শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বাদশা অপেক্ষা তোমার পঠিত খলিফার কর্মকাণ্ড কোন দিক দিয়ে অধিক প্রশংসার দাবি রাখে ? বিশ্লেষণ করো।

উত্তর: দূরদর্শী চিন্তা-চেতনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দিক দিয়ে উদ্দীপকের বাদশাহর চেয়ে হযরত ওমর অধিক কৃতিত্বের অধিকারী । হযরত ওমর (রা) প্রজারঞ্জক খলিফা ছিলেন । তিনি রাতের অন্ধকারে গরিব প্রজাদের দুঃখ নিজ চোখে দেখতেন এবং অভাবীর ঘরে নিজে বয়ে নিয়ে যেতেন খাবার । প্রসূতির যন্ত্রণা দূর করার জন্য তার স্ত্রীকে পাঠিয়ে দিতেন প্রসব যন্ত্রণায় কাতর মায়েদের গৃহে। এগুলো ছিল হযরত ওমরের (রা) কোমলতার দিক, যা উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও লক্ষ করা যায় । উদ্দীপকের বাদশাহর সাথে ওমর (রা)-এর মৌলিক প্রশংসনীয় পার্থক্য হচ্ছে তাঁর বিচারব্যবস্থা। ওমর (রা) ছিলেন ন্যায়পরায়ণ শাসক। তিনি কঠোরভাবে অন্যায় দমন করতেন। তার কাছে আপন-পর ভেদাভেদ ছিল না। বিচারক হিসেবে তিনি সকলকে সমানভাবে বিবেচনা করতেন । ওমরের কুরআন-সুন্নাহভিত্তিক বিচারব্যবস্থায় অন্যায় করে কেউ মুক্তি পেত না। তিনি তাঁর পুত্রকে অপরাধের জন্য শাস্তি দিয়েছিলেন। তখন তাঁর পিতৃদয় পুত্রের জন্য একটুও করুণা ঝরায়নি । শাস্তি প্রয়োগে তাঁর পুত্র মারা গিয়েছিল। ওমর (রা)-এর বিচারব্যবস্থায় মুসলিম-অমুসলিম বিবেচনা করা হতো না। ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন এমনই ছিল তাঁর ন্যায়পরায়ণতা ও বিচারব্যবস্থা। তিনি শরিয়তের বিধানাবলি রাষ্ট্রে কার্যকর করেছিলেন। কথিত আছে 'ওমরের চাবুক অপরের তরবারি হতেও বেশি ভয়ঙ্কর। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বিচারব্যবস্থায় নিরপেক্ষতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই উদ্দীপকের শাসক থেকে হযরত ওমর (রা) কে অধিক মর্যাদা আসীনে অধিষ্ঠিত করেছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের বাদশা অপেক্ষা তোমার পঠিত খলিফার কর্মকাণ্ড কোন দিক দিয়ে অ…

উদ্দীপক

দিল্লির বাদশাহ নাসিরুদ্দিন ছিলেন একজন প্রজারঞ্জক শাসক। পথে প্রান্তরে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা স্বচক্ষে দর্শন করতেন। অনেক সময় আটার বস্তা বহন করে প্রজাদের গৃহে পৌছে দিতেন। কখনো বা প্রসূতির প্রসব যন্ত্রণা নিবারণার্থে তার বিবিকে কোনো দরিদ্রের গৃহে পৌছে দিয়ে আসতেন । তবে বাদশা নাসিরুদ্দিনের বিচার বিভাগ ছিল বড়ই দুর্বল।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

ইসলামের তৃতীয় খলিফার নাম হযরত ওসমান (রা) ।

উত্তর

বিশ্বস্ততার জন্য মহানবি (স) হযরত আবু বকর (রা)-কে 'সিদ্দিক' উপাধি দিয়েছিলেন হযরত আবু বকর (রা) ছিলেন, মহানবি (স) এর একান্ত সহযোগী। তাই রাসুল (স)-এর নবুয়ত লাভের পর বয়স্ক পুরুষ হিসেবে তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। এছাড়া রাসুল (স) এর মেরাজ (আল্লাহর সাথে সাক্ষাতের জন্য ঊর্ধ্বগমন) গমনের কথা হযরত আবু বকর (রা)ই সর্বপ্রথম নির্ধিদ্বায় বিশ্বাস করেন। এসব কারণে মহানবি (স) তাঁকে 'সিদ্দিক' বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন।

উত্তর

উদ্দীপকের বাদশাহ নাসিরুদ্দিনের কর্মকাণ্ডের সাথে ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা)-এর কর্মকাণ্ডের মিল রয়েছে। হযরত ওমর (রা) হযরত আবু বকর (রা)-এর মৃত্যুর পর ৬৩৪ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে খলিফা হিসেবে দায়িত্ব পান। তিনি এমন জনদরদি শাসক ছিলেন যে, প্রজাদের দারিদ্র্য, ক্ষুধা এবং অভাবের কারণে কোনো প্ৰজা কষ্টে আছেন কি না তা দেখা ও জানার জন্য রাতের বেলা ছদ্মবেশে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। তিনি ভাবতেন তার সাম্রাজ্যে যদি কেউ কষ্টে থাকেন তাহলে আল্লাহর কাছে তাকে অপরাধের শাস্তি পেতে হবে। এজন্য তিনি নিজে অভাবীদের দুয়ারে খাদ্য পৌঁছে দিতেন। এমনকি প্রসূতির প্রসব যন্ত্রণা দূর করতে নিজ স্ত্রীকে প্রেরণ করতে দ্বিধা করতেন না । হযরত ওমর (রা)-এর মতোই জনদরদি শাসক ছিলেন দিল্লির বাদশা নাসিরুদ্দিন। নাসিরুদ্দিনের রাতের অন্ধকারে প্রজাদের খোঁজ রাখা, প্রসূতির প্রসব যন্ত্রণায় সাহায্য করা প্রভৃতি জনকল্যাণমূলক কর্মকাণ্ড হযরত ওমর (রা)-এর কর্মকাণ্ডকে তুলে ধরে। সুতরাং, প্রজাহিতৈষী শাসনকার্য বিবেচনায় উদ্দীপকের শাসক হযরত ওমর (রা)-এর আদর্শ ধারণ করেছে।

উত্তর

দূরদর্শী চিন্তা-চেতনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দিক দিয়ে উদ্দীপকের বাদশাহর চেয়ে হযরত ওমর অধিক কৃতিত্বের অধিকারী । হযরত ওমর (রা) প্রজারঞ্জক খলিফা ছিলেন । তিনি রাতের অন্ধকারে গরিব প্রজাদের দুঃখ নিজ চোখে দেখতেন এবং অভাবীর ঘরে নিজে বয়ে নিয়ে যেতেন খাবার । প্রসূতির যন্ত্রণা দূর করার জন্য তার স্ত্রীকে পাঠিয়ে দিতেন প্রসব যন্ত্রণায় কাতর মায়েদের গৃহে। এগুলো ছিল হযরত ওমরের (রা) কোমলতার দিক, যা উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও লক্ষ করা যায় । উদ্দীপকের বাদশাহর সাথে ওমর (রা)-এর মৌলিক প্রশংসনীয় পার্থক্য হচ্ছে তাঁর বিচারব্যবস্থা। ওমর (রা) ছিলেন ন্যায়পরায়ণ শাসক। তিনি কঠোরভাবে অন্যায় দমন করতেন। তার কাছে আপন-পর ভেদাভেদ ছিল না। বিচারক হিসেবে তিনি সকলকে সমানভাবে বিবেচনা করতেন । ওমরের কুরআন-সুন্নাহভিত্তিক বিচারব্যবস্থায় অন্যায় করে কেউ মুক্তি পেত না। তিনি তাঁর পুত্রকে অপরাধের জন্য শাস্তি দিয়েছিলেন। তখন তাঁর পিতৃদয় পুত্রের জন্য একটুও করুণা ঝরায়নি । শাস্তি প্রয়োগে তাঁর পুত্র মারা গিয়েছিল। ওমর (রা)-এর বিচারব্যবস্থায় মুসলিম-অমুসলিম বিবেচনা করা হতো না। ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন এমনই ছিল তাঁর ন্যায়পরায়ণতা ও বিচারব্যবস্থা। তিনি শরিয়তের বিধানাবলি রাষ্ট্রে কার্যকর করেছিলেন। কথিত আছে 'ওমরের চাবুক অপরের তরবারি হতেও বেশি ভয়ঙ্কর। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বিচারব্যবস্থায় নিরপেক্ষতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই উদ্দীপকের শাসক থেকে হযরত ওমর (রা) কে অধিক মর্যাদা আসীনে অধিষ্ঠিত করেছে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।