শেয়ারFacebookWhatsApp

শেরশাহের বাল্যনাম কী?

উত্তর: শেরশাহের বাল্যনাম ফরিদ।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

শেরশাহের বাল্যনাম কী?

উদ্দীপক

বিমাতার দূরভিসন্ধির ফলে পিতৃরাজ্য হারিয়ে হাদীদ ভাগ্যান্বেষণে বের হন। অনেক বন্ধুর পথ পেরিয়ে এক পর্যায়ে একটি প্রতিষ্ঠিত সাম্রাজ্যের শাসককে ক্ষমতাচ্যুত করে ঐ সাম্রাজ্যের অধিপতি হন। মাত্র কয়েক বছরের রাজত্বকালে তিনি রাজস্ব ব্যবস্থায় ও যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করেন। তার এসব কর্মকাণ্ড পরবর্তী শাসকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।

Combined · 2018

উত্তর

শেরশাহের বাল্যনাম ফরিদ।

উত্তর

মুঘল সম্রাট আকবরের সময় সাম্রাজ্যের ভকিল বা প্রধান উজির বৈরাম খানের অপরিসীম প্রভাবই তার পতন ডেকে এনেছিল। ১৫৫৫ খ্রিষ্টাব্দে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা, ১৫৫৬ খ্রিষ্টাব্দে সম্রাট আকবরের সিংহাসন লাভ এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘলদের জয়লাভে বৈরাম খানের বিশেষ ভূমিকা থাকা সত্ত্বেও ১৫৬০ খ্রিষ্টাব্দে মুঘল রাজনীতিতে তার পতন ঘটে। কারণ শিয়া মুসলিম বৈরাম খানের প্রভাব রাজ দরবারের সুন্নি অভিজাত অমাত্যরা মেনে নিতে পারেনি। তাছাড়া উদ্ধত ও স্বেচ্ছাচারী মনোভাবের কারণে তিনি ক্রমশ সবার কাছে অপ্রিয় হয়ে ওঠেন। সর্বোপরি সম্রাট আকবর প্রাপ্তবয়স্ক হলে পূর্ণ রাজক্ষমতা লাভের জন্য উদগ্রীব হয়ে ওঠেন। তাই তিনি বৈরাম খানের অভিভাবকত্ব ও সর্বময় কর্তৃত্বের নাগপাশ থেকে নিজেকে মুক্ত করতে তাকে ক্ষমতাচ্যুত করেন।

উত্তর

উদ্দীপকের শাসকের সাথে ষোড়শ শতকে ভারতবর্ষের শাসক শেরশাহের সাদৃশ্য রয়েছে। ভারতে শুর বংশের প্রতিষ্ঠাতা শেরশাহের বাল্যজীবন সুখের ছিল না। তার পিতা হাসান খান শুর বিহারের অন্তর্গত সাসারামের জায়গিরদার ছিলেন। বিমাতার দুর্ব্যবহার এবং পিতার অবহেলায় অতিষ্ঠ হয়ে ১৪৯৪ খ্রিষ্টাব্দে তিনি গৃহত্যাগ করেন। পরবর্তী সময়ে মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ ভারতে শুর বংশের শাসন প্রতিষ্ঠা করেন। উদ্দীপকেও এরূপ বিষয় বর্ণিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে বিমাতার দূরভিসন্ধির ফলে পিতৃরাজ্য হারিয়ে হাদীদ ভাগ্যান্বেষণে বের হন। নানা প্রতিকূলতা পেরিয়ে এক পর্যায়ে একটি প্রতিষ্ঠিত সাম্রাজ্যের শাসককে ক্ষমতাচ্যুত করে ঐ সাম্রাজ্যের অধিপতি হন। অল্প কয়েক বছরের রাজত্বকালে হাদীদ রাজস্ব ব্যবস্থা ও যোগাযোগ ক্ষেত্রে যে সংস্কার করেন, তা ছিল পরবর্তী শাসকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। অনুরূপভাবে ছেলে বেলায় গৃহত্যাগ করলেও শেরশাহ তার যোগ্যতার কারণে ১৪৯৭ খ্রিষ্টাব্দে সাসারামে পিতার জায়গিরের দায়িত্ব লাভ করেছিলেন। তবে বিমাতা এবং বৈমাত্রেয় ভাইদের শত্রুতার কারণে তিনি সাসারাম ত্যাগ করেন এবং ১৫২২ খ্রিষ্টাব্দে বিহারের শাসক বাহার খান লোহানীর অধীনে চাকরি গ্রহণ করেন। ১৫২৮ খ্রিষ্টাব্দে বাহারখান লোহানীর মৃত্যুর পর তিনি তার পুত্র জালাল খানের অভিভাবক নিযুক্ত হন। ১৫৩০ সালে শের খান চুনার দুর্গের অধিপতি বিধবা লাদ মালিকাকে বিয়ে করে ঐ দুর্গটির কর্তৃত্ব লাভ করেন। তার ক্ষমতা বৃদ্ধিতে ক্ষুব্ধ হয়ে মুঘল সম্রাট হুমায়ুন চুনার দুর্গ অবরোধ করলে শেরশাহ মৌখিকভাবে তার আনুগত্য স্বীকার করেন। পরবর্তী সময়ে শেরশাহ সম্রাট হুমায়ুনকে ১৫৩৯ খ্রিষ্টাব্দে চৌসার যুদ্ধে এবং ১৫৪০ খ্রিষ্টাব্দে বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে পরাজিত করে দিল্লির মসনদ দখল করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের শাসকের সাথে শেরশাহের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের শাসকের মতো রাজস্ব ক্ষেত্রে ও যোগাযোগ ব্যবস্থায় উক্ত শাসক অর্থাৎ শেরশাহ অনুকরণীয় সংস্কার করেছিলেন প্রায় ৫ বছরের শাসনকালে (১৫৪০-১৫৪৫ খ্রি.) শেরশাহ নানা প্রকার প্রশাসনিক সংস্কার করে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রাজস্ব সংস্কার তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এ ক্ষেত্রে শেরশাহ মৌলিক প্রতিভা ও দক্ষতার পরিচয় দেন। তার রাজস্বের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব আদায়ের জন্য তিনি 'কবুলিয়ত' ও 'পাট্টা' নামে দুটি নতুন পদ্ধতি চালু করেন। তার সময় জমি জরিপ করে উৎপাদিত ফসলের এক-তৃতীয়াংশ রাজস্ব নির্ধারণ করা হয়। এছাড়া বাণিজ্য শুল্ক, উত্তরাধিকারবিহীন সম্পত্তি প্রভৃতি ছিল রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস। পরবর্তীকালে মুঘল ও ব্রিটিশ আমলে শেরশাহের রাজস্বনীতি অনুসরণ করা হয়েছিল। উদ্দীপকে বর্ণিত শাসক হাদীদের মতো রাজস্ব ব্যবস্থা সংস্কারের পাশাপাশি শেরশাহ যোগাযোগ ব্যাবস্থারও উন্নয়ন করেন। ব্যবসা- বাণিজ্যের প্রসার, সাম্রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ সুবিধা বৃদ্ধি, সাম্রাজ্যের নিরাপত্তা রক্ষার জন্য সেনাবাহিনীর চলাচল এবং ডাকব্যবস্থার সুবিধার জন্য শেরশাহ বেশ কিছু দীর্ঘ ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন। তার নির্মিত রাস্তাগুলোর মধ্যে প্রধান ছিল 'সড়ক-ই-আযম' বা গ্রান্ড ট্রাঙ্ক রোড। প্রায় ১৫০০ মাইল দীর্ঘ এ রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া আগ্রা থেকে বোরহানপুর, আগ্রা থেকে যোধপুর ও চিতোর এবং লাহোর থেকে মুলতান পর্যন্ত বিস্তৃত কয়েকটি রাস্তা শেরশাহের সময় নির্মিত হয়। উপরের আলোচনার আলোকে বলা যায়, রাজস্ব ব্যবস্থায় শেৱশাহ অনুকরণীয় সংস্কার করেছিলেন। তাছাড়া ভারতের মুসলিম নরপতিদের মধ্যে তিনিই প্রথম কয়েকটি বড় বড় রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন। এসব রাস্তা আজও তার কথা মনে করিয়ে দেয়।
HSCIslamic History 2nd paperCombined 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।