শেয়ারFacebookWhatsApp

মনসবদারি প্রথা সম্পর্কে লেখো ।

উত্তর: মনসবদারি প্রথা বলতে সামরিক ও বেসামরিক প্রশাসনের অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে মুঘল সম্রাট আকবরের প্রবর্তিত একটি সামরিক সংস্কারকে বোঝায় । সম্রাট আকবর সেনাবাহিনীতে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ১৫৭১ খ্রিষ্টাব্দে শাহবাজ খানকে মীর বকশী নিয়োগ করে একটি পরিকল্পনা প্রণয়ন করেন । এটি মনসবদারি প্রথা হিসেবে পরিচিত। 'মনসব' শব্দের অর্থ পদ বা পদমর্যাদা। এ পদের অধিকারীকে 'মনসবদার' এবং সমগ্র ব্যবস্থাটিকে 'মনসবদারি প্রথা' বলা হয় । সর্বোচ্চ পর্যায়ের মনসবদার মোট দশ হাজার এবং সর্বনিম্ন পর্যায়ে ১০ জন সৈন্য নিজেদের অধীনে রাখতে পারতেন ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

মনসবদারি প্রথা সম্পর্কে লেখো ।

উদ্দীপক

মি. কাইমউদ্দীন নূরগঞ্জ এলাকার জমিদার ছিলেন। তাঁর স্ত্রী জুলেখা বেগম ছিলেন যেমন অপরূপা সুন্দরী তেমনি বুদ্ধিমতী ও সুনিপুণা। অল্প সময়ের মধ্যেই জুলেখা বেগম জমিদার মি. কাইমউদ্দীনের প্রিয়পাত্রী হয়ে ওঠেন। ফলে আরামপ্রিয় জমিদারের ওপর তার স্ত্রী প্রভাব বিস্তার করেন এবং পর্দার আড়ালে প্রকৃত ক্ষমতার অধিকারিণী হন ।

Combined · 2019

উত্তর

সম্রাট আকবর ১৫৫৬ খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন ।

উত্তর

মনসবদারি প্রথা বলতে সামরিক ও বেসামরিক প্রশাসনের অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে মুঘল সম্রাট আকবরের প্রবর্তিত একটি সামরিক সংস্কারকে বোঝায় । সম্রাট আকবর সেনাবাহিনীতে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ১৫৭১ খ্রিষ্টাব্দে শাহবাজ খানকে মীর বকশী নিয়োগ করে একটি পরিকল্পনা প্রণয়ন করেন । এটি মনসবদারি প্রথা হিসেবে পরিচিত। 'মনসব' শব্দের অর্থ পদ বা পদমর্যাদা। এ পদের অধিকারীকে 'মনসবদার' এবং সমগ্র ব্যবস্থাটিকে 'মনসবদারি প্রথা' বলা হয় । সর্বোচ্চ পর্যায়ের মনসবদার মোট দশ হাজার এবং সর্বনিম্ন পর্যায়ে ১০ জন সৈন্য নিজেদের অধীনে রাখতে পারতেন ।

উত্তর

উদ্দীপকের জুলেখা বেগমের সাথে মুঘল আমলের মহীয়সী নারী নূরজাহানের মিল রয়েছে। নূরজাহানের প্রকৃত নাম মেহের-উন-নিসা। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন। তিনি অসামান্য রূপের অধিকারী ছিলেন। তাই সম্রাট জাহাঙ্গীর তাকে নূরজাহান (পৃথিবীর আলো) উপাধি দিয়ে মর্যাদায় ভূষিত করেন। এরপর থেকে মেহের-উন-নিসা নূরজাহান নামেই পরিচিতি লাভ করেন। প্রজ্ঞা, বুদ্ধিমত্তার দৌলতে রাজপরিবারের সর্বত্রই তার কর্তৃত্ব ছিল। উদ্দীপকের জুলেখা বেগমের ক্ষেত্রেও এরকম দেখা যায়। নূরগঞ্জ এলাকার জমিদার মি. কাইমউদ্দীনের স্ত্রী জুলেখা বেগম যেমন অপরূপা সুন্দরী তেমনি বুদ্ধিমতী ছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি জমিদার মি. কাইমউদ্দীনের প্রিয়পাত্রী হয়ে ওঠেন। ফলে তিনি সহজেই আরামপ্রিয় জমিদার স্বামীর ওপর প্রভাব বিস্তার করেন এবং পর্দার আড়ালে প্রকৃত ক্ষমতার অধিকারী হন। সম্রাট জাহাঙ্গীরের ওপরও তার স্ত্রী নূরজাহানের অপরিসীম প্রভাব ছিল। জাহাঙ্গীর আরামপ্রিয় ছিলেন। এ সুযোগে সম্রাটকে নিজের নিয়ন্ত্রণে এনে নূরজাহান তার আত্মীয়-স্বজনদের রাজ্যের উচ্চপদে নিয়োগ দেন। তার পিতা মির্জা গিয়াস বেগ এবং ভাই আসফ খানকে জাহাঙ্গীরের উজির নিযুক্ত করা হয়। নূরজাহান সাম্রাজ্যে অপরিসীম ক্ষমতার অধিকারী ছিলেন। তার ক্ষমতা এতটা বৃদ্ধি পেয়েছিল যে, জাহাঙ্গীর নামমাত্র সম্রাটে পরিণত হয়েছিলেন। সুতরাং দেখা যাচ্ছে, সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দিক দিয়ে উদ্দীপকের জুলেখা বেগম. এবং মুঘল মহীয়সী নূরজাহান একে অন্যের প্রতিরূপ ।

উত্তর

সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি, গভীর জ্ঞান এবং অনন্য প্রতিভার অধিকারী, যার বলে তিনি প্রায় ১৫ বছর নেপথ্যে থেকে মুঘল সাম্রাজ্যকে পরিচালিত করেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের প্রেম ও পরে স্ত্রী হিসেবে শাসনকাজে প্রভাব বিস্তার মুঘল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নূরজাহানের পিতা পারস্যের অধিবাসী মির্জা গিয়াস বেগ ভাগ্যান্বেষণে ভারতে এসেছিলেন। নানা ঘটনার পর ১৬১২ খ্রিষ্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিয়ে হয় । নূরজাহান স্বামীর ওপর এতটাই প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন যে, অনেকে বলতে বাধ্য হন জাহাঙ্গীর নন, নূরজাহানই ছিলেন সাম্রাজ্যের প্রকৃত শাসক । নূরজাহান তীক্ষ্ণ বুদ্ধি ও আকর্ষণীয় গুণের বলে সাম্রাজ্যের শাসন ব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করেছিলেন। নূরজাহানের অসামান্য রূপ ও গুণে মুগ্ধ হয়ে সম্রাট তাকে প্রধান মহিষীর মর্যাদা দিয়ে প্রথমে নূরমহল (প্রাসাদের আলো) এবং পরে নূরজাহান (পৃথিবীর আলো) উপাধি দেন। নূরজাহান বিয়ের পর থেকে ১৫ বছর পর্যন্ত মুঘল সাম্রাজ্যে প্রবল প্রভাববিস্তার করেছিলেন । তিনি শাসনক্ষমতা নিজ হাতে গ্রহণ না করলেও সম্রাটকে হাতের পুতুলে পরিণত করেন। মুদ্রায় সম্রাটের সাথে তার নামও অঙ্কিত হতো। নূরজাহানের ছিল প্রখর বুদ্ধি ও অসাধারণ জ্ঞান। শিল্প-সাহিত্যের প্রতিও প্রবল আকর্ষণ ছিল তার। নূরজাহানের' এ গুণাবলি মুঘল দরবারকে গৌরব ও প্রশাসনিক সাফল্য এনে দিয়েছে। তবে তিনি এর মূল্য হিসেবে রাজপরিবার ও সাম্রাজ্যের মানুষের কাছে কূটকৌশলী ও ছলনাময়ীরূপেও পরিচিতি লাভ করেন । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সম্রাজ্ঞী নূরজাহান তার রূপ ও অসাধারণ যোগ্যতাবলে জাহাঙ্গীরের সময় মুঘল সাম্রাজ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে সিংহাসনের নেপথ্যের শক্তি' হিসেবে অভিহিত করেছেন।
HSCIslamic History 2nd paperCombined 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।