শেয়ারFacebookWhatsApp

কত সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘঠিত হয় ?

উত্তর: ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

কত সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘঠিত হয় ?

উদ্দীপক

আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে অধ্যায়নরত। সম্প্রতি সে মধ্যযুগীয় ইতিহাসে ভারতীয় উপমহাদেশ নামক একটি বই কিনেছে । বইটি পড়ে সে জানতে পারে মধ্যযুগে ভারতবর্ষে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে একজন শাসক দিল্লির সিংহাসন অধিকার করেন। যিনি পরবর্তীতে ভারতবর্ষে এক বিশাল সম্রাজ্য গড়ে তোলেন। মাত্র ১১ বছর বয়সে সিংহাসনে বসা এই সম্রাটের কৃতিত্ব পড়ে আরিফ অভিভূত হয় ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

'মোঙ্গল' শব্দ থেকেই 'মুঘল' নামকরণ হয়েছে বলে অনেক ঐতিহাসিক মনে করেন । উল্লেখ্য যে, ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ছিলেন মায়ের দিক থেকে দুর্ধর্ষ মোঙ্গল নেতা চেঙ্গিস খান এবং পিতার দিক থেকে চাঘতাই তুর্কি বীর তৈমুর লঙের বংশধর। চেঙ্গিস-তৈমুরের বংশধর জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের ভারতে প্রতিষ্ঠিত রাজবংশটি 'মুঘল' নামে পরিচিতি লাভ করে। ১৫২৬ খ্রিষ্টাব্দে লোদি বংশের ধ্বংসস্তূপের ওপর বাবর এ নতুন রাজবংশের গোড়াপত্তন করেন ।

উত্তর

আরিফ ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত বাবরের কথা জানতে পেরেছে। জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ১৪৮৩ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি মধ্য এশিয়ার ফারগানায় জন্ম গ্রহণ করেন। তার পিতা ওমর শিখ মির্জা এবং মাতা কুতলুঘ নিগার খানম। ১৪৯৪ খ্রিষ্টাব্দে ওমর মির্জার আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হলে বাবর মাত্র ১১ বছর বয়সে ফারগানার সিংহাসনে অধিষ্ঠিত হন। এবং পরবর্তীতে তিনিই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা উদ্দীপকে আরিফের অধ্যয়নেও প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে আরিফ ইতিহাস পাঠ করে জানতে পারে, ভারতবর্ষে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে একজন শাসক দিল্লির সিংহাসন অধিকার করেন। যা দ্বারা স্পষ্টত, বাবরের সিংহাসনারহণকেই বুঝানো হয়েছে। অল্প বয়সে সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর বাবরকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। এক সময় ভাগ্য বিপর্যয়ে পড়ে বাবর দাবার ছকের রাজার মতো এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে থাকেন । কিন্তু বাবর এতে হতাশ ও হতোদ্যম না হয়ে অজেয় মনোবল, দুর্দমনীয় ইচ্ছা ও নির্ভিক সাহসিকতার সাথে সকল প্রতিকূলতার নিজ যোগ্যতা বলে জয় করেন। এ সময় তিনি ভারতবর্ষের রাজনৈতিক বিশৃঙ্খলা, সামাজিক ও অর্থনৈতিক দৈনদশার সুযোগে ১৫২৬ সালে পানি পথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। এরপর অল্প কিছুদিনের মধ্যে বাবর পশ্চিমে কাবুল, পূর্বে বিহার, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে চান্দেরি পর্যন্ত বিস্তৃত এক সাম্রাজ্যের অধিপতি হন। সুতরাং উদ্দীপকের আরিফ বাবরের কৃতিত্বের কথাই জানতে পেরেছে।

উত্তর

শাসক হিসেবে বাবরের কৃতিত্ব অতুলনীয়। বাবর ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে জয় লাভ করে লোদি সালতানাতের ধ্বংসস্তূপের ওপর মুঘল শাসনের সূচনা করেন। তার প্রতিষ্ঠিত এই বংশ প্রায় তিনশ বছর (১৫২৬-১৮৫৮ খ্রি.) দিল্লি শাসন করে। সামান্য অবস্থা থেকে নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে বাবর নিজেকে একজন শাসক হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে যান। তাই তার কৃতিত্ব অসীম । বাবর সমসাময়িককালে শ্রেষ্ঠ যোদ্ধা ও সেনানায়ক হিসেবে পরিচিতি লাভ করেন। পানিপথের প্রথম যুদ্ধসহ পরবর্তী যুদ্ধসমূহে সেনানায়ক হিসেবে তিনি কৃতিত্বের পরিচয় দেন। সম্রাট হিসেবে তিনি মাত্র চার বছর রাজত্ব করেন । রাজত্বকালের অধিকাংশ সময় কেটেছে যুদ্ধ বিগ্রহে করে তবুও তিনি সাম্রাজ্যের প্রশাসনিক দপ্তরগুলোতে শৃঙ্খলা রক্ষার জন্য প্রধানমন্ত্রী নিয়োগ দেন। শাসনকাজ নির্বাহের জন্য তিনি প্রত্যেক প্রদেশে একজন করে ওয়ালী, দিওয়ান, শিকদার, কোতোয়াল প্রভৃতি কর্মকর্তা নিয়োগ দেন । তিনি ছিলেন বিদ্যা ও সংস্কৃতি অনুরাগী। তুর্কি ভাষায় লিখিত তার আত্মজীবনীমূলক গ্রন্থ 'তুযুক-ই-বাবরি' এক অমূল্য সম্পদ। একজন সংগীত প্রেমী হিসেবে তিনি ফারসি ও তুর্কি ভাষায় অনেক সংগীত রচনা করেন। তার শাসনামলে স্থাপত্য শিল্পের ও ব্যাপক বিকাশ সাধিত হয় । সুতরাং বলা যায়, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শাসক হিসেবে বাবরের কৃতিত্ব অপরিসীম I
HSCIslamic History 2nd paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।