উদ্দীপকে বর্ণিত রাজস্ব ও কর ব্যবস্থাপনা হযরত ওমরের (রা) রাজস্ব ব্যবস্থার আংশিক চিত্র'—বক্তব্যটি কি সমর্থন কর? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ৷
উত্তর: হ্যাঁ, 'উদ্দীপকে বর্ণিত রাজস্ব ও কর ব্যবস্থাপনা হযরত ওমর (রা) এর রাজস্ব ব্যবস্থার আংশিক চিত্র'—আমি এ বক্তব্যটি সমর্থন করি। হযরত ওমর (রা) ছিলেন ইসলামি শাসন ব্যবস্থার প্রকৃত প্রতিষ্ঠাতা। শাসন ব্যবস্থায় তিনি যেসব সংস্কার করেন রাজস্ব সংস্কার সেগুলোর অন্যতম। রাসুল (স) এবং আবু বকর (রা)-এর সময় ইসলামি রাষ্ট্রের আয়ের উৎস ছিল জাকাত, জিজিয়া, খারাজ, উশর, গনিমত ও আল-ফাই। খলিফা ওমর (রা) নতুন করে উশুর (বাণিজ্য কর) এবং আল-হিমা বা রাষ্ট্রীয় চারণভূমিতে পশু চারণের ওপর কর চালু করেন। আগে ঘোড়ার জাকাত দিতে হতো না। ওমর (রা) এর সময় ঘোড়ার ওপর জাকাত আরোপ করা হয়। 'বায়তুল মাল' (রাষ্ট্রীয় কোষাগার) এর পুনর্গঠন খলিফা হযরত ওমর (রা)- এর একটি শ্রেষ্ঠ কৃতিত্ব। তিনি আব্দুল্লাহ বিন আকরামকে প্রধান কোষাধ্যক্ষ নিয়োগ দিয়ে মদিনায় বায়তুল মালের সংস্কার ও পুনর্গঠন করেন। সেখানে প্রদেশ থেকে প্রেরিত উদ্বৃত্ত অর্থ জমা থাকত। ঐ কোষাগার পাহারা দেওয়ার জন্য অস্ত্র সজ্জিত প্রহরীও নিযুক্ত করা হয়েছিল। এছাড়া খিলাফতের আয় বৃদ্ধি পাওয়ায় খলিফা দিওয়ান-উল-খারাজ নামে একটি নতুন রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। এর কাজ ছিল রাজ্যের আয়-ব্যয়ের হিসাব রক্ষা করা এবং প্রয়োজনীয় খরচ নির্বাহের পর উদ্বৃত্ত অর্থ জনসাধারণের মধ্যে বণ্টনের ব্যবস্থা করা। উদ্বৃত্ত অর্থ প্রজাদের কল্যাণে ব্যয়ের জন্য ওমর (রা) আদম শুমারি পরিচালনা করে একটি ভাতাভোগী তালিকা তৈরি করেন। এর ফলে সাধারণ মানুষ উপকৃত হয়। উদ্দীপকে বলা হয়েছে, ফতেহনগরের রাষ্ট্রপ্রধান লিয়াকত সাহেব সাধারণ মানুষের কল্যাণে রাজস্ব ও কর ব্যবস্থার সংস্কার করেছেন। খলিফা ওমরও (রা) আগের রাজস্ব ব্যবস্থা সংস্কারের পাশাপাশি করের নতুন উৎস চালু এবং রাষ্ট্রীয় ভাতা প্রবর্তন করেন। সুতরাং নিঃসন্দেহে বলা যায়, লিয়াকত সাহেবের কর ও রাজস্ব ব্যবস্থাপনায় হযরত ওমর (রা)-এর রাজস্ব ব্যবস্থার আংশিক চিত্র ফুটে উঠেছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রাজস্ব ও কর ব্যবস্থাপনা হযরত ওমরের (রা) রাজস্ব ব্যব…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর