শেয়ারFacebookWhatsApp

'উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে'— বিশ্লেষণ করো।

উত্তর: 'উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ অর্থাৎ সিফফিনের যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে'- মন্তব্যটি যথার্থ। ইসলামের ইতিহাসে খলিফা আলী (রা) এবং সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়ার মধ্যে সংঘটিত সিফফিনের যুদ্ধের ফলাফল অত্যন্ত বেদনাদায়ক । রণক্ষেত্রে এই যুদ্ধ স্থগিত করে আপসের জন্য দুমাতুল জন্দল নামক স্থানে বিবদমান দুই পক্ষের প্রতিনিধিরা একত্র হয়। লে সালিশে কূটকৌশলে খলিফা আলীকে পদচ্যুত এবং সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়াকে মুসলিম বিশ্বের খলিফা ঘোষণা করা হয়। এ রায় গ্রহণযোগ্য নয়। কেননা এতে অযৌক্তিকভাবে একজন প্রাদেশিক শাসনকর্তাকে খলিফার সমকক্ষ করা হয়েছে। দুমাতুল জন্দলের সালিশে যৌক্তিক সমাধানে পৌঁছতে না পারার কারণে মুসলিম জাহানের অপূরণীয় ক্ষতি হয়। এর ফলে একক অপ্রতিরোধ্য মুসলিম শক্তি তাৎক্ষণিকভাবে তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। যথা- (১) আলীর (রা) সমর্থক বা শিয়া, (২) মুয়াবিয়ার দল ও (৩) খারেজি। পরবর্তী সময়ে মুসলমানদের মধ্যে আরও অনেক দল-উপদলের সৃষ্টি হয়। সিফফিনের যুদ্ধে শুধু আলী (রা)-এর পরাজয়ই ঘটেনি বরং মহানবি (স)-এর আদর্শের আলোকে প্রতিষ্ঠিত খুলাফায়ে রাশেদিনের গণতান্ত্রিক শাসনপদ্ধতির অবসান হয়। মুয়াবিয়ার প্রতিষ্ঠিত উমাইয়া শাসনামলে বায়তুল মাল বা রাষ্ট্রীয় সম্পদ শাসকশ্রেণির ব্যক্তিগত সম্পদে পরিণত হয়। এছাড়া উমাইয়া খলিফাদের অনৈসলামিক কার্যকলাপের কারণে খিলাফতের মর্যাদা বিনষ্ট হয়। মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে খিলাফতের পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে বংশানুক্রমিক রাজতন্ত্র চালু করেন। এর মাধ্যমে খুলাফায়ে রাশেদিনের সময় খলিফা নির্বাচনের যে গণতান্ত্রিক রীতি অনুসরণ করা হতো তা বিলুপ্ত হয়। উদ্দীপকে বর্ণিত সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির নতুন এমডি এবং একজন কর্মকর্তার দ্বন্দ্বের ফলে কোম্পানির সুনাম বিনষ্ট এবং ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে সিফফিনের যুদ্ধের কারণে ইসলামি খিলাফতের মর্যাদা বিনষ্ট হয় এবং মুসলমানদের মধ্যে রাজতন্ত্রের উদ্ভব ঘটে।

HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · সৃজনশীল

'উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্…

উদ্দীপক

জনাব রশিত হাবিবি সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির এমডি নিযুক্ত হয়ে কোম্পানিকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিতে অবৈধ নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। কোম্পানির স্বার্থে সবাই পদত্যাগ করলেও একজন কর্মকর্তা পদত্যাগ করতে অস্বীকৃতি জানায়। অধিকন্তু তার অধিকারে রক্ষিত সরকারি সম্পত্তি ফেরত দিতে বললে তিনি রাগান্বিত হন এবং এমডি এর আদেশ প্রত্যাখ্যান করেন। উভয়ের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হয় এবং কোম্পানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Dhaka · 2018

উত্তর

হযরত আলী (রা) এর পিতার নাম আবু তালিব।

উত্তর

মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রচলন করেন বলে তাকে আরবদের প্রথম রাজা বলা হয়। মহানবি (স) ইন্তেকালের আগে কাউকে তাঁর উত্তরাধিকারী হিসেবে মনোনয়ন দেননি। খুলাফায়ে রাশো দিন হিসেবে পরিচিত "তাঁর প্রথম চারজন উত্তরাধিকারী [আবু বকর, ওমর, ওসমান এবং আলী (রা)] গণতান্ত্রিক রীতিতে নির্বাচিত হয়েছিলেন। তাদের শাসনকালের অবসান ঘটলে মুয়াবিয়া ৬৬১ খ্রিষ্টাব্দে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন। তিনি বসরার শাসনকর্তা মুগিরার প্ররোচনায় ৬৭৯ খ্রিষ্টাব্দে তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে বংশানুক্রমিক রাজতন্ত্রের সূচনা করেন। তার এই মনোনয়ন নীতি পরবর্তী খলিফারাও অনুসরণ করেন। এজন্য মুয়াবিয়াকে আরবের প্রথম রাজা বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখ করা রক্তক্ষয়ী সংঘর্ষটি খুলাফায়ে রাশেদিনের শাসনামলে সংঘটিত সিফফিনের যুদ্ধকে ইঙ্গিত করছে। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা) এর শাসনকালে (৬৫৬-৬৬১ খ্রি.) মুসলিম বিশ্ব আন্তঃকলহ ও বিশৃঙ্খলায় জর্জরিত ছিল। এ সময় খলিফা ওসমান (রা) এর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে পর পর তিনটি গৃহযুদ্ধ সংঘটিত হয়। এগুলোর মধ্যে সিফফিনের যুদ্ধ একটি। উদ্দীপকের বর্ণনায় এ যুদ্ধের ঘটনারই প্রতিফলন রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির নতুন এমডি জনাব রশিত হাৰিবি কোম্পানিকে দুর্নীতিমুক্ত করতে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করার আদেশ দেন। একজন তার এ নির্দেশ মেনে নিতে অস্বীকৃতি জানান। ঐ কর্মকর্তাকে তার অধীনে থাকা কোম্পানির সম্পত্তি ফেরত দিতে বলা হলেও তিনি সেই নির্দেশ প্রত্যাখ্যান করেন। ফলে নতুন এমডির সাথে তার সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকে এবং একপর্যায়ে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সিফফিনের যুদ্ধের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা দেখা যায়। হযরত আলী (রা) শাসনক্ষমতা লাভ করে খিলাফতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় উদ্যোগ নেন। এর অংশ হিসেবে তিনি আগের খলিফা ওসমান (রা)-এর সময়কার প্রাদেশিক শাসনকর্তাদের পদত্যাগ করতে বলেন। সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া ছাড়া অন্যরা খলিফার নির্দেশ পালন করেন। মুয়াবিয়া খলিফা ওসমান (রা)-এর শাসনকালে অবৈধভাবে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছিলেন। হযরত আলী (রা) এসব সম্পত্তি পুনরায় রাজকোষে ফিরিয়ে দিতে বললে মুয়াবিয়ার স্বার্থে আঘাত লাগে। এসব বিষয়কে কেন্দ্র করে আলী (রা) ও মুয়াবিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং ৬৫৭ খ্রিষ্টাব্দে তাদের মধ্যে রক্তক্ষয়ী সিফফিনের যুদ্ধ হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের সংঘর্ষ সিফফিনের যুদ্ধেরই ইঙ্গিত বহন করছে।

উত্তর

'উদ্দীপকের মতো উক্ত যুদ্ধ অর্থাৎ সিফফিনের যুদ্ধ ইসলামের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করে'- মন্তব্যটি যথার্থ। ইসলামের ইতিহাসে খলিফা আলী (রা) এবং সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়ার মধ্যে সংঘটিত সিফফিনের যুদ্ধের ফলাফল অত্যন্ত বেদনাদায়ক । রণক্ষেত্রে এই যুদ্ধ স্থগিত করে আপসের জন্য দুমাতুল জন্দল নামক স্থানে বিবদমান দুই পক্ষের প্রতিনিধিরা একত্র হয়। লে সালিশে কূটকৌশলে খলিফা আলীকে পদচ্যুত এবং সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়াকে মুসলিম বিশ্বের খলিফা ঘোষণা করা হয়। এ রায় গ্রহণযোগ্য নয়। কেননা এতে অযৌক্তিকভাবে একজন প্রাদেশিক শাসনকর্তাকে খলিফার সমকক্ষ করা হয়েছে। দুমাতুল জন্দলের সালিশে যৌক্তিক সমাধানে পৌঁছতে না পারার কারণে মুসলিম জাহানের অপূরণীয় ক্ষতি হয়। এর ফলে একক অপ্রতিরোধ্য মুসলিম শক্তি তাৎক্ষণিকভাবে তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। যথা- (১) আলীর (রা) সমর্থক বা শিয়া, (২) মুয়াবিয়ার দল ও (৩) খারেজি। পরবর্তী সময়ে মুসলমানদের মধ্যে আরও অনেক দল-উপদলের সৃষ্টি হয়। সিফফিনের যুদ্ধে শুধু আলী (রা)-এর পরাজয়ই ঘটেনি বরং মহানবি (স)-এর আদর্শের আলোকে প্রতিষ্ঠিত খুলাফায়ে রাশেদিনের গণতান্ত্রিক শাসনপদ্ধতির অবসান হয়। মুয়াবিয়ার প্রতিষ্ঠিত উমাইয়া শাসনামলে বায়তুল মাল বা রাষ্ট্রীয় সম্পদ শাসকশ্রেণির ব্যক্তিগত সম্পদে পরিণত হয়। এছাড়া উমাইয়া খলিফাদের অনৈসলামিক কার্যকলাপের কারণে খিলাফতের মর্যাদা বিনষ্ট হয়। মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে খিলাফতের পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে বংশানুক্রমিক রাজতন্ত্র চালু করেন। এর মাধ্যমে খুলাফায়ে রাশেদিনের সময় খলিফা নির্বাচনের যে গণতান্ত্রিক রীতি অনুসরণ করা হতো তা বিলুপ্ত হয়। উদ্দীপকে বর্ণিত সেঞ্চুরি গ্রুপ অব কোম্পানির নতুন এমডি এবং একজন কর্মকর্তার দ্বন্দ্বের ফলে কোম্পানির সুনাম বিনষ্ট এবং ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে সিফফিনের যুদ্ধের কারণে ইসলামি খিলাফতের মর্যাদা বিনষ্ট হয় এবং মুসলমানদের মধ্যে রাজতন্ত্রের উদ্ভব ঘটে।
HSCIslamic History 1st paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে নির্দেশিত উত্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল-
i. ক্ষমতা লিন্সা
ii. প্রতিহিংসা
iii. প্রতিদ্বন্দ্বিতানিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা আরোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। পরবর্তীতে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন।Q. উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার সাথে হত্যাকান্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠননিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশনিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণœ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়নিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q.বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।Q. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতা 'কুব্বাতুস সাখরা' কে নির্মাণ করেন?উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলার কারণ কী?কত খ্রিষ্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়?মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন কোন উমাইয়া খলিফাকে 'সাধুপুরুষ' বলা হয়?উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-i. সাম্রাজ্য বিস্তারii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়ii. খলিফার মর্যাদা ক্ষউদ্দীপকটি পড়ে উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।