শেয়ারFacebookWhatsApp

'ময়ূর সিংহাসন' কী? ব্যাখ্যা কর।

উত্তর: পৃথিবীর বিখ্যাত ময়ূর সিংহাসন মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত অনুপম শিল্পকীর্তির অন্যতম নির্দেশ। তখনকার মুল্য প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সাত বছরে ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিলো। সিংহাসনে সোনার তৈরি চারটি স্তম্ভের শীর্ষে ছিলো মুখোমুখি বসানো একজোড়া ময়ূর। অনিন্দ্যসুন্দর ও মূল্যবান এ সিংহাসনটি সম্রাট শাহজাহানের সৌন্দর্যজ্ঞা ও ঐশ্বর্যের উজ্জ্বল নিদর্শন। ১৭৩৯ খ্রিস্টাব্দে পারস্যের নাদির শাহ ভারতআক্রমনকালে এটি লুট করে নিয়ে যান। পরে পারস্য থেকে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকায় নিয়ে য়াওয়ার পথে জাহাজডুবিতে ময়ূর সিংহাসনটি হারিয়ে যায়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

'ময়ূর সিংহাসন' কী? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জহিরুল ইসলাম সাহেব একটি স্বনামধন্য কোম্পানির মালিক। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে কোম্পানির মালিকানা নিয়ে তার পুত্রদের দ্বন্দ্ব শুরু হয়।এক ভাই অন্য ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত হয়ে পিতার মনকে ভারাক্রান্ত করে তোলে। পরবর্তীকালে ভ্রাতৃদ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নেয়। পরবর্তীতে বিজয়ী ভ্রাতা কোম্পানিটিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করেন।

Dhaka · 2022

উত্তর

সর্বশেষ মুঘল সম্রাটের নাম হলো দ্বিতীয় বাহাদুর শাহ।

উত্তর

পৃথিবীর বিখ্যাত ময়ূর সিংহাসন মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত অনুপম শিল্পকীর্তির অন্যতম নির্দেশ। তখনকার মুল্য প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সাত বছরে ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিলো। সিংহাসনে সোনার তৈরি চারটি স্তম্ভের শীর্ষে ছিলো মুখোমুখি বসানো একজোড়া ময়ূর। অনিন্দ্যসুন্দর ও মূল্যবান এ সিংহাসনটি সম্রাট শাহজাহানের সৌন্দর্যজ্ঞা ও ঐশ্বর্যের উজ্জ্বল নিদর্শন। ১৭৩৯ খ্রিস্টাব্দে পারস্যের নাদির শাহ ভারতআক্রমনকালে এটি লুট করে নিয়ে যান। পরে পারস্য থেকে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকায় নিয়ে য়াওয়ার পথে জাহাজডুবিতে ময়ূর সিংহাসনটি হারিয়ে যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত উত্তরাধিকার দ্বন্দ্বের সাথে মুঘল সম্রাট শাহজাহানের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো:১৬৫৭ খ্রিষ্টাব্দে সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকেরা তাঁকে পরিক্ষা-নিরিক্ষা করে বলেন যে তাঁর বাঁচার কোনো আশা নেই। এই কথা শুনে সম্রাট শাহজাহানের চার পুত্র দারাশিকো, সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ তাদের মধ্যে কে উত্তরাধিকার হবে এই সংঘর্ষ শুরু হয়। এ উত্তরাধিকারের সংঘর্ষ মুঘল ইতিহাসের এক মর্মান্তিক ও কলঙ্কময় ঘটনা। যা উদ্দীপকেও লক্ষ করা যায়।উদ্দীপকে বলা হয়েছে, জহিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে কোম্পানির মালিকানা নিয়ে তার পুত্রদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। তারা একে অপরের প্রতি ঈর্ষান্বিত হয়ে পিতার মনকে ভারাক্রান্ত করে তোলে। একইভাবে সম্রাট শাহজাহানের পুত্ররাও সিংহাসন কে দখল করবে এই নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। সম্রাট শাহজাহান জানতেন তাঁর চার পুত্রের মধ্যে আওরঙ্গজেব সিংহাসন পাওয়ার জন্য যোগ্য। কিন্তু তিনি দারার প্রতি অন্ধ স্নেহে আওরঙ্গজেবকে দাক্ষীণাত্যের সুবাদার ইস্তফা দিতে বাধ্য করেন তার বিজাপুর ও গোলকুণ্ডা অভিযান নিষিদ্ধ করেন। তাঁর এরূপ দূর্ব্যহার ভ্রাতৃসংঘাতকে প্রকট করে তোলে।তাছাড়া জ্যেষ্ঠপুত্র দারার কুপরামর্শে সম্রাট পুত্রদের পরস্পরের প্রতি উসকানিমূলক প্রেরণ করে পরিস্থিতিকে জটিল করে তোলেন। আওরঙ্গজেব, সুজা ও মুরাদের মধ্যে ত্রি-শক্তিজোট হয় ফলে শাহ সুজা নিজেকে সম্রাট ঘোষণা করেন। কিন্তু তিনি দারার পরে বাহাদুর গড়ের যুদ্ধে পরাজিত হয়ে নিজ রাজ্যে প্রত্যাবর্তণ করেন। এদিকে আওরঙ্গজেব ও মুরাদের সম্মিলিত বাহিনী দারাকে পরাজিত করে এবং কৌশলে মুরাদকে পরাজিত করে আওরঙ্গজেব সিংহাসন দখল করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের দ্বন্দ্বের সাথে সম্রাট শাহজাহানের চার পুত্রের সংঘর্ষের সাথে সাদৃশ্য রয়েছে।

উত্তর

উক্ত ভ্রাতৃদ্বন্দ্ব অথ্যাৎ মুঘল সম্রাট শাহজাহানের চার পুত্রের মধ্যে সংঘটিত উত্তরাধিকার দ্বন্দ্বে আওরঙ্গজেব মুঘল সম্রাজ্যে পুনরায় সুসংগঠিত ও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন।আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। সম্রাট আওরঙ্গজেব সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের তৃতীয় পুত্র। তিনি ইতিহাসে প্রসিদ্ধ মুঘল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক মর্যাদায় অভিষিক্ত করেছেন। দাক্ষিণাত্যের সুবাদার থেকে শুরু করে পরবর্তী সময়ে সম্রাট হিসাবে প্রায় অর্ধশতাধিক কাল তিনি কৃতিত্বের সাথে শাসনকাজ চালিয়ে যান।ভ্রাতদ্বন্দ্বে বিজয়ী আওরঙ্গজেব সামরিক সময়ে মুঘল সাম্রাজ্য সর্বাপেক্ষা বিস্তৃত লাভ করেন।সম্রাট আওরঙ্গজেব অসাধারণ প্রতিবার অধিকারী ছিলেন।উত্তরাধিকার সংঘর্ষে তিনি নিজ কৃতিত্বের সুস্পষ্ট প্রমাণ দিয়ে প্রতিদ্বন্দ্বী ভইদের পরাজিত করে ১৬৫৮ খ্রিষ্টাব্দে মুঘল সিংহাসন জয় করেন। সিংহাসনে আরোহন করেই তিনি কতোগুলো প্রজাকল্যানের পদক্ষেপ গ্রহণ করেন।তিনি জনদূর্ভোগ লাঘব এবং প্রজাসাধারণের জীবনময় সহজ ও সুখকর করার জন্য শৃঙ্খলা প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য হ্রাস ও অতিরিক্ত কর বাতিল করেন। দুর্নীতিবিরোধ ও জনসাধারণের নৈতিক জীবনময় রক্ষার উদ্দেশ্যে মুনতাসিব কর্মকর্তাদের তৎপরতা জোরদার করেন। প্রজাসাধারণের সুবিধার জন্য তিনি পরিকল্পিতভাবে রাস্তাঘাট, সেতু নির্মাণ ও সংস্কার করেন। তাছাড়া দুর্ভিক্ষ মোকাবেলার জন্য তিনি প্রতিটি জায়গায় সরকারি শস্য সংরক্ষণাগার স্থাপনসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহন করেন। রাজ্যে শৃঙ্খলা স্থাপন করে তিনি রাজ্য জয়ের দিকে মনোনিবেশ দেন।তার উল্লেখযোগ্য কৃতিত্ব হলো দাক্ষ্যিনেত্যর বিজয়। দাক্ষ্যিণাত্য বিজয়ের ফলে মুগল সাম্রাজ্য কাবুল হতে চট্টগ্রাম কাশ্মীর থেকে কাবেরি পর্যন্ত বিশাল বিস্তৃত সাম্রাজ্যে পরিণত করেন।অবশেষে বলা যায়, উদ্দীপকের দ্বন্দে বিজয়ী ব্যক্তির মতো সম্রাট আওরঙ্গজেব রাজ্য সম্প্রসারণের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে দেন।
HSCIslamic History 2nd paperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।