শেয়ারFacebookWhatsApp

'জাকাত বিরোধী আন্দোলন দমাতে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চেয়ে খলিফাকে আরও বেশি দৃঢ়তা প্রদর্শন করতে হয়েছিল'— বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর: 'জাকাত বিরোধী আন্দোলন দমাতে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চেয়ে খলিফাকে আরও বেশি দৃঢ়তা প্রদর্শন করতে হয়েছিল'— বক্তব্যটি যথার্থ। জাকাত ইসলামি রাষ্ট্রের আয়ের প্রধান উৎস। রাসুল (স) নবপ্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রে এই কর চালু করেন। তাঁর মৃত্যুর পর খলিফা আবু বকর (রা) এর খিলাফতকালে (৬৩২-৬৩৪ খ্রি.) অনেক সম্পদশালী আরব বিশেষ করে বেদুইন এবং ভণ্ডনবি তোলায়হা জাকাত দিতে অস্বীকৃতি জানায় । খলিফা তাদের কঠোরভাবে দমন করেছিলেন। উদ্দীপকে বলা হয়েছে তমালতলা জেলা পরিষদের চেয়ারম্যান আজাদ সাহেব বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। খলিফা আবু বকর (রা)কে জাকাত বিরোধীদের দমনে চেয়ারম্যানের চেয়েও কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল। তার শাসনকালে জাকাত দানে অস্বীকারকারী এবং ভণ্ডনবিদের বিদ্রোহে মানুষের জান-মালের নিরাপত্তার মারাত্মক অবনতি ঘটে। আরবের বিভন্ন অঞ্চলে রাসুল (স) এর সময় নিয়োগ করা কর আদায়কারী কর্মচারী, ধর্মীয় ও রাষ্ট্রীয় প্রতিনিধিরা বিদ্রোহের কারণে পালিয়ে মদিনায় আসে। কেউ কেউ বিদ্রোহীদের হাতে নিহত হয়। অবস্থার এতই অবনতি ঘটে যে, হযরত ওমরসহ (রা) কিছু সংখ্যক সাহাবি খলিফাকে সাময়িকভাবে জাকাত মওকুফ করে বিদ্রোহীদের সাথে আপোষ করার পরামর্শ দেন। খলিফা আবু বকর বিদ্রোহীদের দাবি এবং সাহাবিদের পরামর্শ দৃঢ়তার সাথে প্রত্যাখান করেন। ফলে জাকাত দিতে রাজি না হওয়া বনি আবস এবং বনি জুবিয়ান গোত্ৰ ভণ্ডনবি তোলায়হার প্ররোচনায় মদিনা আক্রমণ করে। খলিফা তাদের জুলকাশা ও রাবাজার যুদ্ধে পরাজিত করে হটিয়ে দেন। পরবর্তী সময়ে তিনি অন্যান্য বিদ্রোহও দমন করে সবাইকে জাকাত দানে বাধ্য করেন। উপরের আলোনায় দেখা যায়, খলিফা আবু বকর (রা) এর সময় জাকাত বিরোধীরা মদিনা আক্রমণ করেছিল। তাদের দমন করতে খলিফাকে রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে। চেয়ারম্যান আজাদ সাহেবকে জেলায় শান্তি বজায় রাখতে যুদ্ধ করার মতো গুরুতর ব্যবস্থা নিতে হয়নি। সুতরাং বলা যায়, জাকাত বিরোধী আন্দোলন দমাতে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চেয়ে খলিফা আবু বকর (রা)কে আরও বেশি দৃঢ়তা দেখাতে হয়েছিল।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

'জাকাত বিরোধী আন্দোলন দমাতে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চেয়ে খলি…

উদ্দীপক

তমালতলা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আজাদ সাহেব তার উদ্বোধনী ভাষণে বলেন যে, তিনি অন্যায়ের প্রতিকার ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। আবেগঘন ভাষণে তিনি আরও বলেন যে, তার কোনো ভুল হলে জনগণ যেন তার ভুল ধরিয়ে দেন। বক্তৃতায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেও তিনি ব্যাপক বাধার সম্মুখীন হন। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সহনীয় মাত্রায় কিছু কর ধার্য করলে একদল লোক কর দিতে অস্বীকার করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে সকল অপশক্তির মোকাবিলা করে জেলায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেন।

Dhaka · 2018

উত্তর

বয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর (রা) প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন।

উত্তর

হযরত মুহাম্মদ (স) এর ইন্তেকালের পর যে চারজন সাহাবি তাঁর প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে গেছেন, তারাই ইসলামের ইতিহাসে 'খুলাফায়ে রাশেদিন' নামে পরিচিত। খুলাফায়ে রাশেদিনের চার জন খলিফা হলেন- হযরত আবু বকর (রা), হযরত ওমর (রা), হযরত ওসমান (রা) এবং হযরত আলী (রা)। আল্লাহ ও রাসুল (স) নির্দেশিত পথ অনুসারে খিলাফত পরিচালনা করেছেন বলে তাঁদের খুলাফায়ে রাশেদিন তথা সত্য বা ন্যায়পথগামী খলিফা বলা হয়।

উত্তর

উদ্দীপকে আলোচিত চেয়ারম্যান সাহেবের উদ্বোধনী বক্তৃতায় খুলাফায়ে রাশেদিনের প্রথম খলিফা হযরত আবু বকর (রা) এর ভাষণের আদর্শের প্রতিফলন দেখা যায়। মহানবি (স) এর ওফাতের পর বয়োজ্যেষ্ঠতা, রাজনৈতিক দূরদর্শিতা, সূক্ষ্ম বিচার-বুদ্ধি, ইসলামের জন্য নিঃস্বার্থ আত্মত্যাগ প্রভৃতি দিক বিবেচনায় হযরত আবু বকর (রা) মুসলমাদের খলিফা নির্বাচিত হন । খলিফা নির্বাচিত হয়ে তিনি মুসলমানদের উদ্দেশে একটি ভাষণ দেন। এ ভাষণে খলিফা অসহায় এবং দুর্বলদের রক্ষার প্রতিশ্রুতি দেন। প্রশাসন পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন। উদ্দীপকে উল্লিখিত আজাদ সাহেবও তমালতলা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এরূপ উদ্বোধনী ভাষণ দেন। চেয়ারম্যান আজাদ সাহেব তার উদ্বোধনী ভাষণে অন্যায়ের প্রতিকার ও ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি জনগণকে তার কাজের ভুল ধরিয়ে দিয়ে জেলা প্রশাসন পরিচালনায় সহায়তা করার আহ্বান জানান। খলিফা আবু বকরও (রা) তার উদ্বোধনী ভাষণে এসব বিষয় উল্লেখ করেছিলেন। এই ভাষণে তিনি বলেন, “আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নই, আপনাদের সবার পরামর্শ ও সহায়তা আমার বিশেষভাবে কাম্য। আমি ন্যায় ও সত্যের ওপর অবিচল থেকে কাজ করলে আপনারা আমাকে সমর্থন করবেন, অন্যায়ের পথে চললে সদুপদেশ দিবেন।' সুতরাং, আজাদ সাহেবের ভাষণে আবু বকর (রা) এর ভাষণের আদর্শ প্রতিফলিত হয়েছে।

উত্তর

'জাকাত বিরোধী আন্দোলন দমাতে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চেয়ে খলিফাকে আরও বেশি দৃঢ়তা প্রদর্শন করতে হয়েছিল'— বক্তব্যটি যথার্থ। জাকাত ইসলামি রাষ্ট্রের আয়ের প্রধান উৎস। রাসুল (স) নবপ্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রে এই কর চালু করেন। তাঁর মৃত্যুর পর খলিফা আবু বকর (রা) এর খিলাফতকালে (৬৩২-৬৩৪ খ্রি.) অনেক সম্পদশালী আরব বিশেষ করে বেদুইন এবং ভণ্ডনবি তোলায়হা জাকাত দিতে অস্বীকৃতি জানায় । খলিফা তাদের কঠোরভাবে দমন করেছিলেন। উদ্দীপকে বলা হয়েছে তমালতলা জেলা পরিষদের চেয়ারম্যান আজাদ সাহেব বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। খলিফা আবু বকর (রা)কে জাকাত বিরোধীদের দমনে চেয়ারম্যানের চেয়েও কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল। তার শাসনকালে জাকাত দানে অস্বীকারকারী এবং ভণ্ডনবিদের বিদ্রোহে মানুষের জান-মালের নিরাপত্তার মারাত্মক অবনতি ঘটে। আরবের বিভন্ন অঞ্চলে রাসুল (স) এর সময় নিয়োগ করা কর আদায়কারী কর্মচারী, ধর্মীয় ও রাষ্ট্রীয় প্রতিনিধিরা বিদ্রোহের কারণে পালিয়ে মদিনায় আসে। কেউ কেউ বিদ্রোহীদের হাতে নিহত হয়। অবস্থার এতই অবনতি ঘটে যে, হযরত ওমরসহ (রা) কিছু সংখ্যক সাহাবি খলিফাকে সাময়িকভাবে জাকাত মওকুফ করে বিদ্রোহীদের সাথে আপোষ করার পরামর্শ দেন। খলিফা আবু বকর বিদ্রোহীদের দাবি এবং সাহাবিদের পরামর্শ দৃঢ়তার সাথে প্রত্যাখান করেন। ফলে জাকাত দিতে রাজি না হওয়া বনি আবস এবং বনি জুবিয়ান গোত্ৰ ভণ্ডনবি তোলায়হার প্ররোচনায় মদিনা আক্রমণ করে। খলিফা তাদের জুলকাশা ও রাবাজার যুদ্ধে পরাজিত করে হটিয়ে দেন। পরবর্তী সময়ে তিনি অন্যান্য বিদ্রোহও দমন করে সবাইকে জাকাত দানে বাধ্য করেন। উপরের আলোনায় দেখা যায়, খলিফা আবু বকর (রা) এর সময় জাকাত বিরোধীরা মদিনা আক্রমণ করেছিল। তাদের দমন করতে খলিফাকে রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে। চেয়ারম্যান আজাদ সাহেবকে জেলায় শান্তি বজায় রাখতে যুদ্ধ করার মতো গুরুতর ব্যবস্থা নিতে হয়নি। সুতরাং বলা যায়, জাকাত বিরোধী আন্দোলন দমাতে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চেয়ে খলিফা আবু বকর (রা)কে আরও বেশি দৃঢ়তা দেখাতে হয়েছিল।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

  • আবু মুসলিম খোরাসানি
  • হাজ্জাজ বিন ইউসুফ
  • মুসা বিন নুসায়ের
  • আল আমিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

  • মুয়াবিয়া (রা)
  • ইয়াজিদ
  • আব্দুল মালিক
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

  • মদিনা
  • দামেস্ক
  • কুফা
  • বাগদাদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

  • মরুভূমির দেশ বলে
  • আরব সাগরের তীরে অবস্থিত বলে
  • আরব পবিত্র তুমি হওয়ার জন্য
  • তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

  • ৭৫০
  • ৯০৯
  • ৯২৯
  • ১০৩১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

  • মুয়াবিয়া
  • আব্দুল মালিক
  • আল ওয়ালিদ
  • উমর বিন আব্দুল আজিজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও iiii ও iii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

  • বদরের যুদ্ধ
  • ওহুদের যুদ্ধ
  • খন্দকের যুদ্ধ
  • মুতার যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।