শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত দিল্লির সুলতান নাসির উদ্দীনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহান খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত দিল্লির সুলতান নাসির উদ্দীনের সাথে হযরত ওমর (রা.) এর মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: উদ্দীপকের দিল্লির সুলতান নাসির উদ্দিন অত্যন্ত ধার্মিক ও প্রজারঞ্জক শাসক ছিলেন। তিনি নিজের কাজ নিজে ই করতেন। ঘরে কোন কর্মচারী রাখতেন না। সরকারের কোষাগারের অর্থ গ্রহণ না করে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। তিনি নিজেই আটার বস্তা মাথায় নিয়ে প্রজাদের কাছে পৌঁছিয়ে দিতেন। আবার কখনো তার স্ত্রী হতদরিদ্র গরিব ও প্রসূতী মায়েদের সেবায় ধাত্রী হিসেবে সহযোগিতা করতেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু। তিনি সারারাত আল্লাহর ইবাদত করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করতেন। এ বিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও তিনি ভোগবিলাসে মগ্ন না হয়ে বরং একজন সাধারণ প্রজার মতো থাকতেন। তিনি বায়তুল মাল থেকে দৈনিক মাত্র দুই দিরহাম গ্রহণ করতেন। হযরত ওমর (রা.) ছিলেন একজন আদর্শ খলিফা ও প্রজারঞ্জক শাসক। তার মতো জনদরদী ও সুযোগ্য শাসক বিশ্বের ইতিহাসে বিরল। প্রজাদের প্রতি ছিল তার অসীম সহানুভূতি। মানুষের অভাব ও প্রয়োজন সম্পর্কে জানার জন্য তিনি রাতের বেলা সব জায়গায় ঘুরে বেড়াতেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন। তিনি নিজের মাথায় আটার বস্তা চাপিয়ে অভাবী মানুষের ঘরে পৌঁছে দিতেন। তাছাড়া তার স্ত্রীকে প্রসূতি মায়ের সেবার জন্য প্রসূতির ঘরে পৌঁছে দিতেন। জনগণের প্রতি অগাধ ভালোবাসা ও কর্তব্যবোধের কারণে তিনি ইতিহাসে প্রজারঞ্জক শাসক হিসেবে পরিচিত। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত দিল্লির সুলতান নাসির উদ্দীনের সাথে হযরত ওমর (রা.) এর মিল রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত দিল্লির সুলতান নাসির উদ্দীনের সাথে তোমার পাঠ্যবইয়ে…

উদ্দীপক

দিল্লির সুলতান নাসির উদ্দীন অত্যন্ত ধার্মিক ও প্রজারঞ্জক শাসক ছিলেন। তিনি জনগণের দুঃখ লাঘব করার জন্য রাতে ছদ্মবেশে পথে- প্রান্তরে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন। সুলতান নিজেই আটার বস্তা মাথায় নিয়ে প্রজাদের কাছে পৌঁছিয়ে দিতেন। আবার কখনো তার স্ত্রী হতদরিদ্র গরিব ও প্রসূতী মায়েদের সেবায় ধাত্রী হিসেবে সহযোগিতা করতেন। তাদের ঘরে কোন কর্মচারী ছিল না। নিজেই রাধুনীর কাজ সেরে নিতেন। তদুপরি সুলতান সরকারের কোষাগারের অর্থ গ্রহণ না করে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন।

Dhaka · 2021

উত্তর

খলিফা শব্দের অর্থ প্রতিনিধি।

উত্তর

খুলাফায়ে রাশেদিন বলতে বোঝায় হযরত মুহাম্মদ (সাঃ) এর ইন্তেকালের পর যে চারজন সাহাবী তাঁর প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে গেছেন তারাই ইসলামের ইতিহাসে খুলাফায়ে রাশেদিন নামে পরিচিত। আর খুলাফায়ে রাশিদিনের চারজন খলিফা হলেন হযরত আবু বকর (রাঃ), হযরত ওমর (রাঃ), হযরত ওসমান (রাঃ) এবং হযরত আলী (রাঃ)। এ চারজন খলিফা আল্লাহ ও রাসূল (সাঃ) নির্দেশিত পথ অনুসারে খিলাফত পরিচালনা করেছেন বলে তাদের খুলাফায়ে রাশেদিন তথা সত্য বা ন্যায়পথগামী খলিফা বলা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত দিল্লির সুলতান নাসির উদ্দীনের সাথে হযরত ওমর (রা.) এর মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: উদ্দীপকের দিল্লির সুলতান নাসির উদ্দিন অত্যন্ত ধার্মিক ও প্রজারঞ্জক শাসক ছিলেন। তিনি নিজের কাজ নিজে ই করতেন। ঘরে কোন কর্মচারী রাখতেন না। সরকারের কোষাগারের অর্থ গ্রহণ না করে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। তিনি নিজেই আটার বস্তা মাথায় নিয়ে প্রজাদের কাছে পৌঁছিয়ে দিতেন। আবার কখনো তার স্ত্রী হতদরিদ্র গরিব ও প্রসূতী মায়েদের সেবায় ধাত্রী হিসেবে সহযোগিতা করতেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু। তিনি সারারাত আল্লাহর ইবাদত করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করতেন। এ বিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও তিনি ভোগবিলাসে মগ্ন না হয়ে বরং একজন সাধারণ প্রজার মতো থাকতেন। তিনি বায়তুল মাল থেকে দৈনিক মাত্র দুই দিরহাম গ্রহণ করতেন। হযরত ওমর (রা.) ছিলেন একজন আদর্শ খলিফা ও প্রজারঞ্জক শাসক। তার মতো জনদরদী ও সুযোগ্য শাসক বিশ্বের ইতিহাসে বিরল। প্রজাদের প্রতি ছিল তার অসীম সহানুভূতি। মানুষের অভাব ও প্রয়োজন সম্পর্কে জানার জন্য তিনি রাতের বেলা সব জায়গায় ঘুরে বেড়াতেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন। তিনি নিজের মাথায় আটার বস্তা চাপিয়ে অভাবী মানুষের ঘরে পৌঁছে দিতেন। তাছাড়া তার স্ত্রীকে প্রসূতি মায়ের সেবার জন্য প্রসূতির ঘরে পৌঁছে দিতেন। জনগণের প্রতি অগাধ ভালোবাসা ও কর্তব্যবোধের কারণে তিনি ইতিহাসে প্রজারঞ্জক শাসক হিসেবে পরিচিত। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত দিল্লির সুলতান নাসির উদ্দীনের সাথে হযরত ওমর (রা.) এর মিল রয়েছে।

উত্তর

প্রজাদের কল্যাণে খলিফা হযরত ওমর (রা.)এর গৃহিত পদক্ষেপগুলো সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলো: হযরত ওমর (রা.) এর শাসনব্যবস্থা ছিল জনকল্যাণমুখী। জনগণের যেনো কষ্ট না হয় সেদিকেই ছিলে তার চিন্তা। জনহিতকর কাজের জন্য তিনি কোন বিভাগ গঠন না করলেও বিভিন্ন রাজস্ব থেকে সংগৃহীত অর্থ তিনি জনকল্যানে ব্যয় করার উদ্যোগ গ্রহণ করেন। তিনি বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, সেতু, নালা, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন। পানি নিষ্কাশন ছাড়াও তিনি পানি সরবরাহ ও নৌ চলাচলের জন্য বড় খাল খনন করেন। তার আমলেই সেনাপতি আমর ইবনুল আস সুয়েজ খাল খনন করে লোহিত ও ভূমধ্যসাগরে নৌ চলাচলের সুযোগ করে দেন। দজলা থেকে নাহরুল মাকীম লোহিত সাগর ও নীলনদের যোগাযোগকারী নাহরু আল মুমিনীন, বসরায় নহরু আবু মুসা ইত্যাদি খাল পানি সরবরাহ ও নৌ পরিবহনের কাজে ব্যবহৃত হতো। এছাড়াও দজলা ও ফোরাতনদী থেকে অনেক খাল খনন করে পতিত জমি আবাদযোগ্য করেন। তিনি এসব বাঁধ ও খাল পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য কর্মচারী ইউনিয়ন দেন। তিনি কুফা, বসরা, ফুসতাত, মসুল প্রভৃতি নগরীর গোড়াপত্তন করেন। তাছাড়া শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইন কানুন বাস্তবায়ন ও মানুষের অভাব জানার জন্য তিনি নিজে সব জায়গায় ঘুরে বেড়াতেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন। তার আমলে হজের সময় সাধারণ মানুষ দুর্নীতিপরায়ণ কর্মচারীর বিরুদ্ধে খলিফার কাছে অভিযোগ করার সুযোগ পেত। হযরত ওমর (রা.) ছিলেন একজন আদর্শ খলিফা ও প্রজারঞ্জক শাসক। তার মতো জনদরদী ও সুযোগ্য শাসক বিশ্বের ইতিহাসে বিরল। প্রজাদের প্রতি ছিল তার অসীম সহানুভূতি।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।