শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মত ভন্ড ধর্ম ব্যবসায়ীর আবির্ভাব কোন খলিফার আমলে প্রকট আকার ধারণ করেছিল? বুঝিয়ে লেখ।

উত্তর: হযরত আবু বকর (রাঃ) এর আমলে উদ্দীপকের মত ভন্ড ধর্মব্যবসায়ীর আবির্ভাব প্রকট আকার ধারণ করেছিল। হযরত মুহাম্মদ (সা) এর নবুয়তের সাফল্য অনেকের মনে নবুয়ত লাভের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা। নবী এর জীবনের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কিছু ভন্ড নবীর আর্বিভাব ঘটে। তারা নিজেদের নবী বলে দাবি করে। নবী (সা) এর মৃত্যুর পর তাদের দাবিও চরমে পৌঁছে। উদ্দীপকেও এ দিকটির সাদৃশ্য পাওয়া যায়। উদ্দীপকের যশোধর সিং ধর্মকে ব্যবহার করে মর্যাদা ও অর্থবিত্তের মালিক হওয়ার আকাঙ্ক্ষা 'ক' অঞ্চলে ঢেঁরা খুলে বসেন। কিন্তু তার এমন কার্যকলাপ রাষ্ট্র ও ধর্মের জন্য হুমকি মনে করে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। যা হযরত মুহাম্মদ (সা) এর জীবদ্দশায়ও লক্ষ্য করা যায়। মুহাম্মদ (সা) এর আমলে এভাবেই আসওয়াদ আনসি সর্ব প্রথম নবুয়তের মিথ্যা দাবি করেন। সে সমগ্র ইয়েমেন থেকে মুসলিম প্রতিনিধিদের বিতাড়িত করে নাজরান ও ইয়েমেনের রাজধানীর সানা দখল করে। নবী (সা) এর মৃত্যুর পর পরে ভন্ড নবী তোলায়হা বেদুইন সাম্প্রদায়কে যাকাত না দিতে উস্কানি দেয। তার উস্কানিতে জাকাতবিরোধী বনি আবস ও বনি জুবিয়ান গোত্র মদিনার উপকণ্ঠে হানা দেয়। পরবর্তী সময় হযরত আবু বকর (রা) এর কঠোর ব্যবস্থাপনায় ভন্ড নবী তোলায়হা সেনাপতি খালেদ বিন ওয়ালিদের কাছে পরাজিত হয়ে সিরিয়ায় পালিয়ে যায় । তবে ভন্ড নবীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মুসায়লামাতুল কাজ্জব। সে আর এক ভন্ড নবী সাজাহকে বিয়ে করে বনু হানিফ গোত্রের সহায়তা ইসলামকে ধ্বংস করতে উদ্যত হয় । হযরত আবু বকর (রা) খালিদ বিন ওয়ালিদ এর মাধ্যমে ইয়েমামার যুদ্ধে মুসায়লামার যৌথ বাহিনীকে পরাস্ত করতে সক্ষম । অবশেষে বলা যায, উদ্দীপকের মতো ভন্ড ধর্মব্যবসায়ীরা খলিফা হযরত আবু বকর (রা) এর সময় প্রকট আকার ধারণ করেছিল।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের মত ভন্ড ধর্ম ব্যবসায়ীর আবির্ভাব কোন খলিফার আমলে প্রকট আক…

উদ্দীপক

যশোধর সিং অভিনেতা এবং শরীর চর্চাবিদ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এমনিতেই তার অনেক অনুসারী ছিল। তারপরও ধর্মকে ব্যবহার করে আরও মর্যাদা ও অর্থবিত্তের মালিক হওয়ার আকাঙ্ক্ষায় তিনি 'ক' অঞ্চলে ঢেঁরা খুলে বসেন। নিজে ধর্মগুরু সেজে কাল্পনিক ধর্ম বিশ্বাসের মিথ্যা লোভ দেখিয়ে প্রচুর ভক্ত ও অর্থের মালিক হন। কিন্তু তার এহেন কার্যকলাপ রাষ্ট্র ধর্মের জন্য হুমকি মনে করে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। একই সাথে অন্যান্য ধর্ম ব্যবসায়ীদেরও সরকার সমূলে দমন করে।

Dhaka · 2022

উত্তর

বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর (রা.) ইসলাম গ্রহণ করে।

উত্তর

কোরআন বিলুপ্তির আশঙ্কার কারণে এটি গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়। রাসূল (সাঃ) এর যুগে আল-কোরআন বই আকারে সংরক্ষণ করা সম্ভব ছিল না। নাজিলের প্রথম দিকে লেখা চেয়ে কোরআন মুখস্থ করার উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছিল। রাসূল (সাঃ) এর জীবদ্দশায়ই সাহাবায়ে কেরামের একটি বড় অংশ হাফেজে কোরআন হয়েছিলেন। ইয়ামামার যুগে এই হাফেজগণের অনেকেই শহীদ হন। এ অবস্থায় হযরত ওমর (রা.) মনে করলেন, এভাবে হাফেজগণ মৃত্যুবরণ করলে কুরআনের একটি বড় অংশ হারিয়ে যাবে। এ কারণে তার পরামর্শ হজরত আবু বকর (রা.) আল-কোরআন গ্রন্থাগারে লিপিবদ্ধ করেন।

উত্তর

হযরত আবু বকর (রাঃ) এর আমলে উদ্দীপকের মত ভন্ড ধর্মব্যবসায়ীর আবির্ভাব প্রকট আকার ধারণ করেছিল। হযরত মুহাম্মদ (সা) এর নবুয়তের সাফল্য অনেকের মনে নবুয়ত লাভের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা। নবী এর জীবনের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কিছু ভন্ড নবীর আর্বিভাব ঘটে। তারা নিজেদের নবী বলে দাবি করে। নবী (সা) এর মৃত্যুর পর তাদের দাবিও চরমে পৌঁছে। উদ্দীপকেও এ দিকটির সাদৃশ্য পাওয়া যায়। উদ্দীপকের যশোধর সিং ধর্মকে ব্যবহার করে মর্যাদা ও অর্থবিত্তের মালিক হওয়ার আকাঙ্ক্ষা 'ক' অঞ্চলে ঢেঁরা খুলে বসেন। কিন্তু তার এমন কার্যকলাপ রাষ্ট্র ও ধর্মের জন্য হুমকি মনে করে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। যা হযরত মুহাম্মদ (সা) এর জীবদ্দশায়ও লক্ষ্য করা যায়। মুহাম্মদ (সা) এর আমলে এভাবেই আসওয়াদ আনসি সর্ব প্রথম নবুয়তের মিথ্যা দাবি করেন। সে সমগ্র ইয়েমেন থেকে মুসলিম প্রতিনিধিদের বিতাড়িত করে নাজরান ও ইয়েমেনের রাজধানীর সানা দখল করে। নবী (সা) এর মৃত্যুর পর পরে ভন্ড নবী তোলায়হা বেদুইন সাম্প্রদায়কে যাকাত না দিতে উস্কানি দেয। তার উস্কানিতে জাকাতবিরোধী বনি আবস ও বনি জুবিয়ান গোত্র মদিনার উপকণ্ঠে হানা দেয়। পরবর্তী সময় হযরত আবু বকর (রা) এর কঠোর ব্যবস্থাপনায় ভন্ড নবী তোলায়হা সেনাপতি খালেদ বিন ওয়ালিদের কাছে পরাজিত হয়ে সিরিয়ায় পালিয়ে যায় । তবে ভন্ড নবীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মুসায়লামাতুল কাজ্জব। সে আর এক ভন্ড নবী সাজাহকে বিয়ে করে বনু হানিফ গোত্রের সহায়তা ইসলামকে ধ্বংস করতে উদ্যত হয় । হযরত আবু বকর (রা) খালিদ বিন ওয়ালিদ এর মাধ্যমে ইয়েমামার যুদ্ধে মুসায়লামার যৌথ বাহিনীকে পরাস্ত করতে সক্ষম । অবশেষে বলা যায, উদ্দীপকের মতো ভন্ড ধর্মব্যবসায়ীরা খলিফা হযরত আবু বকর (রা) এর সময় প্রকট আকার ধারণ করেছিল।

উত্তর

উদ্দীপকের ধর্ম ও রাষ্ট্রের প্রতি হুমকিস্বরূপ উল্লেখিত কর্মকাণ্ডের তুলনায় রিদ্দা আন্দোলন ছিল আরও ভয়াবহ ও সুদূরপ্রসারী। মহানবী হযরত মুহাম্মদ (সা) এর ইন্তেকালে হেজাজ ছাড়া প্রায় পুরো আরবে ইসলাম ধর্ম ও নব প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ শুরু হয়। আরববাসীর অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করে স্বধর্মে ফিরে যায়। ইহুদি ও খ্রিষ্টানরা মাথাছাড়া দিয়ে উঠে। এদের বিদ্রোহ সমগ্র আরবে চরম অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। তবে উদ্দীপকে এত মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়নি। উদ্দীপকে বলা হয়েছে, যশোধর সিং ধর্মব্যবসার মাধ্যমে প্রচুর অর্থের মালিক হন। তবে তিনি সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন বা বিদ্রোহ জাননি। আর তার তাৎপরতা প্রতিরোধ দেশের জন্য কোন সুদুরপ্রসারি ফলও বয়ে আনেনি। কিন্তু অপর দিকে দেখা যায়, হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবদ্দশায় অনেক ভন্ড নবীর আগমন ঘটেছিল।তার ইন্তেকালের পর ভন্ড নবীরা নবুয়তকে একটি লাভজনক ব্যবসা মনে করেছিল। তাই তারা আরবের বিভিন্ন গোত্র ও শ্রেণীর বিভ্রান্তদের নিয়ে ইসলাম ধ্বংসের ঘৃণ্য বিদ্রোহে লিপ্ত হয়েছিল । এই বিদ্রোহই রিদ্দা আন্দোলন নামে পরিচিত। এ যুদ্ধে যোগ্য সেনাপতিদের দুর্বার ভূমিকার কারণে মুসলমানরা জয় লাভ করে। এ জয়ের ফলে আরব থেকে পৌত্তলিকরা চিরতরে বিলুপ্ত হয় এবং আল্লাহর একত্ববাদ সুপ্রতিষ্ঠিত হয়। রিদ্দা যুদ্ধে জয়লাভের ফলে ইসলাম রাষ্ট্র ধ্বংসের হাত থেকে চিরদিনের মতো রক্ষা পায় এবং মুসলমানদের শক্তি ও শৃঙ্খলার কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মদিনা রাষ্ট্র বিচ্ছিন্নতাবাদ আন্দোলন থেকে রক্ষা পায় এবং মুসলিম জাতি নববলে বলীয়ান হয়। এই যুদ্ধে জয় লাভের ফলে ইসলামের রাষ্ট্রের আয়ের পথ বেড়ে যায। বিভিন্ন সম্প্রদায়ের কাছ থেকে যাকাত সংগ্রহীত হওয়ার ফলে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা উন্নতি হয় ইসলাম সম্পর্কে মুসলমানদের সন্দেহের অবসান হয় এবং তাদের মনে উৎসাহ-উদ্দীপনা এবং আশার আলো সঞ্চারিত হয়। সুতরাং বলা যায় উদ্দীপকের, উদ্দীপকের কর্মকাণ্ডে তুলনায় রিদ্দা আন্দোলন ছিল ভয়াবহ ও সুদূরপ্রসারী।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।