উদ্দীপকের মি. রহিমের সাথে তোমার পঠিত ইসলামের ইতিহাসের কোন শাসকের সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. রহিমের সাথে ইসলামের ইতিহাসের দক্ষ ও বিচক্ষণ খলিফা হযরত আবু বকর (রা)-এর সাদৃশ্য আছে। হযরত মুহাম্মদ (স)-এর মৃত্যুবরণের পর যে চারজন সাহাবি তাঁর প্রতিনিধিরূপে মুসলিম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন তাদের মধ্যে আবু বকর (রা) একজন। তিনি ইসলাম ধর্ম ও নবগঠিত ইসলামি রাষ্ট্রের অস্তিত্বকে শঙ্কামুক্ত করার জন্য অসীম সাহস, দৃঢ়তা আর দক্ষতার সাথে নানা সমস্যা মোকাবেলা এবং সুষ্ঠুভাবে খিলাফতের শাসনকাজ পরিচালনা করেছেন। আবু বকর (রা)-এর এ বৈশিষ্ট্যগুলোই মি. রহিমের মধ্যে দেখা যায় । শাসনক্ষমতা লাভের পর মি. রহিম অনেক সমস্যা ও বাধা-বিপত্তির সম্মুখীন হন। তার সময় ভণ্ড ধর্ম প্রচারকদের উদ্ভব, করবিরোধী আন্দোলন ও স্বধর্মত্যাগীদের বিদ্রোহ রাষ্ট্রে ধর্ম ব্যবস্থার ওপর আঘাত হানে। তবে তিনি সাহস ও দৃঢ়তার সাথে এ জটিল পরিস্থিতি মোকাবেলা করেন। এছাড়া বিশ্বস্ততার জন্য তিনি বিশেষ উপাধিতে ভূষিত হন। একইভাবে হযরত আবু বকর (রা) খলিফার দায়িত্ব গ্রহণের পর নানাবিধ সমস্যার সম্মুখীন হন। মহানবি (স)-এর জীবনের শেষ দিকে নবুয়তকে 'লাভজনক ব্যবসা' মনে করে আসওয়াদ আনসি এবং আবু বকর (রা)-এর ক্ষমতা গ্রহণের পর মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ নবুয়তের দাবি করে খিলাফতের সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি করে। অনেক বেদুইন গোত্র জাকাত দিতে অস্বীকার করে। আবার অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করে আগের ধর্মে ফিরে যায়। ফলে গোটা আরবে খণ্ড খণ্ড বিদ্রোহ দেখা দেয়। হযরত আবু বকর (রা) বিচক্ষণতার সাথে বিশিষ্ট মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সহায়তায় ভণ্ড নবি ও বিদ্রোহীদের কঠোর হাতে দমন করেন। এছাড়া মহানবি (স)-এর মেরাজের (আল্লাহর সাথে সাক্ষাতের জন্য ঊর্ধ্বগমন) ঘটনা তিনিই প্রথম বিশ্বাস করে 'সিদ্দিক' উপাধি লাভ করেন। এসব কারণে বলা যায়, উদ্দীপকের মি. রহিমের সাথে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা)-এর 'সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · সৃজনশীল
উদ্দীপকের মি. রহিমের সাথে তোমার পঠিত ইসলামের ইতিহাসের কোন শাসকের সা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর