শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের হত্যাকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন খলিফার হত্যাকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করে।

উত্তর: উদ্দীপকের হত্যাকাণ্ডের সাথে হযরত ওসমান (রা.) হত্যাকাণ্ডের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: উদ্দীপকের চিলমারির মেয়র আবসার শান্তির শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কাজের গতি বৃদ্ধির জন্য কিছু কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেন। তাদের মধ্যে কিছু ব্যক্তি ছিলেন মেয়রের নিকটতম আত্মীয়। তাই মেয়র বিরোধী কিছু লোক অর্থ আত্মসাৎ এবং স্বজনপ্রীতির জন্য তার বিরুদ্ধে অভিযোগ করে। এতে করে এলাকায় বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি হয় এবং একপর্যায়ে তারা মেয়রকে তার বাসগৃহে অবরুদ্ধ করে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। হযরত ওসমান (রা.) ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তিনি ছিলেন ন্যয়নিষ্ঠ, কর্তব্যপরায়ণ ও মহৎপ্রাণ ব্যক্তি। তিনি ইসলামের সার্বিক খেদমত ও জনসাধারণের মঙ্গলের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ আনে বেদুইন ও অনারব মুসলমানগণ। কুরআন শরীফ দগ্ধীকরন, বাইতুল মালের অর্থ আত্মসাৎ করে নিজের আত্মীয়-স্বজনকে দান করা এবং সরকারি চারণভূমি নিজস্ব কাজে ব্যবহার করা ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে আনেন। যার ফলে সাম্রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিদ্রোহীরা মদিনা উপস্থিত হয় এবং হযরত ওসমান (রা.) এর বাশ গৃহ অবরোধ করেন। এ সময় কুরআন পাঠরত অবস্থায় তারা হযরত ওসমান (রা.) হত্যা করে। তাই বলা যায়, উদ্দীপকের হত্যাকাণ্ডের সাথে হযরত ওসমান (রা.) হত্যাকাণ্ডের মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের হত্যাকাণ্ডের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন খলিফার হত্যাকাণ্ড…

উদ্দীপক

জনাব আফসার সাহেব চিলমারী নামক পৌর অঞ্চলের মেয়র নির্বাচিত হয়ে জনগণের মধ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি করার জন্য কিছু কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ প্রদান করেন। কিন্তু ঘটনা ক্রমে কিছু কিছু নিয়োগকৃত কর্মকর্তা মেয়রের নিকটতম আত্মীয় ছিল। বেশ কিছুদিন পর মেয়র- বিরোধী কতিপয় ব্যক্তি অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতিসহ কতিপয় অভিযোগ উত্থাপন করে এলাকায় বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করে। এক পর্যায়ে গোলযোগকারীরা মেয়রের বাসভবন ঘেরাও করে তাঁকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। এতে এলাকায় গৃহযুদ্ধের সূত্রপাত হয়।

Dhaka · 2021

উত্তর

ফারুক শব্দের অর্থ সত্য-মিথ্যার পার্থক্যকারী।

উত্তর

মজলিশ-উস-শুরা হল ইসলামী রাষ্ট্রের একটি মন্ত্রণাপরিষদ। প্রাক ইসলামিক যুগের দারুন নাদওয়ান বায়োজ্যেষ্ঠ পরিষদ এর রাসূল (সাঃ) একটি পরামর্শ ব্যবস্থা চালু রাখেন যা পরবর্তী সময়ে আবু বকর (রাঃ) অনুসরণ করেন। হযরত ওমর (রাঃ) এর জন্য আধুনিকরণের উদ্যোগ গ্রহণ করেন। কারণ রাসূল (সাঃ) পরামর্শ চারা খিলাফত চলতে পারে না। এ গণতান্ত্রিক চেতনার উপর তিনি জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণালপরিষদ গঠন করেন। আর এই মন্ত্রণালপরিষদটি মজলিস-উশ-শূরা নামে পরিচিত ছিল।

উত্তর

উদ্দীপকের হত্যাকাণ্ডের সাথে হযরত ওসমান (রা.) হত্যাকাণ্ডের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: উদ্দীপকের চিলমারির মেয়র আবসার শান্তির শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কাজের গতি বৃদ্ধির জন্য কিছু কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেন। তাদের মধ্যে কিছু ব্যক্তি ছিলেন মেয়রের নিকটতম আত্মীয়। তাই মেয়র বিরোধী কিছু লোক অর্থ আত্মসাৎ এবং স্বজনপ্রীতির জন্য তার বিরুদ্ধে অভিযোগ করে। এতে করে এলাকায় বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি হয় এবং একপর্যায়ে তারা মেয়রকে তার বাসগৃহে অবরুদ্ধ করে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। হযরত ওসমান (রা.) ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তিনি ছিলেন ন্যয়নিষ্ঠ, কর্তব্যপরায়ণ ও মহৎপ্রাণ ব্যক্তি। তিনি ইসলামের সার্বিক খেদমত ও জনসাধারণের মঙ্গলের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ আনে বেদুইন ও অনারব মুসলমানগণ। কুরআন শরীফ দগ্ধীকরন, বাইতুল মালের অর্থ আত্মসাৎ করে নিজের আত্মীয়-স্বজনকে দান করা এবং সরকারি চারণভূমি নিজস্ব কাজে ব্যবহার করা ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে আনেন। যার ফলে সাম্রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিদ্রোহীরা মদিনা উপস্থিত হয় এবং হযরত ওসমান (রা.) এর বাশ গৃহ অবরোধ করেন। এ সময় কুরআন পাঠরত অবস্থায় তারা হযরত ওসমান (রা.) হত্যা করে। তাই বলা যায়, উদ্দীপকের হত্যাকাণ্ডের সাথে হযরত ওসমান (রা.) হত্যাকাণ্ডের মিল রয়েছে।

উত্তর

"হযরত ওসমান (রা.) এর হত্যাকাণ্ডের ফলাফল ছিল সুদূরপ্রসারী"—উদ্দীপকের আলোকে উক্তিটি নিম্নে বিশ্লেষণন করা হলো: স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ এবং সরকারি চারণভূমি নিজের কাজে ব্যবহার করা প্রভৃতি অভিযোগের ভিত্তিতে সাম্রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিরোধীরা হযরত ওসমান (রা.) এর বাসগৃহ অবরুদ্ধ করে তালে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ফলে খিলাফতের ধর্মীয় নৈতিক মর্যাদা এবং ইসলামের রক্ষা মারাত্মকভাবে ভূলুণ্ঠিত হয়। ফলে খিলাফতের প্রতি মুসলমানদের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভক্তি ক্রম শীতল হয়ে পড়ে। হযরত ওসমান (রা.) এর মৃত্যুতে মুসলমানদের মধ্যে অনৈক্য দেখা যায়। পরবর্তী সময়ে উষ্ট্রের যুদ্ধ ও সিফফিনের যুদ্ধ হয়। এই হত্যাকাণ্ডের জের ধরেই পরবর্তীতে পুরাতন নদীর তীরে অবস্থিত কারবালা প্রান্তরে মহানবীর নাতি ইমাম হোসেন শহীদ হন। মূলত এই হত্যাকাণ্ডের পর থেকেই গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে যার ফলে মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। এ সময় মুসলিম সমাজের সুন্নী, শিয়া, খারেজি ইত্যাদি ধর্মীয় রাজনৈতিক দল ও সম্প্রদায়ের উদ্ভব হয়। এই হত্যাকাণ্ডের ফলে যে দ্বন্দ্ব সৃষ্টি হয় সে দ্বন্দ্ব থেকেই হযরত আলীর মৃত্যুর পর মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন। মুয়াবিয়া ইমাম হাসানকে খিলাফত আগে বাধ্য করে নিজের পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী হিসেবে মনোনয়ন করেন। এর মধ্য দিয়ে খিলাফাতে গণতান্ত্রিক পদ্ধতির পরিবর্তে বংশানুক্রমিক রাজতন্ত্র চালু হয়। তাই বলা যায়, হযরত ওসমান (রা.) এর হত্যাকাণ্ডের ফলাফল ছিল সুদূরপ্রসারী। কেননা এর মধ্য দিয়ে মুসলিম জাহান অপূর্ণ ক্ষতির সম্মুখীন হয়। মুসলমানদের ঐক্য বিনষ্ট হয় ও বিভেদ সৃষ্টি হয়। যে বিভেদ মুসলিম সমাজে আজও বিদ্যমান।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।