শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে খলিফা হযরত আবু বকর (রা.)-এর শাসনামলের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে খলিফা আবু বকর (রা.)-এর শাসনামলের রিদ্দা তথা স্বধর্মত্যাগীদের আন্দোলনের মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, অনেকে ধর্মীয় আবেগকে পুঁজি করে মানুষকে শোষণ করে এবং জাগতিক ও ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলে দাবি করে। মানুষ তাদের বিশ্বাস করে ও ভক্তি করে। অনুরূপ হযরত আবু বকর (রা.)-এর সময়ে জাগতিক সম্মানের লোভে কতিপয় ব্যক্তি। নিজেকে নবি বলে দাবি করে। তাদের প্ররোচনায় অনেক মানুষ বিভ্রান্ত হয় এবং কেউ পূর্বের ধর্মে ফিরে যেতে থাকে, কেউ যাকাত দিতে অস্বীকার করে এর ফলে বিদোহ সৃষ্টি হয়। যা রিদ্দা নামে পরিচিত। হযরত আবু বকর (রা.) সংকটময় অবস্থায় ইসলামি রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেন। এ সময় মুসলমানরা দলে দলে নিজ ধর্মে ধর্মে ফিরে যেতে থাকে এবং ইহুদি খ্রিষ্টানরা মাথাচাড়া দিয়ে ওঠে। তাছাড়া হেজাজ প্রদেশ ছাড়া সমগ্র আরব বিচ্ছিন্ন হয়ে পড়ে। মহানবি (সা.) শেষ নবি হলেও তাঁর মৃত্যুর পর মুসায়লামা, সাজাহ, তোলায়হা, আসাদ নিজেদের নবি হিসেবে দাবি করে বিদ্রোহ ঘোষণা করে। এ পরিস্থিতিতে হযরত আবু বকর (রা) তার সেনাদলকে বিভিন্ন ভাগে বিভক্ত করে এসব ভণ্ডনবিদের বিরুদ্ধে প্রেরণ করেন। তার সুযোগ্য । নেতৃত্বে ভন্ডনবিরা পরাজিত হয় এবং ইয়ামামার যুদ্ধে মুসায়লামার পরাজয়ের মধ্য দিয়ে তাদের চূড়ান্ত পরাজয় ঘটে। আল্লাহর আদেশ নেসাব পরিমাণ সম্পদের মালিককে শতকরা আড়াই ভাগ যাকাত দিতে হবে। কিন্তু মহানবি (সা.)-এর মৃত্যুর পর ইয়েমেন, ইয়ামামা ও ওমানের লোকেরা যাকাত প্রদানে অস্বীকার করলে হযরত আবু বকর (রা) তাদের কঠোর হস্তে দমন করে এ ইসলামি বিধান জারি রাখেন। তিনি স্বীয় কৃতিত্ববলে শিশু ইসলামি রাষ্ট্র মদিনাকে রক্ষা করেন এবং ইসলামের ত্রাণকর্তা উপাধি লাভ করেন। পরিশেষে বলা যায়, হযরত আবু বকর (রা.)-এর সময়ে উদ্দীপকের মতো ভণ্ডধর্মীয় শ্রেণির আবির্ভাব ঘটে এবং অনেকে যাকাত দিতে ! অস্বীকার করে বিদ্রোহ ঘোষণা করে। যা রিদ্দার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে খলিফা হযরত আবু বকর (রা.)-এর শাসনামলের কোন ঘটনার মিল রয়েছে?…

উদ্দীপক

ধর্মীয় আবেগকে পুঁজি করে মানুষকে শোষণ করা, মানুষের শক্তিকে নিজের স্বার্থে ব্যবহার করার আকাঙ্ক্ষা থেকে ধর্মীয় বিভিন্ন দল ও মতের জন্ম হয়। অনেক ব্যক্তি ভণ্ডামির আশ্রয় নিয়ে নিজেকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলে দাবি করে। মানুষ তাদের অন্ধভাবে বিশ্বাস করে তাদের ভক্তি করে এবং অনুসরণ করে। মানুষ নিজের আয়- উপার্জন থেকে সরকারকে কর দেওয়ার বিষয়ে সবসময়েই অনীহা প্রকাশ করে। ইতিহাসে কর না দেওয়ার দাবিতে অনেক বিদ্রোহের পরিচয় পাওয়া যায়।

Dhaka · 2023

উত্তর

ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) বায়তুল মাল প্রতিষ্ঠা করেন।

উত্তর

মজলিস-উশ-শূরা গঠনের উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় সকল কাজে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। হযরত উমর (রা.) ঘোষণা করেন পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না। তাই তিনি মজলিস- উশ-শূরা গঠন করেন। এর সদস্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সকল কাজে খলিফাকে তাদের দূরদর্শিতা ও বিচারবুদ্ধিতা দ্বারা বিভিন্ন পরামর্শ প্রদান করতেন। ফলে রাষ্ট্রীয় কাজ সম্পাদন করা সহজ ও নির্ভুল ছিল। তাই দেখা যায়, পরামর্শের ভিত্তিতে সুষ্ঠুভাবে শাসন পরিচালনার জন্য মজলিস-উশ-শূরা গঠন করা হয়।

উত্তর

উদ্দীপকে খলিফা আবু বকর (রা.)-এর শাসনামলের রিদ্দা তথা স্বধর্মত্যাগীদের আন্দোলনের মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায়, অনেকে ধর্মীয় আবেগকে পুঁজি করে মানুষকে শোষণ করে এবং জাগতিক ও ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলে দাবি করে। মানুষ তাদের বিশ্বাস করে ও ভক্তি করে। অনুরূপ হযরত আবু বকর (রা.)-এর সময়ে জাগতিক সম্মানের লোভে কতিপয় ব্যক্তি। নিজেকে নবি বলে দাবি করে। তাদের প্ররোচনায় অনেক মানুষ বিভ্রান্ত হয় এবং কেউ পূর্বের ধর্মে ফিরে যেতে থাকে, কেউ যাকাত দিতে অস্বীকার করে এর ফলে বিদোহ সৃষ্টি হয়। যা রিদ্দা নামে পরিচিত। হযরত আবু বকর (রা.) সংকটময় অবস্থায় ইসলামি রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেন। এ সময় মুসলমানরা দলে দলে নিজ ধর্মে ধর্মে ফিরে যেতে থাকে এবং ইহুদি খ্রিষ্টানরা মাথাচাড়া দিয়ে ওঠে। তাছাড়া হেজাজ প্রদেশ ছাড়া সমগ্র আরব বিচ্ছিন্ন হয়ে পড়ে। মহানবি (সা.) শেষ নবি হলেও তাঁর মৃত্যুর পর মুসায়লামা, সাজাহ, তোলায়হা, আসাদ নিজেদের নবি হিসেবে দাবি করে বিদ্রোহ ঘোষণা করে। এ পরিস্থিতিতে হযরত আবু বকর (রা) তার সেনাদলকে বিভিন্ন ভাগে বিভক্ত করে এসব ভণ্ডনবিদের বিরুদ্ধে প্রেরণ করেন। তার সুযোগ্য । নেতৃত্বে ভন্ডনবিরা পরাজিত হয় এবং ইয়ামামার যুদ্ধে মুসায়লামার পরাজয়ের মধ্য দিয়ে তাদের চূড়ান্ত পরাজয় ঘটে। আল্লাহর আদেশ নেসাব পরিমাণ সম্পদের মালিককে শতকরা আড়াই ভাগ যাকাত দিতে হবে। কিন্তু মহানবি (সা.)-এর মৃত্যুর পর ইয়েমেন, ইয়ামামা ও ওমানের লোকেরা যাকাত প্রদানে অস্বীকার করলে হযরত আবু বকর (রা) তাদের কঠোর হস্তে দমন করে এ ইসলামি বিধান জারি রাখেন। তিনি স্বীয় কৃতিত্ববলে শিশু ইসলামি রাষ্ট্র মদিনাকে রক্ষা করেন এবং ইসলামের ত্রাণকর্তা উপাধি লাভ করেন। পরিশেষে বলা যায়, হযরত আবু বকর (রা.)-এর সময়ে উদ্দীপকের মতো ভণ্ডধর্মীয় শ্রেণির আবির্ভাব ঘটে এবং অনেকে যাকাত দিতে ! অস্বীকার করে বিদ্রোহ ঘোষণা করে। যা রিদ্দার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত কর দিতে অনীহার বিষয়টি হযরত আবু বকর (রা)-এর শাসনামলের জাকাত প্রদানে অস্বীকৃতির বিষয়টিকে ইঙ্গিত করে। আর এ অস্বীকৃতির বিরুদ্ধে রিদ্দা যুদ্ধ পরিচালিত হয়। মহানবি (স)-এর ইন্তেকালের পর বিভিন্ন আরব গোত্র ইসলাম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যাচ্ছিল। এ সুযোগে কিছু ভণ্ড নবির আবির্ভাব হয় এবং মদিনার সম্পদশালীরা জাকাত দিতে অনীহা প্রকাশ করে। বিশেষ করে বেদুইন সম্প্রদায় ইসলামের বিধি মোতাবেক জাকাত দিতে অস্বীকৃতি জানায়। স্বাধীনচেতা আরবদের বিভিন্ন গোত্র জাকাত দেওয়াকে নিজেদের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করে তারা এর বিরুদ্ধে ভণ্ড নবি তোলায়হার নেতৃত্বে একত্র হয়ে বিদ্রোহ ঘোষণা করে। হযরত আবু বকর (রা) রিদ্দা যুদ্ধের মাধ্যমে শক্তহাতে সব বিদ্রোহের উপযুক্ত জবাব দেন। রাসুল (স)-এর জীবদ্দশায় আসওয়াদ আনসি নবুয়ত দাবি করে দক্ষিণ আরবে নিজের অবস্থান সুসংহত করে। কিন্তু রাসুল (স)- এর মৃত্যুর দু-এক দিন আগে আত্মীয় ফিরোজ দাইলামির হাতে আসওয়াদ আনসি নিহত হয়। রাসুল (স)-এর মৃত্যুর পর মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ নামে বেশ কয়েকজন ভন্ড নবির আবির্ভাব ঘটে। তাদের প্রবল আন্দোলনে-মুসলিম খিলাফতের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। হযরত আবু বকর (রা) নির্ভীকতা, বিচক্ষণতা ও সত্যনিষ্ঠার মাধ্যমে তাদেরকে কঠোরভাবে দমন করে ইসলামকে শঙ্কামুক্ত করেন। আবু বকর (রা) সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সহায়তায় তোলায়হা, সাজাহ ও মুসায়লামাকে কঠোর হস্তে দমন করেন। এছাড়া আবু বকর (রা) দক্ষিণ সিরিয়ার যাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারীদের দমনেও কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। আর এভাবেই বিভিন্ন ঘটনা ও বিচক্ষণ পরিকল্পনার মাধ্যমে রিদ্দা যুদ্ধ পরিচালিত হয়। পরিশেষে বলা যায়, হযরত আবু বকর (রা) জাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারী এবং ভণ্ড নবিদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ পরিচালনা করেন, যা ছিল মদিনার শিশু ইসলামকে রক্ষার এক সুদৃঢ়, সুচিন্তিত এবং সুদূরপ্রসারী পদক্ষেপ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।