'দীন-ই-ইলাহি'-এর প্রকৃত উদ্দেশ্য কী ছিল ?
উত্তর: ভারতে মুঘল শক্তির স্থায়িত্ব বিধানে হিন্দু-মুসলিমদের মধ্যে ঐক্য ও প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল 'দীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্দেশ্য। মধ্যযুগের ভারতের ইতিহাসে অন্যতম আলোচিত ও সমালোচিত বিষয় হলো সম্রাট আকবরের 'দীন-ই-ইলাহি' ধর্মমত। সম্রাটের এ ধর্মমত প্রচারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত ছিল। কেননা তিনি মনে করতেন যে, হিন্দুদের সমর্থন ও সহযোগিতা পাওয়ার জন্য উদার ধর্মীয় নীতি গ্রহণ করা উচিত। তাই তিনি তার সাম্রাজ্যের সবাইকে একটি কাঠামোর মধ্যে ঐক্যবদ্ধ করেন এবং সাম্রাজ্যের স্থায়িত্ব বিধানের জন্য নতুন ধর্মমত প্রচার করেন। আর এ উদ্দেশ্যেই তিনি 'দীন-ই-ইলাহি' ধর্মমত প্রবর্তন করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
'দীন-ই-ইলাহি'-এর প্রকৃত উদ্দেশ্য কী ছিল ?
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর