উদ্দীপকের সাম্রাজ্য বিস্তারের মধ্যে খুলাফায়ে রাশেদিনের কোন খলিফার প্রতিফলন লক্ষণীয় ? ব্যাখ্যা করো ।
উত্তর: মহামতি সুলাইমানের সাম্রাজ্যের বিস্তারে খুলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা)-এর কাজের প্রতিফলন লক্ষণীয়। মহানবি (স) আরবে যে ইসলামি সাধারণতন্ত্রের সূচনা করেছিলেন হযরত ওমর (রা) সেটিকে একটি বৃহৎ ও শক্তিশালী সাম্রাজ্যে রূপ দিয়েছিলেন। তিনি খিলাফতে অধিষ্ঠিত হয়ে হযরত আবু বকর (রা)-এর বৈদেশিক নীতি অনুসরণ করেছিলেন । তিনি প্রাথমিকভাবে দেশের অভ্যন্তরে শান্তি প্রতিষ্ঠা করে রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। উদ্দীপকে বর্ণিত মহামতি সুলাইমানের ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়। মহামতি সুলাইমান একজন শ্রেষ্ঠ সাম্রাজ্য বিস্তারকারী ছিলেন। তিনি তার সাম্রাজ্য সম্প্রসারণ করে পূর্বে কৃষ্ণসাগর থেকে পশ্চিমে তিউনিসিয়া এবং উত্তরে ভিয়েনা থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত বিস্তৃত করেন। হযরত ওমর (রা)-ও সাম্রাজ্য বিস্তার করে অর্ধ-জাহানের বাদশা হিসেবে খ্যাতি পেয়েছিলেন। মহানবি (স)-এর মৃত্যুর পর আরব দেশ অগণিত ও অতুলনীয় যোদ্ধা উৎপাদনের ক্ষেত্রে পরিণত হয়। এসব মহাবীরদের সাহায্যে হযরত ওমর (রা) সমগ্র পারস্য ও রোমান দখল করে বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজন করেন। খলিফা ওমর নিজেও ছিলেন অসাধারণ সামরিক দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতাসম্পন্ন। তিনি আরবদের একটি সুশৃঙ্খল সামরিক জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। এসব কারণে তাঁর আমলে মুসলিম সাম্রাজ্যের সীমা পারস্য, সিরিয়া ও মিসর পর্যন্ত প্রসারিত হয়েছিল। এ আলোচনা থেকে বোঝা যায় যে, মহামতি সুলাইমানের সাম্রাজ্য বিস্তার হযরত ওমর (রা)-এর খিলাফত সম্প্রসারণ নীতিরই প্রতিচ্ছবি ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের সাম্রাজ্য বিস্তারের মধ্যে খুলাফায়ে রাশেদিনের কোন খলিফার …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর