়দানেও নামাজ আদায় করতেন। তার এ ধর্মভীরুতার জন্যই তাকে 'জিন্দাপির' বলা হতো।

উত্তর

উদ্দীপকের শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের শেরশাহের কার্যকলাপের মিল পাওয়া যায়। উদ্দীপকের কাশেম খান মসনদের অধিষ্ঠিত হয়ে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত হন। তিনি মাত্র পাঁচ বছর শাসন করেন। বহু রাস্তাঘাট, সরাইখানা, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেন। জমি জরিপ, সামরিক সংস্কার, পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ডাক বিভাগ ইত্যাদি সংস্কারমূলক কাজের জন্য ইতিহাস বিখ্যাত হয়ে আছেন। যা শেরশাহের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা শেরশাহ ক্ষমতা গ্রহণ করে বহু রাস্তাঘাট, সরাইখানা, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেন। জমি জরিপ, সামরিক সংস্কার, পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ডাক বিভাগ ইত্যাদি সংস্কারমূলক কাজ করেন। তিনি ভূমি জরিপের মাধ্যমে ভূমি রাজস্ব নির্ধারণ করেন। কবুলিয়ত ও পাট্টা একটি গভীর যোগসূত্র তৈরি হয়। ফলে সরকার কৃষি রাজস্ব থেকে কখনো বঞ্চিত হয়নি। শুল্ক ও মুদ্রানীতিও সম্রাটের গুরুত্বপূর্ণ সংস্কার ছিল। তিনি ভারতবর্ষে তঙ্কা (টাকা) ও রুপাইয়ার প্রচলন করেন। সামরিক সংস্কারের মধ্যে তার অশ্ব চিহ্নিতকরণ নীতি ছিল অন্যতম। তিনি প্রায় দেড় লাখ অশ্বারোহী ও অর্ধলক্ষ পদাতিক ও গোলন্দাজ বাহিনী নিয়ে একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেন। শেরশাহ পুলিশ ও গুপ্তচর ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সাম্রাজ্যের আইনশৃঙ্খলা ও জনগণের বিদ্রোহী মনোভাব বুঝতে সমর্থ হতেন। বিচার ব্যবস্থার সংস্কার করে তিনি সব নাগরিককে আইনের দৃষ্টিতে সমানাধিক প্রদান করেন। জনগণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য গ্র্যান্ড ট্রাংক রোড নির্মাণ করেন। রাস্তার পাশে অসংখ্য সরাইখানা নির্মাণ করেন। তিনিই প্রথম ভারতবর্ষে ডাক ব্যবস্থার প্রতিষ্ঠা করেন। অতএব, উদ্দীপকের শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের শেরশাহের কার্যকলাপের মিল পাওয়া যায়।

উত্তর

শাসক ও মানুষ হিসেবে শেরশাহ ব্যাপক কৃতিত্বের পরিচয় দেন। তার নানা সংস্কারের ফলে ভারতবর্ষের উন্নতি সাধিত হয় এবং জনগণ সুশাসন ভোগ করে। জনগণের জীবন সুখ শান্তিতে অতিবাহিত হয়। একজন শাসক ও রাজনীতিবিদ হিসেবেও শেরশাহ অনন্য কৃতিত্বের অধিকারী। শেরশাহ সামান্য অবস্থা শুধু একটি রাজবংশই প্রতিষ্ঠা করেননি, মাত্র পাঁচ বছরের শাসনকালে নিজ যোগ্যতা বলে তিনি এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হতে সক্ষম হয়েছিলেন। একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে শেরশাহ জাতি-ধর্ম নির্বিশেষে জনগণের সদিচ্ছা ও সহযোগিতার ওপর ভিত্তি করে একটি শাসনব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন। শেরশাহ ভারতের প্রাচীন ও মধ্যযুগীয় শাসনপ্রণালির শ্রেষ্ঠ নীতিগুলো গ্রহণ করে একটি যুগোপযোগী ও যুক্তিসংগত শাসনব্যবস্থা গড়ে তোলেন। এক্ষেত্রে তিনি যে প্রতিভার ও দক্ষতার পরিচয় দেন তা নিঃসন্দেহে উচ্চ প্রশংসার দাবিদার। শেরশাহের প্রবর্তিত শাসনব্যবস্থার বৈশিষ্ট্য স্বৈরতান্ত্রিক হলেও তা স্বেচ্ছাচারী ছিল না। তিনি একটি প্রজাকল্যাণকামী শাসনব্যবস্থা গড়ে - তোলেন। সাম্রাজ্যের সংহতি বিধানের উদ্দেশ্যে শেরশাহ একটি সুনিয়ন্ত্রিত ও শক্তিশালী কেন্দ্রীয় শাসন নিশ্চিত করেন। সুষ্ঠুভাবে রাজকার্য পরিচালনার জন্য তিনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রাদেশিক ও স্থানীয় শাসনব্যবস্থা বিন্যস্ত করেন। অর্থ ও রাজস্ব প্রশাসন পুনর্গঠনে শেরশাহ যথেষ্ট মৌলিকত্বের পরিচয় দেন। তার ভূমি রাজস্বব্যবস্থা ছিল বিজ্ঞানসম্মত ও জনকল্যাণকামী। প্রজাসাধারণের অর্থনৈতিক জীবনমানের উন্নয়নের লক্ষ্যে শিল্প ও ব্যবসায় বাণিজ্যের বিকাশসাধন শুল্ক ও মুদ্রাব্যব্যস্থার সংস্কার, জননিরাপত্তা আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন, বিচারব্যবস্থার সংস্কার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অসহায় দুস্থদের সাহায্যদান ও লঙ্গরখানা স্থাপন, ধর্মবেত্তা ও সাধু-সন্ন্যাসীদের ভাতা প্রদানের ব্যবস্থা ইত্যাদি শেরশাহের শাসন দক্ষতার পরিচয় বহন করে। ব্যক্তিগত জবানে ধর্মানুরাগী হলেও প্রশাসনিক নীতি ব্যবস্থাপনায় শেরশাহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সমদর্শী ছিলেন। উপরিউক্ত বর্ণনার ভিত্তিতে বলা যায়, শেরশাহ মাত্র পাঁচ বছরের শাসনামলে ব্যাপক সংস্কার কার্য সাধন করেন। মূলত তার কৃতিত্বপূর্ণ কাজের জন্য তিনি আজও ইতিহাসে অমর হয়ে আছেন।
HSCIslamic History 2nd paperDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।