'বাবর-নামা' কী? ব্যাখ্যা কর।
উত্তর: তুর্কী ভাষায় রচিত মুঘল সম্রাট জহিরউদ্দীন মুহাম্মদ বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম 'বাবর নামা'। তুযুক-ই-বাবরি বা বাবর নামা গ্রন্থটি ভারতের ইতিহাস অধ্যায়নে একটি গুরুত্বপূর্ণ আকরগ্রন্থ হিসেবে বিবেচিত। ভাষার অনন্যতা ও তথ্যের নির্ভরযোগ্যতার জন্য এই গ্রন্থটি পন্ডিত মহলে প্রশংসা লাভ করেছে। এ গ্রন্থে মধ্য এশিয়া ও আফগানিস্তানের পাশাপাশি সমকালীন ভারতের রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায়। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর তার ব্যক্তিজীবনের নানা দিক যেমন: দোষ-গুন, সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতার কথা তুলে ধরেছেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
'বাবর-নামা' কী? ব্যাখ্যা কর।
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর