ইসলামের ইতিহাসে লাবণ্যের পঠিত সাহাবীর অবস্থান নিরূপণ কর।
উত্তর: লাবণ্যর পঠিত সাহাবীর নাম হযরত আবু বকর (রা.)। ইসলামের ইতিহাসে হযরত আবু বকর (রা.) এর অবস্থান নিম্নে তুলে ধরা হলো :উদ্দীপকে লাবণ্যর পঠিত সাহাবী বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। তিনি অত্যন্ত নবী ভক্ত ছিলেন। তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এই গুণাবলী গুলো হযরত আবু বকর (রা.) এর। হযরত আবু বকর (রা.) ছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা। তিনি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ইসলামের প্রাথমিক যুগে যারা নিঃস্বার্থভাবে ইসলামের খেদমত করেছেন তাদের মধ্যে হযরত আবু বকর (রা.) অন্যতম। প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি বিপদে আপদে সবসময় মহানবীর পাশে থাকতেন। মহানবী মেরাজের কথা সর্বপ্রথম হযরত আবু বকর (রা.) কে বলেছিলেন। তিনি সাথে সাথে তা বিশ্বাস করে নিয়েছিলেন। তাই মহানবী তাকে সিদ্দিক বা বিশ্বাসী উপাধি দেন। মহানবীর কাছে আল্লাহতালার পরবর্তীতেই ছিল হযরত আবু বকর (রা.)। মহানবী বলেন, " যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বলতাম, তবে হযরত আবু বকর (রা.) কে বলতাম"।মহানবীর মৃত্যুর পর ইসলামের প্রথম খলিফা হিসেবে তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় অনেকেই ইসলাম ত্যাগ করে তাদের গোত্র ভিত্তিক ধর্মে ফিরে যাচ্ছিলেন। এছাড়াও কিছু কিছু মানুষ যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পাশাপাশি কিছু ভন্ড নবীর আবির্ভাব ঘটেছিল, যারা মুসলমানদেরকে বিভ্রান্ত করছিল। হযরত আবু বকর (রা.) কঠোর হস্তে এসব এদের সবাইকে দমন করেন। মহানবীর মৃত্যু পরবর্তী সময়ে তিনি মুসলিমদেরকে পুনরায় ঐক্যবদ্ধ করেন। তাছাড়াও তিনি পবিত্র কুরআনের বাণী গুলো সংগ্রহ করে পুস্তক আকারে লিখে রাখার ব্যবস্থা করেন। তাই বলা যায়, ইসলামের ইতিহাসে হযরত আবু বকর (রা.) এর বিশেষ অবস্থান রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
ইসলামের ইতিহাসে লাবণ্যের পঠিত সাহাবীর অবস্থান নিরূপণ কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর