উক্ত খলিফার বিদ্রোহ দমনে গৃহীত পদক্ষেপগুলো বিশ্লেষণ করো।
উত্তর: বিদ্রোহ দমনে উক্ত খলিফা তথা হযরত আবু বকর (রা) কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। রাসুল (স)-এর মৃত্যুর পর ইসলামকে রক্ষা ও আন্দোলনকারীদের দমন করার জন্য খলিফা আবু বকর (রা) বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সেনাবাহিনীকে ১১টি ভাগে বিভক্ত করেন। প্রত্যেক সেনাদলকে একজন অভিজ্ঞ সেনাপতির অধীনে ন্যস্ত করে আরবের বিভিন্ন অংশে বিদ্রোহ দমনে প্রেরণ করেন। খলিফা নিজে সামগ্রিক অভিযানের নেতৃত্বভার গ্রহণ করেন। হযরত আবু বকর (রা) জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। ভণ্ড নবি তোলায়হা বেদুইন সম্প্রদায়কে জাকাত না দিতে উসকানি দেয়। এরূপ পরিস্থিতিতে হযরত আলি (রা), তালহা এবং যুবায়ের প্রমুখের নেতৃত্বে খলিফা তাদের রাবাদা ও জুলকাশার যুদ্ধে পরাজিত করে মদিনা থেকে তাড়িয়ে দেন। এতে মদিনার মর্যাদা বৃদ্ধি পায় এবং মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে যায়। ভণ্ড নবি তোলায়হা সেনাপতি খালিদ বিন ওয়ালিদের কাছে বুঝাখরের যুদ্ধে পরাজিত হয়ে স্ত্রীসহ সিরিয়ায় পালিয়ে যায়। ভণ্ড নবি মুসায়লামা ছিল সর্বাপেক্ষা শক্তিশালী। সাজাহকে বিবাহ করার পর ৪০ হাজার লোকের বাহিনী নিয়ে বনু হানিফ গোত্রের সহায়তায় সে ইসলামকে ধ্বংস করতে উদ্যত হলে খলিফা আবু বকর (রা) খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৬৩৩ খ্রিষ্টাব্দে ইয়ামামার যুদ্ধে তাদের দমন করেন। এ যুদ্ধে মুসায়লামার যৌথ বাহিনী পরাজিত হয় এবং ভণ্ড নবি মুসায়লামাসহ তার অনুসারী হানিফ গোত্রের হাজার হাজার লোক নিহত হয়। উপরের আলোচনা থেকে বলা যায়, খলিফা আবু বকর (রা) সরাসরি যুদ্ধ ঘোষণা করে সব ভণ্ড নবিকে পরাজিত করেন। মুসায়লামা ও আসওয়াদ আনসি নিহত হয় এবং তোলায়হা ও সাজাহ ইসলাম গ্রহণ করে। তার নেতৃত্বে মুসলিম সেনাপতিরা সমগ্র আরবের বিদ্রোহ দমন করে মুসলিম আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করেন।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উক্ত খলিফার বিদ্রোহ দমনে গৃহীত পদক্ষেপগুলো বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর