শেয়ারFacebookWhatsApp

কোন শব্দ থেকে মুঘল শব্দটির উৎপত্তি হয়েছে?

উত্তর: মোঙ্গল শব্দ থেকে মুঘল শব্দটির উৎপত্তি হয়েছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

কোন শব্দ থেকে মুঘল শব্দটির উৎপত্তি হয়েছে?

উদ্দীপক

সালমান সাহেব একজন চেয়ারম্যান ছিলেন। তার এলাকার অধিকাংশ মানুষ ছিল ভিন্ন ধর্মাবলম্ব। তিনি বুঝতে পারলে, সংখ্যাগরিষ্ঠ জনগণকে অসন্তুষ্ট রেখে এলাকার উন্নয়ন করা সম্ভব নয়। তাই তিনি ভিন্ন ধর্মের এক রমণীকে বিয়ে করলেন এবং উক্ত সম্প্রদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সুব্যবস্থা করে দিলেন। ফলে উক্ত সম্প্রদায়ের সাথে সালমান সাহেবের সুসম্পর্ক গড়ে ওঠে।

Rajshahi · 2022

উত্তর

মোঙ্গল শব্দ থেকে মুঘল শব্দটির উৎপত্তি হয়েছে।

উত্তর

কুবলিয়ত ও পাট্টা বলতে ভূমির উপর প্রজাদের স্বত্ব অধিকার রক্ষার জন্য ভারতবর্ষের সম্রাট শেরশাহের (১৪৭২-১৫৪৫ খ্রি.) এক প্রবর্তিত অভিনব ব্যবস্থাকে বোঝায়। পাট্টা ছিলো জমির অধিকার সংক্রান্ত দলিল।জমির উপর কৃষকের অধিকার স্বীকার করে সরকারের পক্ষে হতে পাট্টা দেওয়া হত। অন্যদিকে প্রদেয় করসহ ভূমিতে নিজের দায় ও কর্তব্য বর্ণনা করে কৃষক রাষ্ট্রকে কুবলিয়ত নামক দলিল সম্পাদান করে দিতেন।

উত্তর

উদ্দীপকে মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতির কথা ইঙ্গিত করা হয়েছে। নিচে তা ব্যাক্যা করা হলো: অর্ধশতাধিক রাজত্বকালে সম্রাট আকবরের গৃহীত উল্লেখযোগ্য নীতিগুলোর মধ্যে রাজপুত নীতি একটি।সম্রাট আকবরের লক্ষ্য ছিল একটি সর্বভারতীর সাম্রাজ্য প্রতিষ্ঠা। তিনি উপলব্ধি করেন যে, জাতি- ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর প্রজাসাধারনের সমর্থন, শুভেচ্ছা ও সহযোগিতা ছাড়া তার লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই তিনি ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সমর্থন লাভের উদ্দেশে রাজপত নীতি গ্রহণ করেন। উদ্দীপকেও অনুরূপ প্রতিচ্ছবি লক্ষণীয়। উদ্দীপক বর্নিত চেয়ারম্যান সালমান সাহেবের এলাকায়ও অধিকাংশ মানুষ ভিন্ন ধর্মাবলম্বী। সংখ্যাগরিষ্ট জনগণকে অসন্তুষ্ট রেখে এলাকার উন্নয়ন সম্ভব নয়- এ কথা বুঝতে পেরে তিনি ভিন্ন ধর্মের এক রমণীকে বিয়ে করেন এবং উক্ত সম্প্রদায় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সুব্যবস্থা করে দেন। উক্ত সম্প্রদায়ের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। অনুরূপ ব্যক্তির সাথে সাদৃশ্যপূর্ণ সম্রাট আকবর। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধশালী করতে হলে রাজপুতদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন হবে। কাজেই তিনি নিজ বংশের স্থায়িত্বের সার্থে হিন্দু জাগরণে নেতৃত্বদানকারী রাজপুতদের মন জয় সচেষ্ট হন এবং তাদের ব্যাপারে বিশেষ নীতি গ্রহণ করে, যেটি ইতিহাসে 'রাজপুত নীতি' নামে পরিচিত। এ নীতি বাস্তবায়নে তিনি মিলনাত্মক নীতি গ্রহণ করে। তাদের সাথে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে তিনি ১৯৬২ সালে সর্বপ্রথম অম্বরে রাজা বিহারীমলের কন্যা যোদবাঈকে বিয়ে করেন। রাজপ্রাসাদে হিন্দু সামগ্রীদের জন্য মন্দির স্থাপন করেন। সমগ্র রাজ্যে হিন্দুদের স্বাধীনভাবে আচরণ-অনুষ্ঠান পালনের ব্যবস্থা করে দেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে সম্রাট আকবরের রাজপুত নীতির মিল রয়েছে ।

উত্তর

উক্ত নীতির ফলাফল নিচে বিশ্লেষণ করা হলো : আকবরের রাজপুত নিতে ভারতের মুঘল শাসনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ। আকবরের রাজপুত নীতি ভারতের রাজনৈতি, অর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করে। এই নীতির ফলে ভারতে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়। আকবরের উদারনীতির কারণে রাজপুত্তরা মুগলদের প্রতি বিরোধিতার নীতি ত্যাগ করে। এমনকি তারা মুঘল শক্তির একটি গুরুত্বপূর্ণ স্তরে পরিণত হয়। ঐতিহাসিক মোড়ল্যান্ড বলেন, "এই নীতির ফলে রাজপতদের অধিকাংশ সুনির্দিষ্টভাবে সম্রাটের অনুগত হয়ে পড়ে। যার ফলে তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ ৫০ হাজার অশ্বারোহী বাহিনীর সেবা লাভের অধিকারী হয়েছিলেন। ভি.এ.স্মিথ বলেন, "আকবরের বিভিন্ন পদক্ষেপ রাজপুতদের সন্তুষ্ট করতে সক্ষম হয় এবং তারা বাবরের কাছে পরাজয়ের আঘাত সহজে ভুলে যায়। বিদেশি নয় বরং আকবরকে 'জাতীয় নরপতি' হিসেবে মেনে নিয়ে রাজপুতরা মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব বিধানে সহযোগিতা করে।" ঐতিহাসিক উট বলেন, "সম্রাট আকবরই প্রথম সফল বিজেতা, যিনি রাজপুতদের সোনার শিকল দিয়ে বাঁধতে সক্ষম হয়েছিলন এবং এ বাঁধনই মুসলমান রাজত্বকালে তাদের রাজনৈতিক মর্যাদা এনে দিয়েছিল।" বস্তুত রাজপুত নীতি মধ্যযুগীয় ভারতের ইতিহাসে সম্রাট আকবরের উদারতার এক মূর্ত প্রতিকে পরিণত করেছিল। উপরের আলোচনা থেকে বোঝা যায় যে, সম্রাট আকবরের রাজপুতনীতির কারণে ভিত সূদৃঢ় হয়।
HSCIslamic History 2nd paperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।