বৈরাম খানের পরিচয় প্রদান করো।
উত্তর: বৈরাম খান ছিলেন সম্রাট আকবরের সাম্রাজ্যের প্রধান উজির। খান-ই-খানান উপাধি প্রাপ্ত বৈরাম খান ছিলেন বর্তমান আফগানিস্তানের বাদাখশানের অধিবাসী। শিয়া মতাবলম্বী বৈরাম খানের পিতা সাইফ আলী বেগ এবং পিতামহ উভয়েই বাবরের অধীনে চাকরি করতেন। বৈরামখান ছিলেন একজন সুনিপুণ যোদ্ধা এবং অভিজ্ঞ শাসক। সম্রাট বাবরের শাসনামলে বৈরাম খান মুঘল সেনাবাহিনীতে যোগদান করেন। মুঘল রাজ পরিবারের প্রতি বৈরাম খানের বিশ্বস্ততা ছিল প্রশ্নাতীত। হুমায়ুনের দুর্দিনে বৈরাম খান তার পাশে থেকে মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধারে সহায়তা করেন। এছাড়াও সম্রাট আকবরের অভিভাবক হিসেবে চরম দুর্দিনে তিনি তাকে সর্বোতভাবে সাহায্য করে মুঘল সাম্রাজ্যের একটি শক্তিশালী ভিত রচনা করতে ভূমিকা রাখেন। বৈরাম খান ১৫৬১ খ্রিস্টাব্দে নিহত হন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
বৈরাম খানের পরিচয় প্রদান করো।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর