শেয়ারFacebookWhatsApp

হযরত ওমর (রা) একজন যোগ্য বিজেতাও ছিলেন— উদ্দীপকের আলোকে তার পারস্য বিজয়ের প্রধান ঘটনা— 'কাদেসিয়ার যুদ্ধ' সম্পর্কে মূল্যায়ন করো ।

উত্তর: হযরত ওমর (রা) একজন যোগ্য বিজেতা ছিলেন । বিজেতা হিসেবে তার অন্যতম বিজয় ছিল পারস্য যা একক কোনো কারণে বিজয় করা হয়নি। ৫৩৪ খ্রিষ্টাব্দে খলিফা আবু বকর (রা)-এর ইন্তেকালের পর তীক্ষ্ণ মেধাসম্পন্ন ও সাহসী ব্যক্তি হিসেবে হযরত ওমর (রা) খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তার শাসনামলে মুসলমানেরা পারস্য বিজয়ের অভাবনীয় সাফল্য লাভ করে । পারস্য ছিল তৎকালীন সময়ের সবচেয়ে শক্তিশালী একটি সাম্রাজ্য তাই ইসলাম আবিভাবের শুরু থেকেই মুসলমানেরা পারস্য বিজয়ের স্বপ্ন দেখতো। মুসলমানেরা আবু বকরের শাসনামলে পারস্য অভিযান চালালেও তা ব্যর্থ হয় । তাই ওমর (রা) তার শাসনামলে পূর্ববর্তী সাহাবীদের মনচাঙ্গা, ইসলামের প্রচার ও প্রসার, এবং রিদ্দার যুদ্ধে পারস্যবাসীদের মুসলমানদের বিরুদ্ধে প্রত্যক্ষ সহযোগিতার জন্য ওমর (রা) পারস্যে অভিযান প্রেরণ করে। পারস্যে অভিযানের অন্যতম ছিল কাদেসিয়ার যুদ্ধ। ৬৩৫ খ্রিষ্টাব্দে ওমর (রা) সাদ বিন আবি ওয়াক্কাসকে সেনাপতি নিযুক্ত করে কাদেসিয়ার প্রান্তরে অভিযান প্রেরণ করেন। পারসিকদের সাথে চলা দীর্ঘ ৩ মাসের তুমুল যুদ্ধে মুসলিম বাহিনী জয় লাভ করে। ইসলামে এই যুদ্ধের গুরুত্ব ও ফলাফল ব্যাপক তাৎপর্যপূর্ণ। এ যুদ্ধে পারসিকদের মেরুদণ্ড ভেঙে যায়। এই বিজয়ের ফলে টাইগ্রিস নদীর পশ্চিম দিকসহ বিশাল উর্বর এলাকা মুসলমানদের অধিকারে আসে। ফলে মুসলমানেরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। তাদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এটি তাদের পরবর্তী বৃহত্তর বিজয়ে উদ্বুদ্ধ করে । পরিশেষে বলা যায়, বিজেতা হিসেবে হযরত ওমর (রা) ছিলেন ইসলামের একজন শ্রেষ্ঠ বীর সেনা। তার শাসনামলে ইসলামের সবচেয়ে বেশি বিস্তৃতি ঘটে । পারস্যে অভিযান ছিল তার বিশেষ কৃতিত্ব।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

হযরত ওমর (রা) একজন যোগ্য বিজেতাও ছিলেন— উদ্দীপকের আলোকে তার পারস্য …

উদ্দীপক

হযরত ওমর (রা)-এর খিলাফত ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করে। তিনি একদিকে যেমন শ্রেষ্ঠ ও সুযোগ্য বিজেতা, তেমনি একজন দূরদর্শী প্রশাসক হিসেবে অমরত্ব লাভ করেন। তার রাজস্ব, সামরিক ও প্রশাসনিক ব্যবস্থা ছিল অত্যন্ত উৎকৃষ্ট। গণতান্ত্রিক শাসন, আরব জাতীয়তাবাদ, অমুসলমানদের প্রতি নীতি ইত্যাদি তার শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল ।

সোনার বাংলা কলেজ · 2024

উত্তর

সাহিব-আল-খারাজ অর্থ রাজস্ব উপদেষ্টা ।

উত্তর

ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা) এর সাথে উমাইয়া খলিফা মুয়াবিয়ার সংঘর্ষের পরিসমাপ্তির জন্য যে সালিশির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাই দুমার মীমাংসা নামে পরিচিতি। সিফফিনের যুদ্ধের একপর্যায়ে হযরত আলি (রা) এবং মুয়াবিয়া মধ্যস্থতাকারী নিযুক্ত করে নিজেদের মধ্যে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নেন । বিরোধ মীমাংসার জন্য আলি (রা) তার পক্ষে মুসা আল আশারিকে এবং মুয়াবিয়া আমর ইবন আল-আসকে প্রতিনিধি মনোনীত করেন। সিদ্ধান্ত মোতাবেক প্রতিনিধিরা প্রত্যেকে ৪০০ জন লোকসহ ৬৫৭ খ্রিষ্টাব্দে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থান 'দুমাতুল জন্দলে' হাজির হন । তবে এ সালিশি বৈঠকে মুয়াবিয়ার প্রতিনিধি আমর ইবন আল-আসের ধূর্ততার জন্য হযরত আলি (রা) খলিফা পদ থেকে অপসারিত হন। ঐতিহাসিক এ ঘটনাই দুমার মীমাংসা নামে পরিচিত ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত হযরত ওমর (রা)-এর রাজস্ব ও গণতান্ত্রিক ব্যবস্থা ছিল সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ । ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা)-এর কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থার অন্যতম ছিল রাজস্ব বিভাগ। তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য মজলিশ-উস-শুরা প্রতিষ্ঠা করেন। উদ্দীপকে যার আংশিক প্রতিফলন লক্ষণীয়। ইসলামি রাষ্ট্রের বিশালতা এবং সুষ্ঠু রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশ উদ্দেশ্যে হযরত ওমর (রা) রাজস্ব ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। তিনি ভূমি রাজস্বের সুপরিকল্পিত ব্যবস্থা প্রণয়নের জন্য দিওয়ান উল খারাজ প্রতিষ্ঠা করেন। জাকাত, জিজিয়া, খারাজ, আল-ফাই, উশর, উশুর প্রভৃতি উৎস থেকে রাজস্ব আদায় করেন। তিনি জমির গুণগত মান, উৎপাদনের পরিমাণ, সেচের সুবিধা ইত্যাদি বিবেচনা করে উৎপন্ন ফসলের সর্বোচ্চ অংশ এবং সর্বনিম্ন ১/৫ অংশ খাজনা হিসেবে আদায়ের ব্যবস্থা করেন। তিনি অমুসলমানদের জন্য জিজিয়া কর প্রণয়ন করেন । হযরত ওমর (রা) ছিলেন মনেপ্রাণে একজন গণতান্ত্রিক ব্যক্তিত্বসম্পূর্ণ মানুষ। তিনি বলতেন পরামর্শ ব্যতীত কোনো খিলাফত চলতে পারে না । তাই তিনি প্রশাসনিক ব্যবস্থায় মজলিশ-উস-শুরা বা পরামর্শ পরিষদ গঠন করেন। গণতান্ত্রিক চেতনা বাস্তবায়ন এবং জনগণের সুযোগ সুবিধা নিশ্চিতকরণই ছিল এর মূল লক্ষ্য। তাই বলা যায় যে, রাজস্ব সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা চালু করলে হযরত ওমর (রা) যে অবদান রেখেছেন তা চিরসম্মরণীয় ।

উত্তর

হযরত ওমর (রা) একজন যোগ্য বিজেতা ছিলেন । বিজেতা হিসেবে তার অন্যতম বিজয় ছিল পারস্য যা একক কোনো কারণে বিজয় করা হয়নি। ৫৩৪ খ্রিষ্টাব্দে খলিফা আবু বকর (রা)-এর ইন্তেকালের পর তীক্ষ্ণ মেধাসম্পন্ন ও সাহসী ব্যক্তি হিসেবে হযরত ওমর (রা) খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তার শাসনামলে মুসলমানেরা পারস্য বিজয়ের অভাবনীয় সাফল্য লাভ করে । পারস্য ছিল তৎকালীন সময়ের সবচেয়ে শক্তিশালী একটি সাম্রাজ্য তাই ইসলাম আবিভাবের শুরু থেকেই মুসলমানেরা পারস্য বিজয়ের স্বপ্ন দেখতো। মুসলমানেরা আবু বকরের শাসনামলে পারস্য অভিযান চালালেও তা ব্যর্থ হয় । তাই ওমর (রা) তার শাসনামলে পূর্ববর্তী সাহাবীদের মনচাঙ্গা, ইসলামের প্রচার ও প্রসার, এবং রিদ্দার যুদ্ধে পারস্যবাসীদের মুসলমানদের বিরুদ্ধে প্রত্যক্ষ সহযোগিতার জন্য ওমর (রা) পারস্যে অভিযান প্রেরণ করে। পারস্যে অভিযানের অন্যতম ছিল কাদেসিয়ার যুদ্ধ। ৬৩৫ খ্রিষ্টাব্দে ওমর (রা) সাদ বিন আবি ওয়াক্কাসকে সেনাপতি নিযুক্ত করে কাদেসিয়ার প্রান্তরে অভিযান প্রেরণ করেন। পারসিকদের সাথে চলা দীর্ঘ ৩ মাসের তুমুল যুদ্ধে মুসলিম বাহিনী জয় লাভ করে। ইসলামে এই যুদ্ধের গুরুত্ব ও ফলাফল ব্যাপক তাৎপর্যপূর্ণ। এ যুদ্ধে পারসিকদের মেরুদণ্ড ভেঙে যায়। এই বিজয়ের ফলে টাইগ্রিস নদীর পশ্চিম দিকসহ বিশাল উর্বর এলাকা মুসলমানদের অধিকারে আসে। ফলে মুসলমানেরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। তাদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এটি তাদের পরবর্তী বৃহত্তর বিজয়ে উদ্বুদ্ধ করে । পরিশেষে বলা যায়, বিজেতা হিসেবে হযরত ওমর (রা) ছিলেন ইসলামের একজন শ্রেষ্ঠ বীর সেনা। তার শাসনামলে ইসলামের সবচেয়ে বেশি বিস্তৃতি ঘটে । পারস্যে অভিযান ছিল তার বিশেষ কৃতিত্ব।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।