উদ্দীপকের ক্ষমতার দ্বন্দ্বের নিরিখে হযরত আলী (রাঃ) মুয়াবিয়া (রাঃ) এর মধ্যকার দ্বন্দ্বের পরিণতি মূল্যায়ন কর।
উত্তর: নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলি (রা) ও মুয়াবিয়া (রা)- এর মধ্যকার দ্বন্দ্ব ইসলামের ইতিহাসে প্রভাব বিস্তারকারী ঘটনা। নিচে তা ব্যাখ্যা করা হলো। ইসলামে তৃতীয় খলিফা হযরত ওসমান (রা) এর হত্যাকাণ্ডের পর একটি বিশৃঙ্খল পরিবেশে খিলাপত গ্রহণ করেন হযরত আলি (রা)। খিলাফাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য হযরত আলি (রা) আগের প্রাদেশিক শাসকদের অপসারণ করে নতুন শাসক নিয়োগের নীতি গ্রহণ করেন। সব প্রদেশের শাসকেরা তার নির্দেশ মেনে নিলেও দামেস্কের শাসনকর্তা মুয়াবিয়া (রা) তা মেনে নেননি । ফলে তাদের মধ্যে সংঘাত শুরু হয। এতে যোগ্যতা থাকা শর্তেও আলি (রা) মুয়াবিয়া (রা) এর কুটকৌশলের কাছে হেরে যান। উদ্দীপকেও এদিকটি লক্ষ করা যায়। উদ্দীপকে বলা হয়েছে, মিশরের শাসকের ক্ষমতাচ্যুতের পর একজন নতুন শাসন ক্ষমতা গ্রহণ করেন । কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কুটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং অল্প সময়ের মধ্যে কঠিন পরিণতি ভোগ করেন । সেনাপ্রধান খোলস ছেড়ে প্রেসিডেন্টের পদ দখল করেন। অনুরূপভাবে হযরত ওসমান (রা) এর পরে হযরত আলি (রা) খিলাফত গ্রহণ করেন। বিভিন্ন কারণে হযরত আলি (রা) ও দামেস্কার শাসক মুয়াবিয়া (রা)এর মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধকে কেন্দ্র করে ৬৫৭ খ্রিষ্টাব্দে উভয়ের মধ্যে সিফফিনের প্রান্তরে রক্তক্ষয়ি যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে হযরত আলি (রা) এর তীব্র আক্রমণে মুয়াবিয়ার (রা) এর বাহিনীর যখন পরাজয় প্রান্তরে তখন মুয়াবিয়া (রা) একজনের পরামর্শে কুটকৌশল অবলম্বন করেন এবং হযরত আলি (রা) কে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেন। অবশেষে ইরাকের মধ্যবর্তী স্থান দুমাতুল জন্দলের সালিশির (৬৫৯খ্রি.) চূড়ান্ত রায় অনুযায়ী কৌশলে দূরদর্শী আমর বিন আস হযরত আলি (রা) এর পরিবর্তে মুয়াবিয়াকে খলিফা বলে ঘোষণা করেন। খিলাফতে অধিষ্ঠিত হয়ে মুয়াবিয়া (রা) খুলাফিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েন এবং রাজতন্ত্রের সূচনা করেন। আলি (রা) ও মুয়াবিয়া (রা) এর দ্বন্দ্বে মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট হয়ে যায় ফলে তাদের মধ্যে দ্বিধা- বিভক্তি ঘটে। এ ঘটনার ফলে হযরত আলি (রা) খারেজিদের হাতে নিহত হন। সুতরাং বলা যায়, নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলি (রা) ও মুয়াবিয়া (রা)- এর মধ্যকার দ্বন্দ্ব ইসলামের ইতিহাসে প্রভাব বিস্তারকারী ঘটনা। উপরে তা ব্যাখ্যা করা হলো।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের ক্ষমতার দ্বন্দ্বের নিরিখে হযরত আলী (রাঃ) মুয়াবিয়া (রাঃ)…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর