শেয়ারFacebookWhatsApp

কত সালে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে?

উত্তর: ১৮৫৮ সালে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

কত সালে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে?

উদ্দীপক

আইয়ুবি বংশের খলিফা বাবুল হোসেন ইসলামি অনুশাসন মেনে কুরআন নকল ও টুপি' সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে তিনি অনৈসলামিক কাজ ও ২০ প্রকারের বেআইনি কর নিষিদ্ধ করেন। শেষ সময় তিনি দাক্ষিণাত্যে বিজয় অভিযান প্রেরণ করেন। যা ছিল তার জীবনের মারাত্মক ভুল। এর পর থেকে তার পতন শুরু হয়।

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

১৮৫৮ সালে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে।

উত্তর

মারাঠা একটি জাতির নাম। তারা মাতৃভাষা হিসেবে ইন্দো-আর্য ভাষা মারাঠিতে কথা বলে। তারা বর্তমান ভারতের মহারাষ্ট্র রাজ্যে বাস করে। তারা সতেরো শতকে মারাঠা ছত্রপতি শিবাজির নেতৃত্বে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। মুঘল শাসক আওরঙ্গজেব তাদের দমনে অভিযান পরিচালনা করলেও চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন নি। বাংলা মুঘল আমলে আক্রমণ করে ত্রাস সৃষ্টিকারী বর্গিরা মারাঠা জাতিভুক্ত ছিল। তাদের বিখ্যাত নেতা ছিল শিবাজি ও শম্ভুজি।

উত্তর

উদ্দীপকে আইয়ুবি বংশের খলিফা বাবুল হোসেনের সাথে পাঠ্যপুস্তকের সম্রাট আওরঙ্গজেবে মিল রয়েছে।...উদ্দীপকে দেখা যায়, আইয়ুবি বংশের খলিফা বাবুল হোসেন ইসলামি অনুশাসন মেনে কুরআন নকল ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে তিনি অনৈসলামিক কাজ ও ২০ প্রকারের বেআইনি কর নিষিদ্ধ করেন। শেষ সময় তিনি দাক্ষিণাত্যে বিজয় অভিযান প্রেরণ করেন। যা সম্রাট আওরঙ্গজেবকে নির্দেশ করে। ভ্রাতৃ যুদ্ধে বিজয়ী আওরঙ্গজেব ১৬৫৮ খ্রিষ্টাব্দের জুলাই মাসে সিংহাসনে আরোহণ করেন। সম্রাট আওরঙ্গজেব সহজ সরল ও আড়ম্বরহীন জীবনযাপন করতেন। এজন্য তিনি রাজকোষ থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না। কুরআন নকল ও টুপি সেলাই করে তিনি জীবিকা নির্বাহ করতেন। পিতার প্রতি অসদাচরণ ও ক্ষমতার জন্য ভাই ও আত্মীয়দের হত্যা তার নিষ্কলুষ চরিত্র, মহিমার ওপর কিছুটা হলেও কালিমা লেপন করেছে। আওরঙ্গজেব মুঘল বংশের সর্বশেষ শ্রেষ্ঠ শাসক ছিলেন। তার যোগ্যতা তাকে ইতিহাসপ্রসিদ্ধ মুঘল বংশের অত্যতম শ্রেষ্ঠ শাসকের মর্যাদায় অভিসিক্ত করেছে। দাক্ষিণাত্যের সুবাদার থেকে শুরু করে পরবর্তী সময়ে সম্রাট হিসেবে প্রায় অর্ধশতাব্দীকাল তিনি যোগ্যতা ও কৃতিত্বের সাথে শাসনকাজ পরিচালনা করেছেন। শাসনকাজ পরিচালনায় তিনি প্রশাসনের সব বিষয় তদারকি করতেন। ন্যায়পরায়ণ শাসক হিসেবে তিনি দুর্নীতি, অনৈসলামিক ও অনৈতিক কাজ নিষিদ্ধ করেন। অন্যায় কর আদায় বন্ধ করেন। তার সময় ৮০ প্রকার বেআইনি কর রহিত করা হয়েছিল। অবশ্য তিনি শরিয়ত আরোপিত জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন। তিনি নিজে ন্যায়বিচার করতেন এবং অন্য বিচারকদেরও তা অনুসরণের নির্দেশ দেন। তার সময়ে ইসলামি আইন অনুযায়ী নিরপেক্ষ বিচার করা হতো। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।

উত্তর

সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ফলাফল মুঘল সাম্রাজ্যের জন্য খুবই ক্ষতির কারণ ছিল। এ অভিযানের ফলে রাজ্যকোষ শূন্য হয়ে পড়ে। সাম্রাজ্যে বিদ্রোহ বিশৃঙ্খলা দেখা দেয়। সম্রাট আওরঙ্গজেবের পাশাপাশি মুঘল সাম্রাজ্য দাক্ষিণাত্য অভিযানের কারণে সর্বদিকে ক্ষতিগ্রস্থ হয়। আওরঙ্গজেবের শাসিত বিশাল সাম্রাজ্য বিশেষ একটি রাজধানী অথবা একজন নৃপতি দ্বারা শাসন করা সম্ভবপর ছিল না। বিদ্রোহ দেখা দিলে প্রশমিত করা হতো মাত্র, সমূলে উৎপাটিত করা সম্ভব হতো না। এর ফলে উত্তর ও মধ্য ভারতে চরম অরাজকতা শুরু হয়। দাক্ষিণাত্যে অবস্থান করে রাজ্যের সর্বত্র শাসনকার্য পরিচালনা করা বৃদ্ধ সম্রাটের পক্ষে দুরূহ হয়ে পড়ে। কেন্দ্রীয় শাসনের শৈথিল্যের জন্য উচ্চাভিলাষী জমিদার ও ভূস্বামিগণ ক্ষমতা কুক্ষিগত করতে থাকেন। বিশেষভাবে আগ্রা অঞ্চলে পরিস্থিতি চরমে ওঠে। দীর্ঘ পঁচিশ বছর দাক্ষিণাত্যে মারাঠা শক্তি ও বিভিন্ন মুসলিম রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করার ফলে রাজকোষ শূন্য হয়ে পড়ার উপক্রম হয়। অজস্র অর্থ ও লোকবল ক্ষয় হওয়ার ফলে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। অর্থনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করলে সম্রাটের পক্ষে বিশাল মুঘল সৈন্যবাহিনীকে নিয়মিত বেতন প্রদান করা সম্ভব হয়নি এবং এর ফলে বেতনের দাবিতে তারা বিদ্রোহ ঘোষণা করে। তারা মারাঠা শিবিরে যোগদান করতেও দ্বিধা করেনি। সৈন্যবাহিনীর শৃঙ্খলা ও নৈতিক চরিত্রের অধঃপতনের ফলে স্বভাবতই মুঘল সাম্রাজ্যের ভিত্তি প্রকম্পিত হয়ে ওঠে। এর কারণ শম্ভুজীর পুত্র রাজারাম আগ্রা হতে পলায়ন করে মুঘলদের বিরুদ্ধে মারাঠাদের সংঘবদ্ধ করেন। ১৭০৭ খ্রিষ্টাব্দে আহমদনগরে আওরঙ্গজেবের মৃত্যুর পূর্ব পর্যন্ত মারাঠা তৎপরতা অব্যাহত থাকে। মারাঠাদের সামরিক সাফল্য শিখ ও জাঠসহ অপরাপর হিন্দু গোষ্ঠীদের মুঘল বিরোধী আন্দোলনে প্ররোচিত করে। এভাবে দাক্ষিণাত্য নীতি মুঘল মসনদকে দুর্বল ও নাজুক করে দেয়।
HSCIslamic History 2nd paperরংপুর সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।