শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সমঝোতা বৈঠকের ফলে সৃষ্ট তৃতীয় শক্তির সাথে ইসলামের কোন সম্প্রদায়ের সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের সমঝোতা বৈঠকের ফলে সৃষ্ট তৃতীয় শক্তির সাথে ইসলামের ইতিহাসে খারেজি দল আবির্ভূত হওয়ার সাদৃশ্য রয়েছে। খারেজি অর্থ দলত্যাগী। হযরত আলি (রা)-এর দল ত্যাগ করে এরা অন্য একটি দলের উদ্ভব ঘটায়। পরবর্তীতে এরাই উমাইয়া খিলাফতে গোলযোগ সৃষ্টি করে এবং শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়। উদ্দীপকের সমঝোতা বৈঠকের ফলে সৃষ্ট তৃতীয় পক্ষটির ক্ষেত্রেও অনুরূপ দৃষ্টান্ত লক্ষণীয়। উদ্দীপকে সমঝোতা বৈঠকে দেখা যায়, ম্যানেজিং কমিটির সভাপতি পদের প্রতি আগ্রহী মনির বর্তমান সভাপতিকে প্রতারণার মাধ্যমে অপসারণ করে নিজেই সভাপতির পদ দখল করে। এতে উপস্থিত সদস্যদের মাঝে কয়েকজন এর বিরোধিতা করে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়। ইসলামের ইতিহাসেও এমন একটি ঘটনা দেখা যায়, যা হযরত আলি (রা)- এর খিলাফতে ঘটেছিল । খলিফা পদের প্রতি আগ্রহী মুয়াবিয়া প্রতারণামূলক দুমাতুল জন্দলের মীমাংসার বৈঠকে হযরত আলি (রা) কে পদচ্যুত করে নিজেকে খলিফা পদে প্রতিষ্ঠিত করে। এতে হযরত আলি (রা)-এর পক্ষের কিছু সমর্থক এই রায় মেনে নিতে না পেরে দলত্যাগ করে। পরবর্তীতে এরা তৃতীয় দল হিসেবে আবির্ভূত হয়, যারা খারেজি নামে পরিচিত ছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত দল সৃষ্টির সাথে খারেজি দলের আবির্ভাবের সামঞ্জস্য রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের সমঝোতা বৈঠকের ফলে সৃষ্ট তৃতীয় শক্তির সাথে ইসলামের কোন সম…

উদ্দীপক

শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মনিরের সভাপতি পদটির প্রতি খুব আগ্রহ। তাই তিনি তার সমর্থকদের নিয়ে সভাপতির এক সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে এবং এ নিয়ে উভয় পক্ষের মধ্যে এক পর্যায়ে মারামারিও বেঁধে যায়। মনিরের এক ঘনিষ্ঠ সহযোগীর উদ্যোগে উভয়ের বিরোধ মীমাংসার জন্য বৈঠক বসলে প্রতারণার মাধ্যমে বর্তমান সভাপতিকে অপসারণ করে মনিরকে সভাপতি হিসেবে ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত সদস্যদের মাঝে কয়েকজন এর বিরোধিতা করে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয় এবং এই তৃতীয় শক্তির কার্যকলাপ ছিল চরমভাবাপন্ন। পরবর্তী সময়ে বিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024

উত্তর

উষ্ট্রের যুদ্ধে মহীয়সী হযরত আয়েশা (রা) হযরত আলি (রা) এর বিপক্ষে ছিল।

উত্তর

ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা) মহানবি (স)-এর দুই মেয়ে, রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন বলে তাকে যুন্নুরাইন বলা হয়। 'যুন্নুরাইন' শব্দের অর্থ দুই নুর বা জ্যোতিষ্কের অধিকারী। হযরত মুহাম্মদ (স)-এর মেয়েরা ছিলেন নুরের সাথে তুলনীয়। বিবাহ সূত্রে ওসমান (রা) তাদের অধিকার লাভ করেন। এজন্য তাকে দুই নুরের অধিকারী বা যুন্নুরাইন বলা হয়।

উত্তর

উদ্দীপকের সমঝোতা বৈঠকের ফলে সৃষ্ট তৃতীয় শক্তির সাথে ইসলামের ইতিহাসে খারেজি দল আবির্ভূত হওয়ার সাদৃশ্য রয়েছে। খারেজি অর্থ দলত্যাগী। হযরত আলি (রা)-এর দল ত্যাগ করে এরা অন্য একটি দলের উদ্ভব ঘটায়। পরবর্তীতে এরাই উমাইয়া খিলাফতে গোলযোগ সৃষ্টি করে এবং শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়। উদ্দীপকের সমঝোতা বৈঠকের ফলে সৃষ্ট তৃতীয় পক্ষটির ক্ষেত্রেও অনুরূপ দৃষ্টান্ত লক্ষণীয়। উদ্দীপকে সমঝোতা বৈঠকে দেখা যায়, ম্যানেজিং কমিটির সভাপতি পদের প্রতি আগ্রহী মনির বর্তমান সভাপতিকে প্রতারণার মাধ্যমে অপসারণ করে নিজেই সভাপতির পদ দখল করে। এতে উপস্থিত সদস্যদের মাঝে কয়েকজন এর বিরোধিতা করে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়। ইসলামের ইতিহাসেও এমন একটি ঘটনা দেখা যায়, যা হযরত আলি (রা)- এর খিলাফতে ঘটেছিল । খলিফা পদের প্রতি আগ্রহী মুয়াবিয়া প্রতারণামূলক দুমাতুল জন্দলের মীমাংসার বৈঠকে হযরত আলি (রা) কে পদচ্যুত করে নিজেকে খলিফা পদে প্রতিষ্ঠিত করে। এতে হযরত আলি (রা)-এর পক্ষের কিছু সমর্থক এই রায় মেনে নিতে না পেরে দলত্যাগ করে। পরবর্তীতে এরা তৃতীয় দল হিসেবে আবির্ভূত হয়, যারা খারেজি নামে পরিচিত ছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত দল সৃষ্টির সাথে খারেজি দলের আবির্ভাবের সামঞ্জস্য রয়েছে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের দ্বন্দ্বটিকে আমি হযরত আলি (রা) এবং মুয়াবিয়া (রা)-এর দ্বন্দ্বের পূর্ণাঙ্গ রূপ বলে মনে করি। উদ্দীপকে দেখা যায়, শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের মীমাংসার জন্য বৈঠক বসলে প্রতারণার মাধ্যমে বর্তমান সভাপতিকে অপসারণ করে মনিরকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। একইভাবে দেখা যায় হযরত আলি (রা)-এর খিলাফতে মুয়াবিয়ার খলিফা পদে অধিষ্ঠিত হওয়ার ঘটনাটি ছিল প্রতারণামূলক দুমাতুল জন্দলের সালিশের মাধ্যম । সিফফিনের যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে মুয়াবিয়া রাজনৈতিক কৌশলের আশ্রয় নেয়। মুয়াবিয়ার পক্ষ থেকে ধূর্ত আমর ইবনে আস এবং হযরত আলি (রা)-এর পক্ষ থেকে সরল মনের মুসা আল আশারি উভয়েই দুমাতুল জন্দল নামক স্থানে উভয় পক্ষের সমর্থকদের নিয়ে বৈঠক ডাকে। ধূর্ত আমর মুসাকে বললেন প্রথমে মুসা হযরত আলি (রা)-এর পদচ্যুতির ঘোষণা করবেন এবং পরে আমর মুয়াবিয়াকে পদচ্যুতির ঘোষণা দিবেন । দেখা গেল সরলমনা মুসা আল আশারি আলি (রা) কে পদচ্যুতির ঘোষণা দিলেন । কিন্তু আমর আলি (রা) কে পদচ্যুতি গ্রহণ করে তার স্থলে মুয়াবিয়াকে নিযুক্তির ঘোষণা দিলেন। এ' ঘোষণায় হযরত আলি (রা)-এর কিছু সমর্থক রায় অমান্য করে বিক্ষুব্ধ হয়ে পড়ে। পরে তারা দলত্যাগী হয় এবং পরবর্তীতে উমাইয়া খিলাফতে বিশৃঙ্খলা সৃষ্টি করে । উপরের আলোচনায় প্রমাণ হয় যে, উদ্দীপকের দ্বন্দ্বটিতে হযরত আলি (রা) এবং মুয়াবিয়া (রা)-এর দ্বন্দ্বের সম্পূর্ণ প্রতিফলন ঘটেছে ।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।