শেয়ারFacebookWhatsApp

ময়ূর সিংহাসনের ওপর একটি নাতিদীর্ঘ টীকা লেখো ।

উত্তর: পৃথিবী বিখ্যাত ময়ূর সিংহাসন মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত অনুপম শিল্পকীর্তির অন্যতম নিদর্শন । তখনকার মূল্যে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সাত বছরে ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল । সিংহাসনে সোনার তৈরি চারটি স্তম্ভের ওপর ছিল একটি কারুকার্যমণ্ডিত চন্দ্রাতপ। প্রতিটি স্তম্ভের শীর্ষে ছিল মুখোমুখি বসানো একজোড়া ময়ূর। অনিন্দ্যসুন্দর ও মূল্যবান এ সিংহাসনটি সম্রাট শাহজাহানের সৌন্দর্যজ্ঞান ও ঐশ্বর্যের উজ্জ্বল নিদর্শন। ১৭৩৯ খ্রিষ্টাব্দে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণকালে এটি লুট করে নিয়ে যান। পরে পারস্য থেকে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার পথে জাহাজডুবিতে ময়ূর সিংহাসনটি হারিয়ে যায়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

ময়ূর সিংহাসনের ওপর একটি নাতিদীর্ঘ টীকা লেখো ।

উদ্দীপক

'হীরা মুক্তা-মাণিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্ৰধনুচ্ছটা যায় যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক; একবিন্দু নয়নের জল কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল ।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

সম্রাট শাহজাহানের চারজন পুত্র ছিল ।

উত্তর

পৃথিবী বিখ্যাত ময়ূর সিংহাসন মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত অনুপম শিল্পকীর্তির অন্যতম নিদর্শন । তখনকার মূল্যে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সাত বছরে ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল । সিংহাসনে সোনার তৈরি চারটি স্তম্ভের ওপর ছিল একটি কারুকার্যমণ্ডিত চন্দ্রাতপ। প্রতিটি স্তম্ভের শীর্ষে ছিল মুখোমুখি বসানো একজোড়া ময়ূর। অনিন্দ্যসুন্দর ও মূল্যবান এ সিংহাসনটি সম্রাট শাহজাহানের সৌন্দর্যজ্ঞান ও ঐশ্বর্যের উজ্জ্বল নিদর্শন। ১৭৩৯ খ্রিষ্টাব্দে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণকালে এটি লুট করে নিয়ে যান। পরে পারস্য থেকে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার পথে জাহাজডুবিতে ময়ূর সিংহাসনটি হারিয়ে যায়।

উত্তর

উদ্দীপকের বিষয়বস্তু মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত অমর স্থাপত্যকীর্তি তাজমহলের ওপর ভিত্তি করে রচিত। সম্রাট শাহজাহান ছিলেন খুবই সৌন্দর্যপিপাসু ও শিল্পীমনা মানুষ । ভারতের স্থাপত্যশিল্পে তার অবদান অপরিসীম। তার সময় নির্মিত স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে তাজমহল সবচেয়ে বিখ্যাত। বস্তুত, তাজমহল তাকে অমর করে রেখেছে। উদ্দীপকে বর্ণিত “হীরা মুক্তা-মাণিক্যের ঘটা...কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল”- কবিতাংশটি মুঘল সম্রাট শাহজাহানকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 'শা-জাহান' কবিতার কয়েকটি পংক্তি । এতে রয়েছে তাজমহলের সঙ্গে জড়িয়ে থাকা অনির্বচনীয় সৌন্দর্য ও গভীর শোকের ইঙ্গিত। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধির ওপর জগদ্বিখ্যাত এ সৌধটি নির্মাণ করেন। তাজমহলের নির্মাণকাজ শুরু হয় ১৬৩২ খ্রিষ্টাব্দে এবং শেষ হয় ১৬৫৩ সালে। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে নির্মিত এ সমাধিসৌধটি শুধু মুঘল স্থাপত্যকলার এক অনুপম নিদর্শনই নয়, বরং স্ত্রীর প্রতি চিরন্তন ভালোবাসার এক উজ্জ্বল প্রতীক হিসেবেও স্বীকৃত। ২০ হাজার দক্ষ কারিগর দীর্ঘ ২২ বছর পরিশ্রম করে শাহজাহানের স্বপ্নের বাস্তব রূপ দেন। এর মূল পরিকল্পনাকারী ছিলেন শিল্পী ইসফানদিয়ার রুমী এবং প্রধান স্থপতি ইরানের ওস্তাদ ঈসা সিরাজী । পুরোপুরি শুভ্র মর্মর পাথরে নির্মিত তাজমহলকে ঐতিহাসিক হ্যাভেল- ভারতের 'ভেনাস ডি মিলো' বলে অভিহিত করেছেন। ইন্দো-পারসিক রীতির সংমিশ্রণে নির্মিত এ স্থাপনাটি বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্যের একটি একবিংশ শতকেও এটি নতুন সপ্তাশ্চর্যের একটি হিসেবে মনোনীত। অমর প্রেমের প্রতীক হিসেবে খ্যাত তাজমহল। পর্যটকদের কাছেও ভারতের সবচেয়ে জনপ্রিয় স্থাপনা এটি। তাজমহল আমাদের কাছে সবচেয়ে শিল্পানুরাগী মুঘল সম্রাট শাহজাহান ও প্রয়াত স্ত্রীর প্রতি তার অনিঃশেষ ভালোবাসাকেই তুলে ধরে।

উত্তর

মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজ মহলের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তার সমাধির ওপর বিশ্ববিখ্যাত স্থাপত্যকর্ম তাজমহল নির্মাণ করেন । প্রয়াত স্ত্রীর প্রতি অপরিমেয় ভালোবাসাই তার এ উদ্যোগের পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছিল। এ দিক থেকে তাজমহল নির্মাণের উদ্দেশ্যকে যৌক্তিক বলা যেতে পারে মমতাজ তার ফুফু নূরজাহানের মতোই অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন । একইসঙ্গে তিনি ছিলেন প্রতিভাবান। সম্রাট জাহাঙ্গীর আসফ খানের কন্যার সৌন্দর্য ও প্রতিভার কথা জেনে প্রিয় পুত্র খুররমের (শাহজাহানের) সাথে তার বিয়ে দেন। ১৬১২ খ্রিষ্টাব্দে মহা ধুমধামে দু'জনের বিয়ে সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে সম্রাট শাহজাহান ও মমতাজ মহল খুবই সুখী ছিলেন । ফুফু নূরজাহানের মতো মমতাজও তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দিয়ে স্বামীর হৃদয় জয় করেছিলেন। মমতাজের এ গুণ ও চারিত্রিক বৈশিষ্ট্যই তার মৃত্যুর পর শাহজাহানকে অনন্য সমাধিসৌধ তাজমহল নির্মাণে অনুপ্রাণিত করেছিল । স্ত্রীর প্রতি ভালোবাসাকে অমরত্ব, দেওয়ার জন্য শাহজাহানের আকুতির প্রশংসা করে কবিগুরু রবীন্দ্রনাথ রচনা করেছিলেন 'শা-জাহান' কবিতাটি, উদ্দীপকে যার অংশবিশেষ উদ্ধৃত হয়েছে। মমতাজ মহল ছিলেন একজন প্রতিভাময়ী ও উন্নত সাংস্কৃতিক রুচির নারী । তিনি নম্রতার জন্যও সুপরিচিত ছিলেন। মমতাজ নবীন বয়সেই অনেক বিশিষ্টজনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও ভালোবাসার জোরে তিনি স্বামী শাহজাহানের হৃদয়ের রানিতে পরিণত হয়েছিলেন। সম্রাট রাজ্যপরিচালনার অনেক ব্যাপারেও তাঁর পরামর্শ গ্রহণ করতেন। আরও কয়েকজন স্ত্রী থাকলেও তিনি মমতাজ মহলকেই প্রধান মহীয়ষীর আসন দান করেন। মমতাজকে সম্রাট 'মালিকা-ই-জাহান' (বিশ্বের রানি) এবং 'মালিকা-উজ- জামান' (যুগের রানি) উপাধি দিয়েছিলেন। ব্যক্তিজীবনে মমতাজ মহল ছিলেন ধর্মনিষ্ঠ ও উদারমনা। সম্রাট মমতাজ মহলকে খুবই ভালোবাসতেন । ১৬৩১ খ্রিষ্টাব্দের ৭ জুন চতুর্দশ সন্তান প্রসবকালে মারা যান ৩৯ বছর বয়সী মমতাজ। এতে সম্রাট শাহজাহান খুবই বেদনাহত হন। মমতাজের মৃত্যুর পর তিনি প্রায়ই বলতেন, 'রাজ্যে আর কোনো মাধুর্য নেই, জীবনের প্রতি আমার আর কোনো মোহও নেই।' প্রিয়তমা স্ত্রীর প্রতি অফুরন্ত ভালোবাসা থেকে তার স্মৃতি চিরজাগরুক রাখতে সমাধির ওপর তাজমহল নির্মাণ করেন শাহজাহান। এটি একইসঙ্গে চিরন্তন প্রেম এবং স্থাপত্যশিল্পের এক অত্যুজ্জ্বল নিদর্শন ।
HSCIslamic History 2nd paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।