শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত সংঘর্ষ দ্বারা তোমার পঠিত কোন সংঘর্ষের ইঙ্গিত দেওয়া হয়েছে ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত রক্তক্ষয়ী সংঘর্ষটি খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত সিফফিনের যুদ্ধকে ইঙ্গিত করছে। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা)-এর শাসনকালে (৬৫৬-৬৬১ খ্রি.) মুসলিম বিশ্ব অন্তঃকলহ ও বিশৃঙ্খলায় জর্জরিত ছিল। এ সময় খলিফা ওসমান (রা)-এর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে পর পর তিনটি গৃহযুদ্ধ সংঘটিত হয়। এগুলোর মধ্যে সিফফিনের যুদ্ধ একটি উদ্দীপকের বর্ণনায় এ যুদ্ধের ঘটনারই প্রতিফলন রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, জনাব শামসুল হক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে আগের শাসকের নিযুক্ত প্রাদেশিক গভর্নরদের বরখাস্ত করেন। গভর্নর ইলিয়াস ছাড়া সব গভর্নর তার নির্দেশনার প্রতি সম্মান দেখান। তাছাড়া ইলিয়াস সাহেব আগের শাসনকর্তার সময়ে যেসব সরকারি সম্পত্তির মালিক হয়েছিলেন নতুন শাসনকর্তা তা রাজকোষে ফিরিয়ে নিলে উক্ত শাসনকর্তা ও গভর্নর ইলিয়াসের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিফফিনের যুদ্ধের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা দেখা যায়। হযরত আলি (রা) শাসনক্ষমতা লাভ করে খিলাফতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় উদ্যোগ নেন। এর অংশ হিসেবে তিনি আগের খলিফা ওসমান (রা)-এর সময়কার প্রাদেশিক শাসনকর্তাদের পদত্যাগ করতে বলেন। সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া ছাড়া অন্যরা খলিফার নির্দেশ পালন করেন। মুয়াবিয়া খলিফা ওসমান (রা)-এর শাসনকালে অবৈধভাবে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছিলেন। হযরত আলি (রা) এসব সম্পত্তি পুনরায় রাজকোষে ফিরিয়ে দিতে বললে মুয়াবিয়ার স্বার্থে আঘাত লাগে। এসব বিষয়কে কেন্দ্র করে আলি (রা) ও মুয়াবিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং ৬৫৭ খ্রিষ্টাব্দে তাদের মধ্যে রক্তক্ষয়ী সিফফিনের যুদ্ধ হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের সংঘর্ষ সিফফিনের যুদ্ধেরই ইঙ্গিত বহন করছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত সংঘর্ষ দ্বারা তোমার পঠিত কোন সংঘর্ষের ইঙ্গিত দেওয়া…

উদ্দীপক

জনাব শামসুল হক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য পূর্বের শাসকের নিযুক্ত প্রাদেশিক গভর্নরদের বরখাস্ত করেন। ইলিয়াস নামক গভর্নর ছাড়া সকল গভর্নর তার নির্দেশের প্রতি সম্মান দেখান। তাছাড়া গভর্নর ইলিয়াস সাহেব পূর্বের শাসনকর্তার সময়ে যেসব সরকারি সম্পত্তির মালিক হয়েছিলেন নতুন শাসনকর্তা তা রাজকোষে ফিরিয়ে নিলে উক্ত শাসনকর্তা ও গভর্নর ইলিয়াসের মধ্যে এক সংঘর্ষ শুরু হয় ।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

৬৫৬ খ্রিষ্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

উমাইয়াদের বিলাসিতা ও আর্থিক লালসার বিরোধিতা থেকে যে সম্প্রদায় আত্মপ্রকাশ করে তারাই খারেজি নামে অভিহিত । খারেজি শব্দের অর্থ দলত্যাগ। প্রকৃত প্রস্তাবে খারেজিদের উদ্ভব হলো দুমাতুল জন্দলের মীমাংসাকে কেন্দ্র করে। আবু মুসা আশারি ও আমর ইবনুল আস আলি (রা) ও মুয়াবিয়ার দ্বন্দ্ব নিরসনে শান্তি প্রক্রিয়া বের করার উদ্দেশ্যে আলোচনায় বসেন। আলোচনার এক পর্যায়ে আমর ইবনুল আস আলি (রা)-কে পদচ্যুত করে, মুয়াবিয়া (রা)-কে খলিফা ঘোষণা করেন। এতে হযরত আলি (রা)-এর দল থেকে ১২০০০ সদস্য বের হয়ে চলে যায় । এরাই ইতিহাসে খারেজি নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত রক্তক্ষয়ী সংঘর্ষটি খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত সিফফিনের যুদ্ধকে ইঙ্গিত করছে। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা)-এর শাসনকালে (৬৫৬-৬৬১ খ্রি.) মুসলিম বিশ্ব অন্তঃকলহ ও বিশৃঙ্খলায় জর্জরিত ছিল। এ সময় খলিফা ওসমান (রা)-এর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে পর পর তিনটি গৃহযুদ্ধ সংঘটিত হয়। এগুলোর মধ্যে সিফফিনের যুদ্ধ একটি উদ্দীপকের বর্ণনায় এ যুদ্ধের ঘটনারই প্রতিফলন রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, জনাব শামসুল হক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে আগের শাসকের নিযুক্ত প্রাদেশিক গভর্নরদের বরখাস্ত করেন। গভর্নর ইলিয়াস ছাড়া সব গভর্নর তার নির্দেশনার প্রতি সম্মান দেখান। তাছাড়া ইলিয়াস সাহেব আগের শাসনকর্তার সময়ে যেসব সরকারি সম্পত্তির মালিক হয়েছিলেন নতুন শাসনকর্তা তা রাজকোষে ফিরিয়ে নিলে উক্ত শাসনকর্তা ও গভর্নর ইলিয়াসের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিফফিনের যুদ্ধের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা দেখা যায়। হযরত আলি (রা) শাসনক্ষমতা লাভ করে খিলাফতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় উদ্যোগ নেন। এর অংশ হিসেবে তিনি আগের খলিফা ওসমান (রা)-এর সময়কার প্রাদেশিক শাসনকর্তাদের পদত্যাগ করতে বলেন। সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া ছাড়া অন্যরা খলিফার নির্দেশ পালন করেন। মুয়াবিয়া খলিফা ওসমান (রা)-এর শাসনকালে অবৈধভাবে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছিলেন। হযরত আলি (রা) এসব সম্পত্তি পুনরায় রাজকোষে ফিরিয়ে দিতে বললে মুয়াবিয়ার স্বার্থে আঘাত লাগে। এসব বিষয়কে কেন্দ্র করে আলি (রা) ও মুয়াবিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং ৬৫৭ খ্রিষ্টাব্দে তাদের মধ্যে রক্তক্ষয়ী সিফফিনের যুদ্ধ হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের সংঘর্ষ সিফফিনের যুদ্ধেরই ইঙ্গিত বহন করছে।

উত্তর

সিফফিনের যুদ্ধের ফলে ইসলামের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হয়, যা মুসলমানদের দ্বিধাবিভক্ত করে। খুলাফায়ে রাশেদিনের আমলে যতগুলো দ্বন্দ্ব সংঘাত হয় তার মধ্যে সিফফিনের যুদ্ধ ছিল সবচেয়ে বেশি অপ্রত্যাশিত। এ যুদ্ধ ছিল মুসলমানদের জন্য অশনি সংকেত। এর মাধ্যমে মুসলমানদের সম্প্রীতি ভেঙে যায় এবং ইসলামে চিরস্থায়ী বিভক্তির সৃষ্টি হয়। দুমাতুল জন্দলের রায় গ্রহণযোগ্য ছিল না। কারণ এতে অযৌক্তিকভাবে একজন প্রাদেশিক শাসনকর্তাকে খলিফার সমকক্ষ করা হয়। এটি কোনো যৌক্তিক সমাধান ছিল না। এর ফলে একক অপ্রতিরোধ্য মুসলিম শক্তি তাৎক্ষণিকভাবে তিন ভাগে বিভক্ত হয়। একটি আলি (রা)-এর সমর্থক বা শিয়া। আরেকটি মুয়াবিয়ার দল। অন্য একটি দল যারা হযরত আলি (রা) - এর সেনাদের একটি অংশ। এরা যুদ্ধ বন্ধে রাজি ছিল না। এ দলটি আবদুল্লাহ ইবনে ওয়াহাবের নেতৃত্বে 'লাহুকমা ইন্না লিল্লাহ' বা 'আল্লাহর আদেশ ছাড়া কোনো বিধান নেই' ঘোষণা দিয়ে খলিফার দল ত্যাগ করে। এরা খারেজি নামে পরিচিত। দুমাতুল জন্দলের রায়ের মাধ্যমে আলি (রা)- কে মিথ্যা খিলাফতের দাবিদার হিসেবে চিহ্নিত করা হয়, যা তার মর্যাদা ক্ষুণ্ণ করে। আর মুয়াবিয়াকে আলি (রা)-এর সমান হিসেবে প্রদর্শন করে। হযরত আলি (রা) ও মুয়াবিয়ার দ্বন্দ্ব হাশেমি-উমাইয়া দ্বন্দ্ব পুনরুজ্জীবিত করে। ফলে পরবর্তী সময়ে কারবালার মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। দুমাতুল জন্দলের সালিশের একটি সন্ধি মোতাবেক সিরিয়া ও মিসর মুয়াবিয়ার শাসনাধীনে ন্যস্ত হয়। মুসলিম জাহানের বাকি অংশ আলি (রা)-এর অধীনে থাকে। এতে খিলাফতের বিভক্তি ঘটে। সিফফিনের যুদ্ধে পাঁচ হাজার মুসলিম শহিদ হয়। এক পর্যায়ে আলি (রা)-এর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গণতন্ত্র ও খিলাফতের অবসান ঘটে এবং বংশানুক্রমিক রাজতন্ত্রের উদ্ভব ঘটে। পরিশেষে বলা যায়, সিফফিনের যুদ্ধ মুসলমানদের ঐক্য ও সমৃদ্ধি নষ্ট করে। এর মাধ্যমে গণতান্ত্রিক ধারার অবসান হওয়ায় সত্যিকারের জনকল্যাণমুখী শাসনব্যবস্থার কবর রচিত হয়।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।