পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে একটি টীকা লেখ।
উত্তর: মুঘল সম্রাট আকবরকে বৈরামখানের অভিভাবকত্বে থাকাকালে ১৫৫৬ খ্রিষ্টাব্দে দুর্ধর্ষ-শত্রু হিমুকে মোকাবিলা করতে হয়। হিমুর অপ্রতিহত বিজয়, লক্ষাধিক সেনাবাহিনী ও পনেরো শতাধিক হস্তীবাহিনী এবং তৎকালীন দুর্ভিক্ষের প্রকোপে মাত্র ২০,০০০ সৈন্য সম্বলিত মুঘল বাহিনী শঙ্কিত হয়ে পড়ে। কিন্তু এ বাহিনী আকবর ও বৈরামখানের কঠিন সংকল্পের কারণে অবশেষে ১৫৫৬ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুর মোকাবিলা করে। প্রথম দিকে হিমু প্রচন্ডভাবে আক্রমণ পরিচালনা করে মুঘল বাহিনীকে হতভম্ব করে দেন। কিন্তু অকস্মাৎ হিমুর ডান চক্ষু তীরবিদ্ধ হওয়ায় তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। ফলে হিমু পরাজিত, ধৃত ও নিহত হন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে একটি টীকা লেখ।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর