শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বাদশাহর সাথে ইসলামের কোন খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের বাদশাহের সাথে ইসলামের ৩য় খলিফা হযরত ওসমান (রা.) এর সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের বাদশাহ সরফরাজ খান ছিলেন সরলমনা এবং প্রজাবৎসল শাসক। তার এই সরলতার সুযোগ নিয়ে বিরোধীরা তার বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্রোহ শুরু করেন। তিনি এই বিদ্রোহ কঠোরভাবে দমন না করায় এটি ধীরে ধীরে সমগ্র রাজ্যে ছড়িয়ে যেতে থাকে। হযরত ওসমান (রা.) ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তিনি ছিলেন ন্যয়নিষ্ঠ, কর্তব্যপরায়ণ ও মহৎপ্রাণ ব্যক্তি। তিনি ইসলামের সার্বিক খেদমত ও জনসাধারণের মঙ্গলের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ আনে বেদুইন ও অনারব মুসলমানগণ। কুরআন শরীফ দগ্ধীকরন, বাইতুল মালের অর্থ আত্মসাৎ করে নিজের আত্মীয়-স্বজনকে দান করা এবং সরকারি চারণভূমি নিজস্ব কাজে ব্যবহার করা ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে আনেন। যার ফলে সাম্রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিদ্রোহীরা মদিনা উপস্থিত হয় এবং হযরত ওসমান (রা.) এর বাশ গৃহ অবরোধ করেন। এ সময় কুরআন পাঠরত অবস্থায় তারা হযরত ওসমান (রা.) হত্যা করে।তাই বলা যায়, উদ্দীপকের সম্রাটের সাথে ইসলামের ৩য় খলিফা হযরত ওসমান (রা.) এর সাদৃশ্য রয়েছে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

উদ্দীপকের বাদশাহর সাথে ইসলামের কোন খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বাদশা সরফরাজ খান ছিলেন একজন সরলমনা ও প্রজাবৎসল শাসক। তিনি সবসময় অহেতুক রক্তপাত এড়িয়ে যেতেন। তার এ সরলতার সুযোগ নিয়ে একদল বিপথগামী জনতা তার বিরুদ্ধে কতিপয় অভিযোগ এনে বিদ্রোহ শুরু করে। তিনি এই বিদ্রোহ কঠোর হস্তে দমন না করায় আস্তে আস্তে দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ ছড়িয়ে পড়তে থাকে।

Comilla · 2022

উত্তর

মহানবী (সাঃ) খালিদ ইবনে ওয়ালিদকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেছিলেন।

উত্তর

রাষ্ট্রের নিরাপত্তা ও শান্তির জন্য হযরত ওসমান (রাঃ) আবুজর গিফারিকে রাবাদারে নির্বাসনে পাঠিয়েছিলেন। আবুজর গিফারি মুসলমানদের জাঁকজমক ও বিলাসবহুল জীবনযাপন পছন্দ করতেন না। তার মতে যারা সম্পদ জমা করবে তারা দোযখে যাবে। ধনসম্পদ জমা করার জন্য নয় এইগুলা জনকল্যাণে ব্যয় করা উচিত। প্রথমে তিনি সিরিয়াতে এ মতামত প্রচার করে জনগণকে উত্তেজিত করে তোলেন। হযরত ওসমান (রাঃ) তাকে বুঝাতে চেষ্টা করেন যে যাকাত প্রদানের পর ধন-সম্পদ সঞ্চয় করা বৈধ। কিন্তু তিনি মদিনাতে ও মতবাদ প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ফলে ওসমান (রাঃ) রাষ্ট্রের নিরাপত্তা ও শান্তির কথা চিন্তা করে তাকে প্রয়োজনীয় জিনিসপত্রসহ রাবাদায় পাঠিয়ে দেন।

উত্তর

উদ্দীপকের বাদশাহের সাথে ইসলামের ৩য় খলিফা হযরত ওসমান (রা.) এর সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের বাদশাহ সরফরাজ খান ছিলেন সরলমনা এবং প্রজাবৎসল শাসক। তার এই সরলতার সুযোগ নিয়ে বিরোধীরা তার বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্রোহ শুরু করেন। তিনি এই বিদ্রোহ কঠোরভাবে দমন না করায় এটি ধীরে ধীরে সমগ্র রাজ্যে ছড়িয়ে যেতে থাকে। হযরত ওসমান (রা.) ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তিনি ছিলেন ন্যয়নিষ্ঠ, কর্তব্যপরায়ণ ও মহৎপ্রাণ ব্যক্তি। তিনি ইসলামের সার্বিক খেদমত ও জনসাধারণের মঙ্গলের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ আনে বেদুইন ও অনারব মুসলমানগণ। কুরআন শরীফ দগ্ধীকরন, বাইতুল মালের অর্থ আত্মসাৎ করে নিজের আত্মীয়-স্বজনকে দান করা এবং সরকারি চারণভূমি নিজস্ব কাজে ব্যবহার করা ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে আনেন। যার ফলে সাম্রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিদ্রোহীরা মদিনা উপস্থিত হয় এবং হযরত ওসমান (রা.) এর বাশ গৃহ অবরোধ করেন। এ সময় কুরআন পাঠরত অবস্থায় তারা হযরত ওসমান (রা.) হত্যা করে।তাই বলা যায়, উদ্দীপকের সম্রাটের সাথে ইসলামের ৩য় খলিফা হযরত ওসমান (রা.) এর সাদৃশ্য রয়েছে।

উত্তর

উক্ত খলিফা তথা হযরত ওসমান (রা.) এর উপর আনীত অভিযোগ সম্পর্কে আমার মতামত নিম্নে যুক্তির আলোকে বিশ্লেষণ করা হলো:হযরত ওসমান (রা.) এর শাসনকালের শেষের দিকে তার বিরুদ্ধে কিছু বিরোধীরা বিভিন্ন অভিযোগ আনেন। তারা হযরত ওসমান (রা.) এর বিরুদ্ধে স্বজনপ্রীতি, কুরআন শরীফ দগ্ধকরণ, বায়তুল মালের অর্থ আত্মসাৎ, সরকারি চারণভূমি নিজস্ব কাজে ব্যবহার, অন্যায় নির্বাসন, বাজারে অন্যায় আধিপত্য, ভাতা স্থগিত করা এসব অভিযোগ আনে। মূলত এগুলো ছিল ভিত্তিহীন অভিযোগ এবং হযরত ওসমান (রা.) এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা। তারা হযরত ওসমান (রা.) এর উপর স্বজন প্রীতির অভিযোগ আনে। তিনি আত্মীয় স্বজনদের প্রতি কিছুটা দূর্বল ছিলেন কিন্তু তিনি তার কোন অনুপযুক্ত আত্মীয়কে কোন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন নি। জনগণের অভিযোগের প্রেক্ষিতে তিনি দায়িত্ব দেওয়া গভর্নরকে পরিবর্তন করেন কিন্তু সকল গভর্নর তার আত্মীয় ছিলেন না। কুরআন শরীফের উচ্চারণগত সমস্যা দূর করার জন্য তিনি আর একটি উদ্যোগ নিয়েছিলেন। যার কারনে তিনি ত্রুটিপূর্ণ ও অসংগতিপূর্ন কপি গুলো পুড়িয়ে ফেলেন। মূলত কোরআন শরীফ সংকলনই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। কেননা এই অসম্পূর্ণ কপি গুলো থাকলে বরং মুসলমানদেরই অকল্যাণ হতো। হযরত ওসমান (রা.) ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন। তিনি ছিলেন অঢেল ধন সম্পদের মালিক। তিনি তার সম্পত্তিগুলো ইসলামের সেবায় অকাতরে দান করেছিলেন। তাই তার বিরুদ্ধে বায়তুল মালের সামান্য অর্থাৎ এর অভিযোগ কোন ভাবেই বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া তিনি সরকারি চারণভূমি নিজের ব্যক্তিগত ব্যক্তিগত কাজে ব্যবহার হয় বরং রাষ্ট্রীয় পশু পালনের জন্য ব্যবহার করেছিলেন। আর রাষ্ট্রীয় পশু নিশ্চয়ই কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। তাই পরিশেষে বলা যায়, খলিফা হযরত ওসমান (রা.) ছিলেন একজন শান্তিপ্রিয় ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো যুক্তির মাধ্যমে সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু ওই সবগুলো মিথ্যা অভিযোগ হওয়ায় বিরোধীরা এ বিষয়ে এগিয়ে আসেননি। তাই সহজেই বুঝা যায় অভিযোগগুলো ছিল মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।