শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে করো, উদ্দীপকে উক্ত বিদ্রোহের জের ধরেই ইসলামের প্রথম গৃহযুদ্ধ সংঘটিত হয়েছিল ? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, উক্ত বিদ্রোহ তথা উসমান (রা)-এর হত্যার বিচার নিয়ে বিদ্রোহের জের ধরেই ইসলামের প্রথম গৃহযুদ্ধ তথা উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইসলামের প্রথম গৃহযুদ্ধ হলো উষ্ট্রের যুদ্ধ। এ যুদ্ধের প্রধান কারণ হলো ওসমান (রা)-এর হত্যার প্রতিশোধ গ্রহণের দাবি করা। আলি (রা) গোলযোগপূর্ণ এক পরিস্থিতিতে খিলাফতে আরোহণ করেন। আর এ সময়ই রাসুল (স)-এর বিশিষ্ট সাহাবি তালহা ও যুবায়ের (রা)-সহ উমাইয়া সমর্থক গোষ্ঠী ওসমান (রা)-এর হত্যার বিচার দাবি করে। এ দিকে ওসমান (রা)-এর হত্যার সাথে জড়িত ছিল কুফা, বসরা ও মিসরের বহু লোক। অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দিলে ঐ অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়া ও খিলাফতের ভাঙন শুরুর আশঙ্কা ছিল। তাই আলি (রা) তাৎক্ষণিক উসমান (রা)-এর হত্যার বিচারের ব্যবস্থা গ্রহণে অস্বীকৃতি জানান। আর এতেই সৃষ্টি হয় বিশৃঙ্খল এক অবস্থা এবং শুরু হয় ইসলামের প্রথম গৃহযুদ্ধ। যার বর্ণনা 'উদ্দীপকেও লক্ষণীয় । উদ্দীপকে পূর্ববর্তী খলিফার হত্যার বিচারের দাবিতে ইসলামের প্রথম গৃহযুদ্ধ সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে। যা উষ্ট্রের যুদ্ধের প্রতি ইঙ্গিত করে। মূলত ওসমান (রা)-এর হত্যার বিচারের দাবিকেই কেন্দ্র করে হাশেমি ও উমাইয়াদের দ্বন্দ্ব শুরু হয়। যা একপর্যায়ে গৃহযুদ্ধে রূপ নেয় । আর এ গৃহযুদ্ধে বিশিষ্ট সাহাবি তালহা, যুবায়ের ও আয়েশা (রা)-সহ বহু সাহাবি যুক্ত ছিলেন। মূলত খলিফা ওসমান (রা)-এর হত্যার বিচারের দাবি নিয়ে বিদ্রোহই ছিল এ যুদ্ধের মূল কারণ । সৈয়দ আমীর আলি তালহা ও যুবায়ের (রা)-কে আলি (রা) কর্তৃক কুফা, বসরার শাসনভার না দেওয়ায় আলি (রা)-এর বিরুদ্ধাচরণের কথা বলেন। কিন্তু এ মত গ্রহণযোগ্য নয়। কেননা শাসনভার গ্রহণের ইচ্ছা থাকলে তারা আরো বহু আগেই এ বিষয়ে দাবি তুলতেন। সুতরাং বলা যায়, ওসমান (রা)-এর হত্যার বিচারের দাবি নিয়ে শুরু হওয়া বিদ্ৰোহ ছিল ইসলামের প্রথম গৃহযুদ্ধ তথা উষ্ট্রের যুদ্ধের মূল কারণ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

তুমি কি মনে করো, উদ্দীপকে উক্ত বিদ্রোহের জের ধরেই ইসলামের প্রথম গৃহ…

উদ্দীপক

আমেরিকান সোসাইটি অব মুসলিম' নামক সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় প্রবন্ধ পাঠ করেন। এ সংস্থার সভাপতি আমিন মুহম্মদ। এ প্রবন্ধে তিনি ইসলামের একজন খলিফার জীবনী তুলে ধরেন, যিনি পুরুষদের মধ্যে সবচেয়ে কম বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এমনকি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের জন্য তিনি বিভিন্ন উপাধি লাভ করেন। আর এ খলিফা ক্ষমতা গ্রহণের পর পূর্ববর্তী খলিফার হত্যার বিচার নিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হন। এমনকি এর জের ধরেই ইসলামের প্রথম গৃহযুদ্ধ সংঘটিত হয়, যা মুসলিম সাম্রাজ্যে সৃষ্টি করেছিল অনৈক্য ও বিভেদ।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

হযরত ওসমান (রা) ৫৭৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ।

উত্তর

আবু বকর (রা) ইসলাম ধর্মকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করে ত্রাণকর্তা হিসেবে পরিচিত পান । ইসলামের এক সংকটময় মুহূর্তে হযরত আবু বকর (রা) খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি মাত্র দুই বছর তিন মাস খলিফা পদে অধিষ্ঠিত থেকে ইসলাম ধর্ম ও মুসলিম রাষ্ট্রকে এক ভয়াবহ বিপদ হতে রক্ষা করেন। তার সময় ভণ্ড নবিদের ধর্মীয় প্রতারণা, অরাজকতা ও বিশৃঙ্খলা এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তিনি কঠোর হস্তে দমন করে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখেন। তিনি খলিফা পদ লাভের পূর্বে ও পরে ইসলামের সেবায় জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন । এ জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়ে থাকে ।

উত্তর

উদ্দীপকের বর্ণনায় খলিফা হযরত আলি (রা)-এর প্রাথমিক জীবন ও প্রাথমিক সমস্যাসমূহের বহিঃপ্রকাশ ঘটেছে। খলিফা আলি (রা) ৬১০ খ্রিষ্টাব্দে মাত্র ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। মহানবি (স)-এর জীবদ্দশায় প্রায় প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করে তিনি বীরত্বের পরিচয় দিয়েছেন। মহানবি (স) তাকে বদর যুদ্ধে বীরত্বের জন্য জুলফিকার তরবারি এবং খায়বার যুদ্ধে অবদানের জন্য আসাদুল্লাহ উপাধি দেন। তার শাসনামলেই হযরত উসমান (রা)-এর হত্যার বিচার নিয়ে গোলযোগপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছিল। এ সকল বিষয়গুলোই প্রকাশ-পেয়েছে উদ্দীপকের বর্ণনায় । উদ্দীপকের 'আমেরিকান সোসাইটি অব মুসলিম' সংস্থার সভাপতি একজন খলিফার প্রাথমিক জীবন ও খিলাফতের প্রাথমিক সমস্যা নিয়ে আলোচনা করেন। যা হযরত আলি (রা)-এর জীবনীর সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা আলি (রা) ছিলেন পুরুষদের মধ্যে সবচেয়ে কম বয়সে ইসলাম গ্রহণকারী ব্যক্তি । তিনি ছিলেন হাশেমি গোত্রের লোক। তাই ওসমান (রা)-এর সময় সুবিধাভোগী উমাইয়াদের প্ররোচনায় গোটা উমাইয়া গোত্র আলি (রা)-এর বিরুদ্ধাচারণ শুরু করে । আর আলি (রা)-এর প্রাথমিক জীবন ও খিলাফতের এ বিষয়গুলোই প্রকাশ পেয়েছে উদ্দীপকের বর্ণনায় ।

উত্তর

হ্যাঁ, উক্ত বিদ্রোহ তথা উসমান (রা)-এর হত্যার বিচার নিয়ে বিদ্রোহের জের ধরেই ইসলামের প্রথম গৃহযুদ্ধ তথা উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইসলামের প্রথম গৃহযুদ্ধ হলো উষ্ট্রের যুদ্ধ। এ যুদ্ধের প্রধান কারণ হলো ওসমান (রা)-এর হত্যার প্রতিশোধ গ্রহণের দাবি করা। আলি (রা) গোলযোগপূর্ণ এক পরিস্থিতিতে খিলাফতে আরোহণ করেন। আর এ সময়ই রাসুল (স)-এর বিশিষ্ট সাহাবি তালহা ও যুবায়ের (রা)-সহ উমাইয়া সমর্থক গোষ্ঠী ওসমান (রা)-এর হত্যার বিচার দাবি করে। এ দিকে ওসমান (রা)-এর হত্যার সাথে জড়িত ছিল কুফা, বসরা ও মিসরের বহু লোক। অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দিলে ঐ অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়া ও খিলাফতের ভাঙন শুরুর আশঙ্কা ছিল। তাই আলি (রা) তাৎক্ষণিক উসমান (রা)-এর হত্যার বিচারের ব্যবস্থা গ্রহণে অস্বীকৃতি জানান। আর এতেই সৃষ্টি হয় বিশৃঙ্খল এক অবস্থা এবং শুরু হয় ইসলামের প্রথম গৃহযুদ্ধ। যার বর্ণনা 'উদ্দীপকেও লক্ষণীয় । উদ্দীপকে পূর্ববর্তী খলিফার হত্যার বিচারের দাবিতে ইসলামের প্রথম গৃহযুদ্ধ সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে। যা উষ্ট্রের যুদ্ধের প্রতি ইঙ্গিত করে। মূলত ওসমান (রা)-এর হত্যার বিচারের দাবিকেই কেন্দ্র করে হাশেমি ও উমাইয়াদের দ্বন্দ্ব শুরু হয়। যা একপর্যায়ে গৃহযুদ্ধে রূপ নেয় । আর এ গৃহযুদ্ধে বিশিষ্ট সাহাবি তালহা, যুবায়ের ও আয়েশা (রা)-সহ বহু সাহাবি যুক্ত ছিলেন। মূলত খলিফা ওসমান (রা)-এর হত্যার বিচারের দাবি নিয়ে বিদ্রোহই ছিল এ যুদ্ধের মূল কারণ । সৈয়দ আমীর আলি তালহা ও যুবায়ের (রা)-কে আলি (রা) কর্তৃক কুফা, বসরার শাসনভার না দেওয়ায় আলি (রা)-এর বিরুদ্ধাচরণের কথা বলেন। কিন্তু এ মত গ্রহণযোগ্য নয়। কেননা শাসনভার গ্রহণের ইচ্ছা থাকলে তারা আরো বহু আগেই এ বিষয়ে দাবি তুলতেন। সুতরাং বলা যায়, ওসমান (রা)-এর হত্যার বিচারের দাবি নিয়ে শুরু হওয়া বিদ্ৰোহ ছিল ইসলামের প্রথম গৃহযুদ্ধ তথা উষ্ট্রের যুদ্ধের মূল কারণ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।