উদ্দীপকে আলোকে উক্ত খলিফার শাসনব্যবস্থা পর্যালোচনা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে হযরত ওমর (রা.) এর শাসনব্যবস্থা পর্যালোচনা করা হলো: হযরত ওমর (রা.) অসাধারণ সামরিক দক্ষতা এবং সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন। তার অসাধারণ সাংগঠনিক যোগ্যতা বলে উশৃঙ্খলা রোগ জাতিকে একটি সুশৃঙ্খল সামরিক জাতিতে রূপান্তর করেন। তিনি মুসলিম সাম্রাজ্যের সীমানা পারস্য সিরিয়া ও মিশর পর্যন্ত বিস্তৃত করেন। উদ্দীপকের সুলাইমানও তার সাম্রাজ্যকে বিস্তৃতি দেন। তাছাড়া বিভক্ত আরববাসীদের তিনি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তিনি মনে করতেন ভাষাধর্ম সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যগত দিক দিয়ে মুসলমানরা একটি স্বতন্ত্র জাতি। তাই তিনি আরব জাতীয়তাবাদ গঠনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এছাড়াও বিশাল সাম্রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেন। উদ্দীপকের সুলাইমান এর মত তিনিও সাম্রাজ্যে ন্যায় শাসন প্রতিষ্ঠা করেন। সমগ্র সাম্রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি ১৪ টি প্রদেশে বিভক্ত করেন। সবগুলো প্রদেশকে আবার জেলা এবং জেলা কে মহাকুমা বিভক্ত করেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিশ্বের প্রথম শাসক হিসেবে তিনি শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করেন। হযরত ওমর (রা.) এর প্রতিষ্ঠিত মজলিস উস শুরা বা উপদেষ্টা পরিষদ আজও বিশ্ব গণতন্ত্রের জয়গান করছে। অসহায়দের অভাব দূর করার জন্য তিনি বায়তুল মাল প্রতিষ্ঠা করেন এবং অসহায়দের জন্য ভাতার ব্যবস্থা করেন। সাম্রাজ্যকে সঠিকভাবে পরিচালনার জন্য তিনি প্রথমবারের মতো আদমশুমারি প্রচলন করেন। উপযুক্ত আলোচনা সাপেক্ষে তাই বলা যায়, হযরত ওমর (রা.) একটি জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন যা সকল শাসকের জন্য অনুকরণীয় আদর্শ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে আলোকে উক্ত খলিফার শাসনব্যবস্থা পর্যালোচনা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর