শেয়ারFacebookWhatsApp

শেরশাহকে মুঘল শাসনের যতি চিহ্ন বলা হয় কেন ?

উত্তর: মুঘল শাসনের ধারাবাহিকতায় একটি ছেদ টেনে শেরশাহ ভারতে শুর আফগান বংশের শাসনের সূত্রপাত করায় তাকে মুঘল শাসনের যতি চিহ্ন বলা হয়। ১৫৪০ সালের কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ ভারতে শুর বংশ (১৫৪০-১৫৫৫) প্রতিষ্ঠা করেন। তার পাঁচ বছরের রাজত্বকালে সাংগঠনিক ক্ষমতা, রাজোচিত অন্তর্দৃষ্টি এবং শাসনক্ষেত্রে যে কৃতিত্বের পরিচয় দেন তা তাকে ইতিহাসে অমরত্ব দান করেছে। শাসনকার্য পরিচালনায় তিনি ছিলেন সম্রাট আকবরের অগ্রদূত।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

শেরশাহকে মুঘল শাসনের যতি চিহ্ন বলা হয় কেন ?

উদ্দীপক

এক দুঃসাহসী রাজা স্বীয় রাজ্য ফারগানা ও সমরকন্দ হারিয়ে ভারতে ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হন । তিনি ১৫২৬ খ্রিষ্টাব্দে লোদী বংশীয় শাসক ইব্রাহিম লোদীকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ভারতের শাসন ক্ষমতা গ্রহণ করেন । অতঃপর সেখানে তিনি স্থায়ী সাম্রাজ্য কায়েম করেন । তার স্থাপিত শাসনব্যবস্থা ১৮৫৮ সাল পর্যন্ত অব্যাহত থাকে। অতঃপর তার বংশীয় শাসনের পতন হয় ।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।

উত্তর

মুঘল শাসনের ধারাবাহিকতায় একটি ছেদ টেনে শেরশাহ ভারতে শুর আফগান বংশের শাসনের সূত্রপাত করায় তাকে মুঘল শাসনের যতি চিহ্ন বলা হয়। ১৫৪০ সালের কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ ভারতে শুর বংশ (১৫৪০-১৫৫৫) প্রতিষ্ঠা করেন। তার পাঁচ বছরের রাজত্বকালে সাংগঠনিক ক্ষমতা, রাজোচিত অন্তর্দৃষ্টি এবং শাসনক্ষেত্রে যে কৃতিত্বের পরিচয় দেন তা তাকে ইতিহাসে অমরত্ব দান করেছে। শাসনকার্য পরিচালনায় তিনি ছিলেন সম্রাট আকবরের অগ্রদূত।

উত্তর

উদ্দীপকের দুঃসাহসী রাজা অর্থাৎ মুঘল সম্রাট বাবরের প্রতিষ্ঠিত শাসনব্যবস্থার পতনের নানাবিধ কারণ ছিল। সম্রাট বাবর প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই দক্ষ শাসকের অভাবে অধঃপতন ও ক্রমাবনতির দিকে ধাবিত হয়। পাশাপাশি সুষ্ঠু উত্তাধিকার আইনের অভাব, এককেন্দ্রিক রাজতন্ত্র, অভিজাতবর্গের নৈতিক স্খলন, অর্থনৈতিক ও সামরিক অবনতিসহ নানা কারণে মুঘল সাম্রাজ্যের পতন হয়। এছাড়াও নাদির শাহের আক্রমণ, ইউরোপীয়দের হস্তক্ষেপ এবং সর্বশেষ সিপাহি বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটায়। জহির উদ্দিন মুহম্মদ বাবরের নেতৃত্বে প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য দীর্ঘ (১৫২৬-১৮৫৮) প্রায় ৩০০ বছর শাসন করেও পতনের হাত থেকে রক্ষা পায়নি। মুঘল সম্রাজ্যের পতনের পেছনে আওরঙ্গজেবোত্তর দুর্বল মুঘল সম্রাট, সাম্রাজ্যের বিশালতা, নীতি-আদর্শহীন রাজনীতি, সামরিক ও নৌবাহিনীর দুর্বলতা, প্রদেশসমূহের স্বাধীনতা, অভ্যন্তরীণ জাতিগোষ্ঠীর বিরোধিতা, পার্শ্ববর্তী রাজ্যের আক্রমণ দায়ী ছিল । মুঘল সাম্রাজ্যের অনৈক্য ও অরাজকতার সুযোগে স্থানীয় অনেক শক্তি বিশেষ করে শিবাজীর নেতৃত্বে গড়ে ওঠা একই ধারা হিন্দু জাতীয়তাবাদী চেতনার ব্যাপক বিকাশ ঘটায় । শিয়া-সুন্নি বিরোধও এই সাম্রাজ্য পতনের কারণ ছিল। তাছাড়া আফগান শাসক নাদির শাহের আক্রমণের ফলে মুঘলদের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়। পরবর্তীতে নাদির শাহের সেনাপতি আহমদ শাহ আবদালি বার বার ভারত আক্রমণ করে পতনোম্মুখ মুঘল সাম্রাজ্যের দীর্ঘ তিনশত বছরের শাসনের পতনকে ত্বরান্বিত করে।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত বংশ অর্থাৎ মুঘল শাসনের পতন এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। কোনো সাম্রাজ্যই চিরকাল স্থায়ী হয় না। ভাঙাগড়া ইতিহাসের চিরন্তন নিয়ম। আজ যে জাতি উন্নতির চরম শিখরে কাল তার পতন ঘটবেই। এ নিয়ম চক্রেই ভারতবর্ষে কত জাতি এসেছে কতজাতি কালের গর্ভে বিলীন হয়ে গেছে। উদ্দীপকেও এ বিষয়টির প্রতিফলন ঘটেছে। ১৮৫৭ সালে মুঘল শাসনের পতনের মধ্য দিয়ে ভারতবর্ষের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন সাধিত হয়। মুঘল শাসকেরা নামেমাত্র (Symbolic Ruler) শাসক হলেও ভারতবর্ষের রাজনীতিতে ঐক্য স্থাপনের জন্য তাদের শেষ আশ্রয় মনে করা হতো। কিন্তু মুঘল রাজবংশের পতনের মধ্য দিয়ে তাও শেষ হয়ে যায়। এ সময় ইংরেজরা ভারতবর্ষের দণ্ডমুণ্ডের অধিকর্তা হয়ে আবির্ভূত হয়। ফলে ইংরেজদের প্রতিহত করার মতো আর কোনো শক্তিশালী রাজনৈতিক শক্তির অস্তিত্ব থাকল না সর্বোপরি প্রায় ১৯০ বছরের জন্য সমগ্র ভারতবর্ষ পরাধীনতার জিঞ্জিরে বাধা পড়ে। এর মধ্য দিয়ে ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসেরও তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটে। ইংরেজ শাসনাধীনে মুসলিম সমাজ বঞ্চনা ও নিপীড়নের মুখে পড়ে। অর্থনৈতিক ও শিক্ষা-সংস্কৃতির দিক থেকে ভারতীয় মুসলমানরা এক পশ্চাদপদ জাতিতে পরিণত হয়।
HSCIslamic History 2nd paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।