উদ্দীপকে তোমার পঠিত কোন খলিফার প্রাথমিক জীবন ও প্রাথমিক সমস্যার বহিঃপ্রকাশ ঘটেছে ? নিরূপণ করো ।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় খলিফা হযরত আলি (রা)-এর প্রাথমিক জীবন ও প্রাথমিক সমস্যাসমূহের বহিঃপ্রকাশ ঘটেছে। খলিফা আলি (রা) ৬১০ খ্রিষ্টাব্দে মাত্র ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। মহানবি (স)-এর জীবদ্দশায় প্রায় প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করে তিনি বীরত্বের পরিচয় দিয়েছেন। মহানবি (স) তাকে বদর যুদ্ধে বীরত্বের জন্য জুলফিকার তরবারি এবং খায়বার যুদ্ধে অবদানের জন্য আসাদুল্লাহ উপাধি দেন। তার শাসনামলেই হযরত উসমান (রা)-এর হত্যার বিচার নিয়ে গোলযোগপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছিল। এ সকল বিষয়গুলোই প্রকাশ-পেয়েছে উদ্দীপকের বর্ণনায় । উদ্দীপকের 'আমেরিকান সোসাইটি অব মুসলিম' সংস্থার সভাপতি একজন খলিফার প্রাথমিক জীবন ও খিলাফতের প্রাথমিক সমস্যা নিয়ে আলোচনা করেন। যা হযরত আলি (রা)-এর জীবনীর সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা আলি (রা) ছিলেন পুরুষদের মধ্যে সবচেয়ে কম বয়সে ইসলাম গ্রহণকারী ব্যক্তি । তিনি ছিলেন হাশেমি গোত্রের লোক। তাই ওসমান (রা)-এর সময় সুবিধাভোগী উমাইয়াদের প্ররোচনায় গোটা উমাইয়া গোত্র আলি (রা)-এর বিরুদ্ধাচারণ শুরু করে । আর আলি (রা)-এর প্রাথমিক জীবন ও খিলাফতের এ বিষয়গুলোই প্রকাশ পেয়েছে উদ্দীপকের বর্ণনায় ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পঠিত কোন খলিফার প্রাথমিক জীবন ও প্রাথমিক সমস্যার বহি…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর