উদ্দীপকে উল্লেখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখ করা রক্তক্ষয়ী সংঘর্ষটি খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত সিফফিনের যুদ্ধকে ইঙ্গিত করছে। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা) এর শাসনকালে (৬৫৬-৬৬১ খ্রি.) মুসলিম বিশ্ব আন্তঃকলহ ও বিশৃঙ্খলায় জর্জরিত ছিল। এ সময় খলিফা ওসমান (রা) এর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে পর পর তিনটি গৃহযুদ্ধ সংঘটিত হয়। এগুলোর মধ্যে সিফফিনের যুদ্ধ একটি। উদ্দীপকের বর্ণনায় এ যুদ্ধের ঘটনারই প্রতিফলন রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির নতুন এমডি জনাব রশিত হাৰিবি কোম্পানিকে দুর্নীতিমুক্ত করতে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। একজন তার এ নির্দেশ মেনে নিতে অস্বীকৃতি জানান। ঐ কর্মকর্তাকে তার অধীনে থাকা কোম্পানির সম্পত্তি ফেরত দিতে বলা হলেও তিনি সেই নির্দেশ প্রত্যাখ্যান করেন। ফলে নতুন এমডির সাথে তার সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে এবং একপর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সিফফিনের যুদ্ধের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা দেখা যায়। হযরত আলী (রা) শাসনক্ষমতা লাভ করে খিলাফতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় উদ্যোগ নেন। এর অংশ হিসেবে তিনি আগের খলিফা ওসমান (রা)-এর সময়কার প্রাদেশিক শাসনকর্তাদের পদত্যাগ করতে বলেন। সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া ছাড়া অন্যরা খলিফার নির্দেশ পালন করেন। মুয়াবিয়া খলিফা ওসমান (রা)-এর শাসনকালে অবৈধভাবে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছিলেন। হযরত আলী (রা) এসব সম্পত্তি পুনরায় রাজকোষে ফিরিয়ে দিতে বললে মুয়াবিয়ার স্বার্থে আঘাত লাগে। এসব বিষয়কে কেন্দ্র করে আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং ৬৫৭ খ্রিষ্টাব্দে তাদের মধ্যে রক্তক্ষয়ী সিফফিনের যুদ্ধ হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের সংঘর্ষ সিফফিনের যুদ্ধেরই ইঙ্গিত বহন করছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত রক্তক্ষয়ী সংঘর্ষ খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সং…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর