উদ্দীপকে উল্লেখিত উপদেষ্টা পরিষদের সাথে খলিফা ওমরের (রা) প্রতিষ্ঠিত মজলিশ-উস-শুরার সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় উদ্দীপকে উল্লেখিত উপদেষ্টা পরিষদের সাথে খলিফা ওমর (রা) এর প্রতিষ্ঠিত মজলিশ- উস-শুরার সাদৃশ্য রয়েছে। খলিফা হযরত ওমর (রা)-এর শাসন ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্য ছিল সাধারণ মানুষের পরামর্শ গ্রহণ। রাষ্ট্র পরিচালনায় প্রজাদের মতামত গ্রহণের জন্য তিনি মজলিশ-উস-শূরা বা পরামর্শ সভা নামে একটি পরিষদ গঠন করেন। উদ্দীপকে বর্ণিত উপদেষ্টা পরিষদের সাথে এটির মিল রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, ফতেহনগরের রাষ্ট্রপ্রধান লিয়াকত সাহেব গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। তিনি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রের শিক্ষিত, বিজ্ঞ ও যোগ্য নাগরিকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন। এ পরিষদ তাকে দৈনন্দিন প্ৰশাসন পরিচালনাসহ রাষ্ট্রের নানা বিষয়ে পরামর্শ দিত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরও (রা) গণতান্ত্রিক চেতনার অধিকারী ছিলেন। তার শাসনামলে ইসলামের প্রশাসনিক ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপ লাভ করে। রাষ্ট্রীয় কাজে জনমতের প্রতিফলন ঘটানোর জন্য তিনি মজলিশ-উস-শুরা বা পরামর্শ পরিষদ গঠন করেন। এ পরিষ দ দুই ভাগে বিভক্ত ছিল । মজলিশে খাস বা উচ্চকক্ষে রাসুল (স) এর বিশি ষ্ট সাহাবিরা মতামত দিতেন। আর মজলিশে আম বা নিম্নকক্ষের আলোচনায় সাধারণ মুসলমানরা অংশ নিয়ে তাদের মতামত দিতে পারত। সুতরাং বলা যায়, প্রশাসন পরিচালনায় নাগরিক বা প্রজাদের পরামর্শ গ্রহণের ক্ষেত্রে উদ্দীপকে আলোচিত উপদেষ্টা পরিষদের সাথে মজলিশ-উস-শুরার সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত উপদেষ্টা পরিষদের সাথে খলিফা ওমরের (রা) প্রতিষ্ঠিত…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর