'বাবরনামা' সম্পর্কে সংক্ষেপে লেখো ।
উত্তর: তুর্কি ভাষায় রচিত মুঘল সম্রাট জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম বাবরনামা । 'তুযুক-ই-বাবরি' বা 'বাবরনামা' গ্রন্থটি ভারতের ইতিহাস অধ্যয়নে একটি গুরুত্বপূর্ণ আকরগ্রন্থ হিসেবে বিবেচিত। ভাষার অনন্যতা ও তথ্যের নির্ভরযোগ্যতার জন্য এ গ্রন্থটি পণ্ডিত মহলের প্রশংসা লাভ করেছে। এ গ্রন্থে মধ্য এশিয়া ও আফগানিস্তানের পাশাপাশি সমকালীন ভারতের রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায়। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর এতে তার ব্যক্তিজীবনের নানা দিক যেমন: দোষ-গুণ, সুখ-দুঃখ এবং সাফল্য-ব্যর্থতার কথা সবিস্তারে বর্ণনা করেছেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
'বাবরনামা' সম্পর্কে সংক্ষেপে লেখো ।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর