উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত ওমর (রা) প্রবর্তিত কোন পরিষদের সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত ওমর (রা)-এর প্রশাসনিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য মজলিশ-উস-শুরা বা পরামর্শসভার মিল রয়েছে। হযরত ওমর (রা) ছিলেন গণতন্ত্রমনা। তার প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল গণতান্ত্রিক শাসন । তিনি প্রশাসনিক ব্যবস্থায় ইসলামি গণতন্ত্রের পূর্ণ বিকাশ ও প্রয়োগ করেন। তিনি কুরআন-হাদিসের আলোকে জনগণের ইচ্ছার প্রতি খেয়াল রেখে পরামর্শভিত্তিক প্রশাসন গড়ে তোলেন। উদ্দীপকে বর্ণিত আইনসভা তার গৃহীত এ বৈশিষ্ট্যেরই প্রতিচ্ছবি । উদ্দীপকে বর্ণিত ব্রিটিশ আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট। মূল ক্ষমতার অধিকারী নিম্নকক্ষের নাম হাউজ অব কমন্স। মূলত হাউজ অব কমন্সের নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত 'গ্রহণ করেন। অপরদিকে বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হাউজ অব লর্ডসের সদস্যরা দেশের সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করে সুচিন্তিত মতামত দেন । হযরত ওমর (রা)-ও শাসনকার্য পরিচালনার জন্য মজলিশ-উস-শুরা বা পরামর্শসভা গঠন করেছিলেন। তিনি কুরআন-সুন্নাহর আলোকে মজলিশ- উস-শুরার সদস্যদের মতামতের ভিত্তিতে যেকোনো সমস্যার সমাধান করতেন। হযরত ওমর (রা) গঠিত এ পরামর্শসভা দুটি ভাগে বিভক্ত ছিল। যেমন- ক. মজলিশ-আল-আম এবং খ, মজলিশ-আল-খাস। মহানবি (স)- এর ঘনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠ সাহাবা এবং মদিনার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মজলিশ-আল-আম গঠিত ছিল। এরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন। অন্যদিকে দৈনন্দিন কার্যাদি সম্পাদনের জন্য অল্প সংখ্যক নিয়ে মজলিশ-আল-খাস গঠিত ছিল। হযরত ওমর (রা) রাজ্য শাসনের ব্যাপারে সাধারণ মানুষের মতামতও গ্রহণ করতেন। উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত ওমর (রা) প্রবর্তিত পরামর্শ পরিষদ মজলিশ-উস-শুরারই সাদৃশ্য পাওয়া যায় ।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আইনসভার সাথে হযরত ওমর (রা) প্রবর্তিত কোন পরিষদের সা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর