শেয়ারFacebookWhatsApp

হুমায়ুন শব্দের অর্থ কি?

উত্তর: হুমায়ূন শব্দের অর্থ সৌভাগ্যবান।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

হুমায়ুন শব্দের অর্থ কি?

উদ্দীপক

প্রশাসক হিসেবে পারস্যের ইতিহাসে অমর হয়ে আছেন গাজান খান। রাজস্ব ক্ষেত্রে বিশৃঙ্খলা দূর করার জন্য তিনি রাজ্যের সমস্ত ফসল উপযোগী জমি জরিপ করে কর নির্ধারণ করে দেন। ফলে এ বিভাগে স্থিতিশীলতা ও নিয়মতান্ত্রিকতা সৃষ্টি হয়। কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেন। মুদ্রা সংস্কার করে খাঁটি ইসলামি মুদ্রার প্রচলন করেন এবং ডাক বিভাগের সংস্কার করেন।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

হুমায়ূন শব্দের অর্থ সৌভাগ্যবান।

উত্তর

হূমায়ূনের অদূরদর্শিতার কারণে শেরশাহ্ হুমায়ূন দ্বন্দ্বে হুমায়ূন পরাজিত হয়। গুজরাট অধিকারের সুযোগে শেরশাহ পূর্বাঞ্চলে শক্তি বৃদ্ধি করে।শেরখানকে দমনের উদ্দেশ্যে হুমায়ূন ছয় মাস অতিবাহিত করে তুনার দূর্গ অবরোধ করেন।এটি ছিলো তার কৌশলগত দিক থেকে হুমায়ূনের বড় ভুল। হুমায়ূন বাংলা অধিকার করে এর প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে দীর্ঘ ছয় মাস আমোদ প্রমোদ অলস সময় কাটান।যার ফলে শেরশাহ রাজ্য অধিকারে হুমায়ূনকে সহজেই পরাজিত করতে পারে।

উত্তর

গাজান খানের প্রশাসনের সাথে শেরশাহের প্রশাসনের সাদৃশ্য রয়েছে। শেরশাহ শাসনক্ষেত্রে যে কৃতিত্বের পরিচয় দেন তা তাকে ইতিহাসে অমরত্ব দান করেছে। অর্থ ও রাজস্ব সংস্কার এর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এ ব্যাপারে তিনি বিশেষ মৌলিক প্রতিভা ও দক্ষতার পরিচয় দেন। ঐতিহাসিকদের মতে শেরশাহের রাজস্ব ব্যবস্থা যুক্তি গত ও বৈজ্ঞানিক ভিত্তিক ও উদারনীতির ওপর প্রতিষ্ঠিত ছিল। শেরশাহ ভূমি রাজস্ব সংস্কারে বিশেষ মনোযোগ দেন। কৃষি ও কৃষকের কল্যাণমুখী একটি ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। ভূমি রাজস্ব ব্যবস্থাকে ন্যায় করার উদ্দেশ্যে শেরশাহ সযত্নে জমি জরিপের ব্যবস্থা করেন। শেরশাহ ভূমি রাজস্ব নির্ধারণের পূর্ব শর্ত হিসেবে প্রথমে সাম্রাজ্যের চাষ উপযোগী সম্যত পরিমাপের ব্যবস্থা করেন। ব্যবসা-বাণিজ্যের গতিশীলতাকে বৃদ্ধি সাম্রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ সুবিধা বৃদ্ধি, সাম্রাজ্যের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর চলাচল এবং ডাকব্যবস্থার সুবিধার জন্য শেরশাহ সুন্দর ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেন। ডাক ব্যবস্থা সংস্কার করেন। আইনের শাসন বলবৎ রাখা পত্তাবিধান রাখার উদ্দেশ্যে পুলিশ ও গোয়েন্দা ব্যবস্থা করেন। উদ্দীপকের গাজন খান রাজস্ব ক্ষেত্রে বিশৃংখলার দূর করার জন্য জমি জরিপ কর নির্ধারণ করে দেন।মুদ্রা সংস্কার করে খাঁটি ইসলামী মুদ্রার প্রচলন করেন এবং ডাক বিভাগের সংস্কার করেন। সুতরাং বলা যায় গাজন খানের প্রশাসনের সাথে শেরশাহ প্রশাসনের সাদৃশ্য রয়েছে।

উত্তর

শেরশাহের প্রশাসনিক সংস্কার তার শাসন ব্যবস্থায় সফলতা এনে দিয়েছে। শেরশাহ সুষ্ঠুভাবে প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার স্বার্থে শের শাহ কেন্দ্রীয় সরকারের চারটি প্রধান বিভাগ প্রতিষ্ঠা করেন। বিভাগ গুলো হল ক.দিউয়ান-ই ওজারাত , খ.দিউয়ান-ই-আরজ গ.দিউয়ান-ই-রিসালত এবং ঘ. দিউয়ান-ই-ইনশা।প্রতিটি বিভাগ পরিচালনার জন্য একজন করে প্রধান কমকর্তা ছিলেন। ওয়াজিব ছিলেন দিউয়ান -ই-ওজারাতের প্রধান কর্মকর্তা ছিলেন। ওয়াজিব ছিলেন দিওয়ান-ই-ওজারাতের প্রধান। সম্রাজ্যের আয় ব্যয় নিয়ন্ত্রণ ও বিভাগের প্রধান কাজ হলেওপ্রশাসনের অন্যান্য বিভাগ তত্ত্বাবধানও এর কর্ম পরিধির মধ্যেই ছিল। শাসন কাজের সুবিধার জন্য শেরশাহ্ প্রশাসনে বিকেন্দ্রীকরণ নীতি গ্রহণ করেন। শেরশাহ তার বিশাল সাম্রাজ্য কে সরকার নামক ৪৭ টি প্রশাসনিক ইউনিটে ভাগ করেন। প্রশাসনের সর্বনিম্ন ইউনিট ছিল গ্রাম। শেরশাহের আমলে দুই ধরনের শাসন ব্যবস্থা ছিল। যথা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এবং প্রাদেশিক ও আঞ্চলিক শাসন ব্যবস্থা। দ্রুত সংবাদ সরবরাহের উদ্দেশ্যে শেরশাহ্ ঘোড়ার ডাক প্রচলন করেন। অর্থনৈতিক উন্নতির জন্য মুদ্রা নীতি প্রবর্তন করেন। দক্ষ সেনাবাহিনী গঠন ও সুষ্ঠ বিচার ব্যবস্থা প্রবর্তন শেরশাহের প্রশাসনের অন্যতম দিক। সুতরাং উপরই উক্ত আলোচনা থেকে বলা যায় যে শেরশাহের প্রশাসনিক সংস্কার তার শ্বসনতন্ত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলেছে।
HSCIslamic History 2nd paperসরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।