উদ্দীপকে বর্ণিত কর মওকুফের দাবিতে হযরত আবু বকর (রা.)-এর শাসনামলে যে বিদ্রোহ ও যুদ্ধ হয়েছিল তা পর্যালোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কর দিতে অনীহার বিষয়টি হযরত আবু বকর (রা)-এর শাসনামলের জাকাত প্রদানে অস্বীকৃতির বিষয়টিকে ইঙ্গিত করে। আর এ অস্বীকৃতির বিরুদ্ধে রিদ্দা যুদ্ধ পরিচালিত হয়। মহানবি (স)-এর ইন্তেকালের পর বিভিন্ন আরব গোত্র ইসলাম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যাচ্ছিল। এ সুযোগে কিছু ভণ্ড নবির আবির্ভাব হয় এবং মদিনার সম্পদশালীরা জাকাত দিতে অনীহা প্রকাশ করে। বিশেষ করে বেদুইন সম্প্রদায় ইসলামের বিধি মোতাবেক জাকাত দিতে অস্বীকৃতি জানায়। স্বাধীনচেতা আরবদের বিভিন্ন গোত্র জাকাত দেওয়াকে নিজেদের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করে তারা এর বিরুদ্ধে ভণ্ড নবি তোলায়হার নেতৃত্বে একত্র হয়ে বিদ্রোহ ঘোষণা করে। হযরত আবু বকর (রা) রিদ্দা যুদ্ধের মাধ্যমে শক্তহাতে সব বিদ্রোহের উপযুক্ত জবাব দেন। রাসুল (স)-এর জীবদ্দশায় আসওয়াদ আনসি নবুয়ত দাবি করে দক্ষিণ আরবে নিজের অবস্থান সুসংহত করে। কিন্তু রাসুল (স)- এর মৃত্যুর দু-এক দিন আগে আত্মীয় ফিরোজ দাইলামির হাতে আসওয়াদ আনসি নিহত হয়। রাসুল (স)-এর মৃত্যুর পর মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ নামে বেশ কয়েকজন ভন্ড নবির আবির্ভাব ঘটে। তাদের প্রবল আন্দোলনে-মুসলিম খিলাফতের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। হযরত আবু বকর (রা) নির্ভীকতা, বিচক্ষণতা ও সত্যনিষ্ঠার মাধ্যমে তাদেরকে কঠোরভাবে দমন করে ইসলামকে শঙ্কামুক্ত করেন। আবু বকর (রা) সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সহায়তায় তোলায়হা, সাজাহ ও মুসায়লামাকে কঠোর হস্তে দমন করেন। এছাড়া আবু বকর (রা) দক্ষিণ সিরিয়ার যাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারীদের দমনেও কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। আর এভাবেই বিভিন্ন ঘটনা ও বিচক্ষণ পরিকল্পনার মাধ্যমে রিদ্দা যুদ্ধ পরিচালিত হয়। পরিশেষে বলা যায়, হযরত আবু বকর (রা) জাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারী এবং ভণ্ড নবিদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ পরিচালনা করেন, যা ছিল মদিনার শিশু ইসলামকে রক্ষার এক সুদৃঢ়, সুচিন্তিত এবং সুদূরপ্রসারী পদক্ষেপ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কর মওকুফের দাবিতে হযরত আবু বকর (রা.)-এর শাসনামলে যে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর