শেয়ারFacebookWhatsApp

'হুমায়ুন' শব্দের অর্থ কী ?

উত্তর: 'হুমায়ুন' শব্দের অর্থ সৌভাগ্যবান ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

'হুমায়ুন' শব্দের অর্থ কী ?

উদ্দীপক

ভাগ্য বিড়ম্বিত যুবক ইরফান পৈতৃকসূত্রে প্রাপ্ত একটি ক্ষুদ্র অঞ্চলের অধিপতি ছিলেন। কিন্তু নিকট আত্মীয়দের ষড়যন্ত্রের কারণে ঐ রাজ্য হাতছাড়া হয়ে যায়। এ অবস্থায় তিনি অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করেন। উন্নত রণনীতি ও সমরাস্ত্রের সাহায্যে প্রতিবেশীর বিশাল সৈন্যবাহিনীকে যুদ্ধে পরাজিত করেন। অতঃপর ঐ রাজ্যের ধ্বংসস্তূপের ওপর একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করার গৌরব অর্জন করেন ।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

'হুমায়ুন' শব্দের অর্থ সৌভাগ্যবান ।

উত্তর

'মোঙ্গল' শব্দ থেকেই 'মুঘল' নামকরণ হয়েছে বলে অনেক ঐতিহাসিক মনে করেন। উল্লেখ্য যে, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ছিলেন মায়ের দিক থেকে দুর্ধর্ষ মোঙ্গল নেতা চেঙ্গিস খান এবং পিতার দিক থেকে চাঘতাই তুর্কি বীর তৈমুর লঙের বংশধর। চেঙ্গিস-তৈমুরের বংশধর জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের ভারতে প্রতিষ্ঠিত রাজবংশটি 'মুঘল' নামে পরিচিতি লাভ করে। ১৫২৬ খ্রিষ্টাব্দে লোদি বংশের ধ্বংসস্তূপের ওপর বাবর এ নতুন রাজবংশের গোড়াপত্তন করেন ।

উত্তর

উদ্দীপকের সাথে: ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায় । জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ১৪৮৩ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি মধ্য এশিয়ার তুর্কিস্তানের (আধুনিককালের উজবেকিস্তানে) . ফারগানায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ওমর শেখ মির্জা এবং মা কুতলুঘ নিগর খানম। মাত্র ১১ বছর বয়সে বাবর ফারগানায় পিতার সিংহাসন লাভ করেন। তবে আত্মীয়স্বজনদের ষড়যন্ত্রের কারণে তিনি রাজ্যচ্যুত হন। কিন্তু পরবর্তী সময়ে তিনি একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। উদ্দীপকে এ ঘটনারই ইঙ্গিত দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে ভাগ্য বিড়ম্বিত যুবক ইরফান পৈতৃকসূত্রে প্রাপ্ত একটি ক্ষুদ্র অঞ্চলের শাসনক্ষমতা লাভ করেছিলেন। তবে নিকটাত্মীয়দের ষড়যন্ত্রের কারণে ঐ রাজ্য তার হাতছাড়া হয়ে যায়। ইরফান মনোবল না হারিয়ে পার্শ্ববর্তী একটি রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে ঐ রাজ্য আক্রমণ করেন। রাজ্যটির বিশাল সেনাবাহিনী ইরফানের উন্নত রণনীতি ও সমরাস্ত্রের কাছে সহজে পরাজিত হয়। একইভাবে বাবর যখন ফারগানার দায়িত্ব লাভ করেন তখন রাজ্যটি চতুর্দিকে শত্রু পরিবেষ্টিত ছিল। বহিঃশত্রুর পাশাপাশি আত্মীয়স্বজনদের ষড়যন্ত্রের কারণে তিনি রাজ্য হারা হন। তবে উচ্চাভিলাষী বাবর ১৫০৪ খ্রিষ্টাব্দে কাবুল দখল করতে সক্ষম হন। এ সময় আফগানিস্তানের পার্শ্ববর্তী লোদি বংশের শাসনাধীন ভারতে রাজনৈতিক গোলযোগ দেখা দেয়। এ সুযোগে বাবর ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির শাসনক্ষমতা গ্রহণ করেন। এ যুদ্ধে বাবর ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম কামান ব্যবহার করেন যা ইব্রাহিম লোদির পরাজয়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এসব দিক বিবেচনা করে বলা যায়, উদ্দীপকে আলোচিত যুবক ইরফানের সাথে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায় ৷

উত্তর

পিতৃরাজ্য হারিয়ে নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত ইরফান এবং মুঘল সম্রাট বাবর দুজনেই বিশেষ কৃতিত্বের অধিকারী । বাবর ১৪৯৪ খ্রিষ্টাব্দে তার পিতার মৃত্যুর পর ফারগানা রাজ্যের সিংহাসনে বসেন। সিংহাসন লাভের পরপরই তিনি আত্মীয়-স্বজন ও উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিষ্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন । কিন্তু কিছু দিনের মধ্যেই সমরখন্দ তার হাতছাড়া হয় । ১৪৯৮ খ্রিষ্টাব্দে তিনি নিজ রাজ্য ফারগানা থেকেও বিতাড়িত হন। অদম্য বাবর ১৫০০ খ্রিষ্টাব্দে পুনরায় ফারগানা অধিকার করেন। কিন্তু ১৫০৩ খ্রিষ্টাব্দে তিনি সাইবানি খানের কাছে পরাজিত হয়ে আবার সেখান থেকে বিতাড়িত হন । ফারগানা থেকে বিতাড়িত হয়ে আশ্রয় ও সহায়-সম্বলহীন অবস্থায় ঘুরে বেড়ালেও বাবর কখনো হতাশ হননি। ১৫০৪ খ্রিষ্টাব্দে তিনি কাবুল দখল করে 'পাদশাহ' (বাদশাহ) উপাধি গ্রহণ করেন । অল্প সময়ের মধ্যে পুরো আফগানিস্তান তার নিয়ন্ত্রণে আসে। এরপর বাবর ভারবর্ষে অভিযান পরিচালনার দিকে মনোযোগ দেন। এ সময় দিল্লিতে লোদি বংশের শাসন চলছিল। আভিজাত্যের দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে কয়েকজন প্রাদেশিক শাসনকর্তা সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিদ্রোহ করেন । ইব্রাহিম লোদি বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়লে রাজ্যের প্রশাসনিক দুর্বলতার সুযোগে বাবর ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন । উদ্দীপকের যুবক ইরফান তার পিতার রাজ্য থেকে বিতাড়িত হলেও নির্জের প্রচেষ্টায় নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। একইভাবে ভাগ্য বিপর্যয়ের শিকার হয়েও বাবর অসীম সাহসিকতা এবং সুদৃঢ় মনোবল নিয়ে ভারতে শক্তিশালী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সুতরাং নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠায় ইরফান এবং বাবর উভয়ই বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন।
HSCIslamic History 2nd paperচট্টগ্রাম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'হুমায়ুন' শব্দের অর্থ কী ? | Prosthuti