'উক্ত সাহাবীকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়'- তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: হযরত আবু বকর (রা.) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, নিম্নে উক্তিটি পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো :মহানবীর মৃত্যুর পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন হযরত আবু বকর (রা.)। মহানবীর মৃত্যুর পর মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। হযরত আবু বকর (রা.) এই ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা অত্যন্ত দক্ষতার সাথে দূর করে মুসলিমদের ঐক্যবদ্ধ করেন। মহানবীর মৃত্যুর পর মহানবীর দেহ সমাহিতকরন এবং খলিফা নির্বাচন নিয়ে সমস্যা সৃষ্টি হয়। তিনি এই সমস্যা সুষ্ঠুভাবে সমাধান করে মহানবীর মৃত্যু পরবর্তী ইসলামের প্রাথমিক সংকটগুলো মোকাবেলা করেন। পরবর্তীতে তিনি সর্ব-সম্মতিক্রমে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। মহানবীর মৃত্যুর পর মুসলমানদের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি দেখা দেয়। অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের পূর্বের গোত্রীয় ধর্মে স্থানান্তরিত হতে থাকে। হযরত আবু বকর (রা.) তাদেরকে কঠোর হস্তে দমন করেন। তাছাড়া এই সময় কিছু ভন্ড নবীর আবির্ভাব ঘটে। আসওয়াদ আনসি, মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ এসব ভন্ড নবী মুসলমানদের বিভ্রান্ত করতে থাকে যার ফলে মুসলমানদের ঐক্য নষ্ট হতে থাকে। এই সময় তিনি ভন্ড নবীদের সেনাবাহিনীর দক্ষ সেনাপতিদের সহায়তায় দমন করেন। ভন্ড নবী মুসায়লামা ও আসওয়াদ আনসি নিহত হয়। তবে তোলায়হা ও সাজাহ ইসলাম গ্রহণ করে। এছাড়া বেদুঈনরা যাকাতের প্রতি অস্বীকৃতি জানায়। হযরত আবু বকর (রা.) তখন বেদুইনদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে ইসলামের বিধান অনুযায়ী যাকাত প্রদানে বাধ্য করেন। এভাবে তিনি পুনরায় মুসলমানদের মধ্যে ঐক্য এনে ইসলামের ভিত্তি নিরাপদ করেন। এছাড়া বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা পবিত্র কোরআনের বানীগুলো সংগ্রহ করে পুস্তক আকারে লিখে রাখার ব্যবস্থা করেন তিনি। উউপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, হযরত আবু বকর (রা.) যেভাবে মুসলিমদের ঐব্যবদ্ধ রেখেছেন তাই তাকে নি:সন্দেহে ইসলামের ত্রাণকর্তা বলা যায়।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
'উক্ত সাহাবীকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়'- তোমার পাঠ্যবইয়ের আলোকে…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর