উদ্দীপকের ক্ষমতার দ্বন্দ্বের নিরিখে হযরত আলি (রা) ও মুয়াবিয়া (রা)-এর মধ্যকার দ্বন্দ্বের পরিণতি মূল্যায়ন করো।
উত্তর: নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলি (রা) ও মুয়াবিয়া (রা)-এর মধ্যকার দ্বন্দ্ব ইসলামের ইতিহাসে প্রভাব বিস্তারকারী ঘটনা। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা)-এর হত্যাকান্ডের পর একটি বিশৃঙ্খল পরিবেশে খিলাফতে আরোহণ করেন হযরত আলি (রা)। খিলাফতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে হযরত আলি (রা) আগের প্রাদেশিক শাসকদের অপসারণ করে নতুন শাসক নিয়োগের নীতি গ্রহণ করেন। সব প্রদেশের শাসকেরা তার নির্দেশ মেনে নিলেও দামেস্কের শাসনকর্তা মুয়াবিয়া (রা) মেনে নেননি। ফলে তাদের মধ্যে সংঘাত শুরু হয়। এতে যোগ্যতা থাকা সত্ত্বেও আলি (রা) মুয়াবিয়া (রা)-এর কূটকৌশলের কাছে হেরে যান। উদ্দীপকের বর্ণনায়ও এ ঘটনা প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, মিসরের শাসকের ক্ষমতাচ্যুতির পর একজন নতুন শাসক শাসনক্ষমতা গ্রহণ করেন। কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং অল্প সময়ের মধ্যে কঠিন পরিণতি ভোগ করেন। সেনাপ্রধান খোলস ছেড়ে প্রেসিডেন্টের পদ দখল করেন। অনুরূপভাবে হযরত ওসমান (রা)-এর পর হযরত আলি (রা) খিলাফতে আরোহণ করেন। বিভিন্ন কারণে হযরত আলি (রা) ও দামেস্কের শাসক মুয়াবিয়া (রা)-এর মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধকে কেন্দ্র করে ৬৫৭ খ্রিষ্টাব্দে উভয়ের মধ্যে সিফফিনের প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে হযরত আলি (রা)-এর তীব্র আক্রমণে মুয়াবিয়া (রা)- এর বাহিনী যখন পরাজয়ের দ্বারপ্রান্তে তখন মুয়াবিয়া (রা) একজনের পরামর্শে কূটকৌশল অবলম্বন করেন এবং আলি (রা)-কে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেন। অবশেষে ইরাকের মধ্যবর্তী স্থান দুমাতুল জন্দলের সালিশির (৬৫৯খ্রি.) চূড়ান্ত রায় অনুযায়ী কৌশলে দূরদর্শী আমর বিন আস হযরত আলি (রা)-এর পরিবর্তে মুয়াবিয়াকে খলিফা বলে ঘোষণা করেন। খিলাফতে অধিষ্ঠিত হয়ে মুয়াবিয়া (রা) খুলাফায়ে রাশেদিনের গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েন এবং রাজতন্ত্রের সূচনা করেন। হযরত আলি (রা) ও মুয়াবিয়া (রা)-এর দ্বন্দ্বে মুসলমানদের ঐক্য বিনষ্ট হয় এবং তাদের মধ্যে দ্বিধা-বিভক্তি ঘটে। এ ঘটনার ফলেই হযরত আলি (রা) খারেজিদের হাতে নিহত হন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের ক্ষমতার দ্বন্দ্বের নিরিখে হযরত আলি (রা) ও মুয়াবিয়া (রা)-এ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর