আওরঙ্গজেবের উক্ত অভিযান সমূহ মুঘলদের পতনকে ত্বরান্বিত করেছিল। উক্তিটির সাথে আমি একমত
আওরঙ্গজেবের দক্ষিণাত্য বিজয়ের ফলে মুঘল সাম্রাজ্যের অত্যন্ত মর্মান্তিক ও নৈরশ জনক অধ্যায়ের সূচনা হয়। যা মুঘল সাম্রাজ্যের পতন কেউ ত্বরান্বিত করে। দক্ষিণাত্য বিজয়ের ফলে সম্রাট আওরঙ্গজেবের কাবুল থেকে চট্টগ্রাম এবং কাশ্মীর থেকে বাবেরী পর্যন্ত এক বিশাল বিস্তৃত সাম্রাজ্যের আধিপতি হলেন। তবে এত বিশাল সাম্রাজ্য পরিচালনা ও সর্বত্র সুশাসন প্রতিষ্ঠা একটি বড় সমস্যা হয়ে দেখা দেয়। ফলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে সাম্রাজ্যের অর্থনীতিতেও সংকট দেখা দেয়। কৃষি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।ব্যবসা-বাণিজ্য মন্দা দেখা দেয়। জৈনদের বেতন ব্যবস্থা পড়ায় সেনা বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়। ২৫ বছর যাবৎ যুদ্ধে বহু সৈন্য প্রাণ হারায়। সম্রাটের দীর্ঘ অনুপস্থিতিতে উত্তর ও মধ্য ভারতের বিশৃঙ্খলা অরাজকতা দেখা দেয়। সম্রাট দক্ষিণাত্য নিয়ে ব্যস্ত থাকায় সার্বিকভাবে সাম্রাজ্যের উন্নতির দিকে তিনি মনোযোগ দিতে পারেন নি। ফলে সাম্রাজ্যের ভিত নড়বড়ে হয়ে পড়ে কৃষ্টি ও সভ্যতার বিকাশ ব্যাধাগ্রস্ত হয়।
সুতরাং উপরিক্ত আলোচনা থেকে বলা যায়, আওরঙ্গজেবের দক্ষিণাত্য বিজয় মুঘল সাম্রাজ্যের পতন কে ত্বরান্বিত করেছে।