নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার (রা) মধ্যকার দ্বন্দ্ব মূল্যায়ন করো।
উত্তর: নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যকার দ্বন্দ্ব ইসলামের ইতিহাসে প্রভাব বিস্তারকারী ঘটনা। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা) এর হত্যাকাণ্ডের পর একটি বিশৃঙ্খল পরিবেশে খিলাফতে আরোহণ করেন হযরত আলী (রা)। খিলাফতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে হযরত আলী (রা) আগের প্রাদেশিক শাসকদের অপসারণ করে নতুন শাসক নিয়োগের নীতি গ্রহণ করেন। সব প্রদেশের শাসকেরা তার নির্দেশ মেনে নিলেও দামেস্কের শাসনকর্তা মুয়াবিয়া মেনে নেননি। ফলে তাদের মধ্যে সংঘাত শুরু হয়। এতে যোগ্যতা থাকা সত্ত্বেও আলী (রা) মুয়াবিয়ার কূটকৌশলের কাছে হেরে যান। উদ্দীপকের বর্ণনায়ও এ ঘটনা প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, মিসরের শাসক হোসনি মোবারকের ক্ষমতাচ্যুতির পর একজন নতুন শাসক শাসনক্ষমতা গ্রহণ করেন। কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি কূটকৌশলে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং কঠিন পরিণতির শিকার হন। অনুরূপভাবে হযরত ওসমান (রা) এর পর হযরত আলী (রা) খিলাফতে আরোহণ করেন। বিভিন্ন কারণে হযরত আলী (রা) ও দামেস্কের শাসক মুয়াবিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধকে কেন্দ্র করে ৬৫৭ খ্রিষ্টাব্দে উভয়ের মধ্যে সিফফিনের প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে হযরত আলী (রা) এর তীব্র আক্রমণে মুয়াবিয়ার বাহিনী যখন পরাজয়ের দ্বারপ্রান্তে তখন মুয়াবিয়া কূটকৌশল অবলম্বন করেন এবং আলী (রা)কে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেন। অবশেষে ইরাকের মধ্যবর্তী স্থান দুমাতুল জন্দালের সালিশির (৬৫৯খ্রি.) চূড়ান্ত রায় অনুযায়ী কৌশলে দূরদর্শী আমর বিন আস হযরত আলী (রা)-এর পরিবর্তে মুয়াবিয়াকে খলিফা বলে ঘোষণা করেন। খিলাফতে অধিষ্ঠিত হয়ে মুয়াবিয়া খুলাফায়ে রাশেদিনের গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েন এবং রাজতন্ত্রের সূচনা করেন। হযরত আলী (রা) ও মুয়াবিয়ার দ্বন্দ্বে মুসলমানদের ঐক্য বিনষ্ট হয় এবং তাদের মধ্যে দ্বিধা-বিভক্তি ঘটে। এ ঘটনার ফলেই হযরত আলী (রা) খারেজিদের হাতে নিহত হন। উপরের আলোচনা থেকে বলা যায়, হযরত আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের ফলে ইসলামে রাজতন্ত্রের সূত্রপাত ঘটে এবং বিভিন্ন দল-উপদলের উদ্ভব ঘটে। তাই এটি ইসলামে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
নতুন শাসকের শাসনের আলোকে হযরত আলী (রা) ও মুয়াবিয়ার (রা) মধ্যকার দ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর